১৫ অক্টোবর ২০২৬

সৌদি সংঘাতের প্রভাবে প্রবাসী আয় ও অর্থনীতিতে বড় চাপের আশঙ্কা

প্রকাশ: বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বিদেশের মাটিতে ঘাম ঝরিয়ে দেশের অর্থনীতিতে ডলার জোগাচ্ছেন লাখ লাখ বাংলাদেশি।তাদের পাঠানো অর্থে সচল থাকছে অসংখ্য পরিবারের জীবন, মিটছে সন্তানদের পড়াশোনা ও চিকিৎসার ব্যয়, শক্তিশালী হচ্ছে বৈদেশিক মুদ্রার প্রবাহ। কিন্তু মধ্যপ্রাচ্যের সংঘাত সেই সম্ভাবনার সামনে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

বিশেষ করে সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি ও বিমান চলাচলে বিঘ্ন বাংলাদেশের প্রবাসী আয়, কর্মসংস্থান এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এরই মধ্যে একাধিক হামলার পরিপ্রেক্ষিতে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরবের বিমানবন্দরগুলো।

ফলে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামের ৮২টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে সব মিলিয়ে ১৩ হাজার ৭১ জন যাত্রী ভোগান্তি ও অনিশ্চয়তার মুখে পড়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকাশ করা সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

এর আগে বেবিচকের তথ্য অনুযায়ী ৬২টি ফ্লাইট এবং ৯ হাজার ৬৭৪ জন যাত্রী প্রভাবিত হওয়ার কথা জানানো হয়েছিল। তবে পরিস্থিতির অবনতি এবং বিভিন্ন এয়ারলাইন্সের স্থগিতাদেশের কারণে এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।

এদিকে, সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মামগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর আগে সোমবার ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট স্থগিত করা হয়।

তবে এই উদ্বেগের মধ্যেও প্রবাসী আয়ের প্রবাহ ঊর্ধ্বমুখী। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত কর্মসংস্থানের উদ্দেশে বিদেশে গেছেন ৪ লাখ ৪৩ হাজার ২১ জন বাংলাদেশি। একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছে প্রায় ২৫ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।

শুধু অক্টোবরের প্রথম ১২ দিনেই এসেছে ১২৯ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা। তবে বাংলাদেশের বিদেশে কর্মসংস্থান ও প্রবাসী আয়ের বড় অংশ মধ্যপ্রাচ্যনির্ভর হওয়ায় সংঘাত দীর্ঘায়িত হলে এই ইতিবাচক ধারায় চাপ তৈরি হতে পারে।

রেমিট্যান্সের বড় উৎস সৌদি আরব: বাংলাদেশের বিদেশে কর্মসংস্থানের সবচেয়ে বড় গন্তব্য সৌদি আরব। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত সৌদি আরবে গেছেন ২ লাখ ১৮ হাজার ৫০৮ জন বাংলাদেশি কর্মী।

একই সময়ে সিঙ্গাপুরে ৫৩ হাজার ২৯৭, কাতারে ৪২ হাজার ৫১৬, মালদ্বীপে ২৪ হাজার ৭০, সংযুক্ত আরব আমিরাতে ২০ হাজার ৬৬১ এবং কুয়েতে ২০ হাজার ২৫৪ জন কর্মসংস্থানের উদ্দেশে গেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সৌদি আরবে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি বসবাস করেন। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে দেশটি থেকে দেশে এসেছে ১ দশমিক ৯৫ বিলিয়ন ডলার, যা মোট প্রবাসী আয়ের ১৯ দশমিক ২ শতাংশ। গত অর্থবছরে সৌদি আরব থেকে এসেছে প্রায় ৫ দশমিক ৮৫ বিলিয়ন ডলার, যা মোট প্রবাসী আয়ের প্রায় ১৬ দশমিক ৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, অক্টোবরের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১২৯ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের ১১৮ কোটি ১০ লাখ ডলারের তুলনায় প্রায় ৯ দশমিক ২ শতাংশ বেশি। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৯৭৫ কোটি ৮০ লাখ ডলার। গত অর্থবছরে মোট প্রবাসী আয় ছিল ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।

প্রবাসী আয়ের এই প্রবৃদ্ধি অর্থনীতির জন্য স্বস্তিদায়ক হলেও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ রয়েছে। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমানের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে কর্মসংস্থানের সুযোগ কমতে পারে।

পরিস্থিতি খারাপ হলে কিছু প্রবাসী শ্রমিককে দেশে ফিরে আসতে বাধ্য হওয়ার আশঙ্কাও রয়েছে। সৌদি আরবে নিয়োগ কমে গেলে কিংবা কর্মীদের আয় ও কর্মঘণ্টা সীমিত হলে দেশে অর্থ পাঠানোর সক্ষমতাও কমতে পারে।

ফ্লাইট বিপর্যয়ে কর্মীদের অনিশ্চয়তা: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম ব্যাহত হওয়ায় ২৩টি সরাসরি ও ৩৯টি ট্রানজিট ফ্লাইটের সূচি প্রভাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৯ হাজার ৬৭৪ জন যাত্রী।

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সও ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত বাতিল করেছে।

ফ্লাইট বাতিল ও সময়সূচি পরিবর্তনের কারণে অনেক কর্মী নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে পারছেন না। এতে চাকরিতে যোগদানের সময়সীমা, ভিসার মেয়াদ, নতুন টিকিট কেনা এবং অতিরিক্ত থাকা-খাওয়ার ব্যয় নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে।

যাত্রীদের ভোগান্তি কমাতে উড়োজাহাজ সংস্থাগুলোকে সাতটি নির্দেশনা দিয়েছে বেবিচক। এর মধ্যে রয়েছে ফ্লাইট বাতিল বা বিলম্বের তথ্য দ্রুত জানানো, পুনরায় টিকিট বুকিং ও অর্থ ফেরতে সহায়তা, অপেক্ষমাণ যাত্রীদের বসার জায়গা, পানীয় জল ও হালকা খাবারের ব্যবস্থা এবং শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী যাত্রীদের বিশেষ সহায়তা নিশ্চিত করা। ভিসা ও অভিবাসনসংক্রান্ত সমস্যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিতেও বলা হয়েছে।

জ্বালানি আমদানিতে বাড়তি ঝুঁকি: সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক শ্রমবাজার ও রেমিট্যান্সের বাইরেও বিস্তৃত। দেশের অপরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রায় ৩৫ শতাংশ আসে সৌদি আরব থেকে। ফলে সংঘাত ছড়িয়ে পড়লে কিংবা আঞ্চলিক নৌপথে পণ্য পরিবহন ব্যাহত হলে জ্বালানি সরবরাহ ও আমদানি ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে।

লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালিতে নিরাপত্তাঝুঁকি বাড়লে জাহাজ চলাচলের সময়, বিমা ও পরিবহন ব্যয় বাড়তে পারে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে বাংলাদেশের আমদানি ব্যয়েও চাপ পড়বে।

এর প্রভাব পরিবহন, শিল্প উৎপাদন, কৃষি ও নিত্যপণ্যের সরবরাহব্যবস্থায় ছড়িয়ে পড়তে পারে। তবে দেশের জ্বালানি সরবরাহে সংঘাতের প্রকৃত প্রভাব নির্ধারণে আমদানির পরিমাণ, সরবরাহের সময়সূচি ও বিকল্প উৎসের তথ্য পর্যালোচনা প্রয়োজন।

বিকল্প শ্রমবাজারে সরকারের উদ্যোগ: মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে অনিশ্চয়তা বাড়ায় সরকার বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্ব দিচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক জানিয়েছেন, যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে প্রায় সাড়ে তিন লাখ কর্মী গেছেন। এ অঞ্চলে অবৈধ হয়ে পড়া বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এ ছাড়া ওমান বিভিন্ন খাতে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিতে আগ্রহ দেখিয়েছে। ইতালির রাষ্ট্রদূত প্রতিবছর প্রায় ১২ হাজার বাংলাদেশি নাগরিককে পরিবারসহ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। কাতার ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের টেকনিশিয়ান ও প্লাম্বিং খাতে দক্ষ কর্মী নিতে আগ্রহী। দুবাই ট্যাক্সি কোম্পানিও ৬ হাজার দক্ষ চালক নিয়োগের কথা জানিয়েছে।

তবে এসব উদ্যোগের সাফল্য নির্ভর করবে চুক্তি, ভিসা, নিয়োগসংখ্যা এবং বাস্তবে কর্মী পাঠানোর অগ্রগতির ওপর। বিদেশে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি অভিবাসন ব্যয় কমানো, দালালচক্রের প্রতারণা বন্ধ, চুক্তি অনুযায়ী বেতন নিশ্চিত করা এবং কারিগরি প্রশিক্ষণ জোরদার করাও জরুরি।

কারণ বিদেশযাত্রার জন্য ঋণ নেওয়া অনেক কর্মী প্রত্যাশিত কাজ বা বেতন না পেলে তাদের পরিবার দীর্ঘমেয়াদি আর্থিক চাপে পড়ে।

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবীর জাতীয় স্বার্থ রক্ষায় ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন।

সব মিলিয়ে সৌদি আরবের সংঘাত বাংলাদেশের জন্য শুধু প্রবাসী আয়ের ঝুঁকি নয়; এটি কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা ও মূল্যস্ফীতির সঙ্গেও সম্পর্কিত। তাই সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, ফ্লাইটে আটকে পড়া কর্মীদের কাজে ফেরার ব্যবস্থা করা এবং বিকল্প শ্রমবাজার সম্প্রসারণের পাশাপাশি জ্বালানি আমদানির উৎস বহুমুখী করা জরুরি।

প্রবাসী আয়ের বর্তমান প্রবৃদ্ধি ধরে রাখতে বিদেশে কর্মরত মানুষের নিরাপত্তা ও উপার্জনের সুরক্ষা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।

মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেও অর্থনীতির চাকা ঘোরাচ্ছেন প্রবাসীরা

প্রকাশ: বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেও অর্থনীতির চাকা ঘোরাচ্ছেন প্রবাসীরা

চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে দেশে ১২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১১৮ কোটি ১০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৯ দশমিক ২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২ অক্টোবর একদিনেই প্রবাসীরা ১২ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯৮৮ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮৭৬ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১২ দশমিক ৭ শতাংশ।

অপরদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশে প্রবাসী বাংলাদেশিরা ৯ দশমিক ৩৬৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৮ দশমিক ২৭৮ বিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ১ শতাংশ।

চলতি অর্থবছরের শুরু থেকে ৫ অক্টোবর পর্যন্ত মোট ৯ হাজার ১০৪ মিলিয়ন (৯.১০ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গত অর্থবছরের একই সময়ে (জুলাই থেকে ৫ অক্টোবর, ২০২৫) এই পরিমাণ ছিল ৮ হাজার ৮ মিলিয়ন ডলার। সে হিসেবে এই সময়ে বছরওয়ারি (ইয়ার-অন-ইয়ার) প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৭ শতাংশ।

সৌদি সংঘাতের প্রভাবে প্রবাসী আয় ও অর্থনীতিতে বড় চাপের আশঙ্কা

প্রকাশ: বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
সৌদি সংঘাতের প্রভাবে  প্রবাসী আয় ও অর্থনীতিতে বড় চাপের আশঙ্কা

বিদেশের মাটিতে ঘাম ঝরিয়ে দেশের অর্থনীতিতে ডলার জোগাচ্ছেন লাখ লাখ বাংলাদেশি।তাদের পাঠানো অর্থে সচল থাকছে অসংখ্য পরিবারের জীবন, মিটছে সন্তানদের পড়াশোনা ও চিকিৎসার ব্যয়, শক্তিশালী হচ্ছে বৈদেশিক মুদ্রার প্রবাহ। কিন্তু মধ্যপ্রাচ্যের সংঘাত সেই সম্ভাবনার সামনে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

বিশেষ করে সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি ও বিমান চলাচলে বিঘ্ন বাংলাদেশের প্রবাসী আয়, কর্মসংস্থান এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এরই মধ্যে একাধিক হামলার পরিপ্রেক্ষিতে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরবের বিমানবন্দরগুলো।

ফলে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামের ৮২টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে সব মিলিয়ে ১৩ হাজার ৭১ জন যাত্রী ভোগান্তি ও অনিশ্চয়তার মুখে পড়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকাশ করা সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

এর আগে বেবিচকের তথ্য অনুযায়ী ৬২টি ফ্লাইট এবং ৯ হাজার ৬৭৪ জন যাত্রী প্রভাবিত হওয়ার কথা জানানো হয়েছিল। তবে পরিস্থিতির অবনতি এবং বিভিন্ন এয়ারলাইন্সের স্থগিতাদেশের কারণে এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।

এদিকে, সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মামগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর আগে সোমবার ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট স্থগিত করা হয়।

তবে এই উদ্বেগের মধ্যেও প্রবাসী আয়ের প্রবাহ ঊর্ধ্বমুখী। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত কর্মসংস্থানের উদ্দেশে বিদেশে গেছেন ৪ লাখ ৪৩ হাজার ২১ জন বাংলাদেশি। একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছে প্রায় ২৫ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।

শুধু অক্টোবরের প্রথম ১২ দিনেই এসেছে ১২৯ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা। তবে বাংলাদেশের বিদেশে কর্মসংস্থান ও প্রবাসী আয়ের বড় অংশ মধ্যপ্রাচ্যনির্ভর হওয়ায় সংঘাত দীর্ঘায়িত হলে এই ইতিবাচক ধারায় চাপ তৈরি হতে পারে।

রেমিট্যান্সের বড় উৎস সৌদি আরব: বাংলাদেশের বিদেশে কর্মসংস্থানের সবচেয়ে বড় গন্তব্য সৌদি আরব। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত সৌদি আরবে গেছেন ২ লাখ ১৮ হাজার ৫০৮ জন বাংলাদেশি কর্মী।

একই সময়ে সিঙ্গাপুরে ৫৩ হাজার ২৯৭, কাতারে ৪২ হাজার ৫১৬, মালদ্বীপে ২৪ হাজার ৭০, সংযুক্ত আরব আমিরাতে ২০ হাজার ৬৬১ এবং কুয়েতে ২০ হাজার ২৫৪ জন কর্মসংস্থানের উদ্দেশে গেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সৌদি আরবে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি বসবাস করেন। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে দেশটি থেকে দেশে এসেছে ১ দশমিক ৯৫ বিলিয়ন ডলার, যা মোট প্রবাসী আয়ের ১৯ দশমিক ২ শতাংশ। গত অর্থবছরে সৌদি আরব থেকে এসেছে প্রায় ৫ দশমিক ৮৫ বিলিয়ন ডলার, যা মোট প্রবাসী আয়ের প্রায় ১৬ দশমিক ৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, অক্টোবরের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১২৯ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের ১১৮ কোটি ১০ লাখ ডলারের তুলনায় প্রায় ৯ দশমিক ২ শতাংশ বেশি। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৯৭৫ কোটি ৮০ লাখ ডলার। গত অর্থবছরে মোট প্রবাসী আয় ছিল ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।

প্রবাসী আয়ের এই প্রবৃদ্ধি অর্থনীতির জন্য স্বস্তিদায়ক হলেও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ রয়েছে। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমানের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে কর্মসংস্থানের সুযোগ কমতে পারে।

পরিস্থিতি খারাপ হলে কিছু প্রবাসী শ্রমিককে দেশে ফিরে আসতে বাধ্য হওয়ার আশঙ্কাও রয়েছে। সৌদি আরবে নিয়োগ কমে গেলে কিংবা কর্মীদের আয় ও কর্মঘণ্টা সীমিত হলে দেশে অর্থ পাঠানোর সক্ষমতাও কমতে পারে।

ফ্লাইট বিপর্যয়ে কর্মীদের অনিশ্চয়তা: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম ব্যাহত হওয়ায় ২৩টি সরাসরি ও ৩৯টি ট্রানজিট ফ্লাইটের সূচি প্রভাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৯ হাজার ৬৭৪ জন যাত্রী।

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সও ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত বাতিল করেছে।

ফ্লাইট বাতিল ও সময়সূচি পরিবর্তনের কারণে অনেক কর্মী নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে পারছেন না। এতে চাকরিতে যোগদানের সময়সীমা, ভিসার মেয়াদ, নতুন টিকিট কেনা এবং অতিরিক্ত থাকা-খাওয়ার ব্যয় নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে।

যাত্রীদের ভোগান্তি কমাতে উড়োজাহাজ সংস্থাগুলোকে সাতটি নির্দেশনা দিয়েছে বেবিচক। এর মধ্যে রয়েছে ফ্লাইট বাতিল বা বিলম্বের তথ্য দ্রুত জানানো, পুনরায় টিকিট বুকিং ও অর্থ ফেরতে সহায়তা, অপেক্ষমাণ যাত্রীদের বসার জায়গা, পানীয় জল ও হালকা খাবারের ব্যবস্থা এবং শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী যাত্রীদের বিশেষ সহায়তা নিশ্চিত করা। ভিসা ও অভিবাসনসংক্রান্ত সমস্যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিতেও বলা হয়েছে।

জ্বালানি আমদানিতে বাড়তি ঝুঁকি: সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক শ্রমবাজার ও রেমিট্যান্সের বাইরেও বিস্তৃত। দেশের অপরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রায় ৩৫ শতাংশ আসে সৌদি আরব থেকে। ফলে সংঘাত ছড়িয়ে পড়লে কিংবা আঞ্চলিক নৌপথে পণ্য পরিবহন ব্যাহত হলে জ্বালানি সরবরাহ ও আমদানি ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে।

লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালিতে নিরাপত্তাঝুঁকি বাড়লে জাহাজ চলাচলের সময়, বিমা ও পরিবহন ব্যয় বাড়তে পারে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে বাংলাদেশের আমদানি ব্যয়েও চাপ পড়বে।

এর প্রভাব পরিবহন, শিল্প উৎপাদন, কৃষি ও নিত্যপণ্যের সরবরাহব্যবস্থায় ছড়িয়ে পড়তে পারে। তবে দেশের জ্বালানি সরবরাহে সংঘাতের প্রকৃত প্রভাব নির্ধারণে আমদানির পরিমাণ, সরবরাহের সময়সূচি ও বিকল্প উৎসের তথ্য পর্যালোচনা প্রয়োজন।

বিকল্প শ্রমবাজারে সরকারের উদ্যোগ: মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে অনিশ্চয়তা বাড়ায় সরকার বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্ব দিচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক জানিয়েছেন, যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে প্রায় সাড়ে তিন লাখ কর্মী গেছেন। এ অঞ্চলে অবৈধ হয়ে পড়া বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এ ছাড়া ওমান বিভিন্ন খাতে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিতে আগ্রহ দেখিয়েছে। ইতালির রাষ্ট্রদূত প্রতিবছর প্রায় ১২ হাজার বাংলাদেশি নাগরিককে পরিবারসহ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। কাতার ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের টেকনিশিয়ান ও প্লাম্বিং খাতে দক্ষ কর্মী নিতে আগ্রহী। দুবাই ট্যাক্সি কোম্পানিও ৬ হাজার দক্ষ চালক নিয়োগের কথা জানিয়েছে।

তবে এসব উদ্যোগের সাফল্য নির্ভর করবে চুক্তি, ভিসা, নিয়োগসংখ্যা এবং বাস্তবে কর্মী পাঠানোর অগ্রগতির ওপর। বিদেশে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি অভিবাসন ব্যয় কমানো, দালালচক্রের প্রতারণা বন্ধ, চুক্তি অনুযায়ী বেতন নিশ্চিত করা এবং কারিগরি প্রশিক্ষণ জোরদার করাও জরুরি।

কারণ বিদেশযাত্রার জন্য ঋণ নেওয়া অনেক কর্মী প্রত্যাশিত কাজ বা বেতন না পেলে তাদের পরিবার দীর্ঘমেয়াদি আর্থিক চাপে পড়ে।

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবীর জাতীয় স্বার্থ রক্ষায় ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন।

সব মিলিয়ে সৌদি আরবের সংঘাত বাংলাদেশের জন্য শুধু প্রবাসী আয়ের ঝুঁকি নয়; এটি কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা ও মূল্যস্ফীতির সঙ্গেও সম্পর্কিত। তাই সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, ফ্লাইটে আটকে পড়া কর্মীদের কাজে ফেরার ব্যবস্থা করা এবং বিকল্প শ্রমবাজার সম্প্রসারণের পাশাপাশি জ্বালানি আমদানির উৎস বহুমুখী করা জরুরি।

প্রবাসী আয়ের বর্তমান প্রবৃদ্ধি ধরে রাখতে বিদেশে কর্মরত মানুষের নিরাপত্তা ও উপার্জনের সুরক্ষা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।

প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা: আইনমন্ত্রী

প্রকাশ: বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, প্রবাসীরা বিদেশ থেকে টাকা পাঠিয়ে দেশে সম্পত্তি ক্রয় বা পরিবারের কাছে পাঠানো টাকা ফেরত চাওয়া সংক্রান্ত মামলায় বছরের পর বছর হয়রানির শিকার হন।

এই ভোগান্তি কমাতে বিভাগীয় সদর দপ্তরে প্রবাসীদের জন্য বিশেষায়িত ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই আদালত শুধু প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কাজ করবে। বর্তমানে প্রস্তাবটি খসড়া পর্যায়ে রয়েছে।

আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি উপলক্ষে ‘সোনার মানুষ সম্মিলন-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সোপান হলো অভিবাসী শ্রমিকরা। তৈরি পোশাক, কৃষি, চিংড়ি, পাট ও চা রপ্তানির পাশাপাশি শ্রম রপ্তানিই বর্তমানে অর্থনীতির মূল মেরুদণ্ড। কায়িক শ্রমের পাশাপাশি এখন বুদ্ধিবৃত্তিক অভিবাসনও বিকশিত হচ্ছে।

প্রবাসী শ্রমিকরা দেশে কোনো আইনি সমস্যায় পড়লে লিগ্যাল এইড অধিদপ্তরের মাধ্যমে ২৪ ঘণ্টা আইনি সহায়তা পাবেন। এ জন্য একটি হটলাইন চালু করা হয়েছে। সেখানে যুগ্ম জেলা জজ পর্যায়ের কর্মকর্তাসহ লিগ্যাল এইড অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

সম্প্রতি দুবাই সফরের অভিজ্ঞতা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, সেখানকার শ্রমিকদের জীবন অত্যন্ত কষ্টের। সকালে বাথরুমে যেতে দীর্ঘ লাইন, কাজের জন্য দুই ঘণ্টা আগে রওনা হওয়া, রাত ৮-৯টায় ফিরে আবার পরিবারের সঙ্গে কথা বলে রান্না করা—

এই অমানবিক পরিশ্রমের পরও অন্যান্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশি শ্রমিকরা অনেক কম মজুরি পান। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।

প্রবাসীদের অন্যতম সংকট হিসেবে অসাধু রিক্রুটিং এজেন্সিকে দায়ী করেন আইনমন্ত্রী। তিনি বলেন, মধ্যপ্রাচ্য, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত থেকে ইতোমধ্যে ৫ হাজার ভিসা বাতিল করা হয়েছে, আরও অনেক ভিসা বাতিলের অপেক্ষায় রয়েছে।

এর কারণ হিসেবে তিনি বলেন, অনেক এজেন্সি এমন ভুয়া সার্টিফিকেট ও নথি জমা দিচ্ছে, যার কোনো অস্তিত্বই নেই। এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে সহজেই সত্যতা যাচাই করা যায় বলে সংশ্লিষ্ট দেশগুলো আইনি ব্যবস্থা নিচ্ছে।

রামরুর ৩০ বছরের পথচলার প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, রামরু এবং রামরু টিম শ্রমিকদের স্বার্থবিরোধী কোনো কাজে এখন পর্যন্ত সম্পৃক্ত হয়নি। রামরুর বিরুদ্ধে শ্রমিকদের নামে টাকা এনে তহবিল তছরুপের কোনো অভিযোগ ওঠেনি। রামরুর চিন্তার স্বচ্ছতার মধ্যে আমরা কোনো দূষণ দেখিনি। রামরুকে কখনো লেজুড়বৃত্তি করতে দেখিনি।’

অনুষ্ঠানে তিনি আশা প্রকাশ করেন, এই ৩০ বছরের পথচলা আগামী ১০০ বছরে রূপান্তরিত হবে এবং এমন এক বাংলাদেশ তৈরি হবে যেখানে শ্রমিকরা দেশে ফিরে এসে কাজ করবেন এবং বাংলাদেশ অন্য দেশ থেকে শ্রমিক নেবে। সূত্র: বাসস

সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরত ও আহতদের চিকিৎসায় সহযোগিতা চাইল সরকার

প্রকাশ: বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরত ও আহতদের চিকিৎসায় সহযোগিতা চাইল সরকার

সৌদি আরবে সাম্প্রতিক হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে দেশটির সরকারের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান। পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হামলায় আহত বাংলাদেশিদের চিকিৎসা ও সেবা দেওয়ায় সৌদি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে হামলার ঘটনায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি জানান এবং প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন তিনি।

বৈঠকে শামা ওবায়েদ ইসলাম উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, উত্তেজনা নিরসন এবং শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া উচিত।

সৌদি রাষ্ট্রদূত কঠিন সময়ে সংহতি ও সমর্থন জানানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও আলোচনা হয়।

রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট বন্ধের মেয়াদ বৃদ্ধি: বিশাল আর্থিক ক্ষতি

প্রকাশ: বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট বন্ধের মেয়াদ বৃদ্ধি: বিশাল আর্থিক ক্ষতি

একাধিক হামলার প্রেক্ষিতে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরবের বিমানবন্দরগুলো। এর ফলে ঢাকা থেকে পরিচালিত ৮২টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট ব্যাহত হয়েছে। এতে সব মিলিয়ে ১৩ হাজার ৭১ জন যাত্রী ভোগান্তি ও অনিশ্চয়তার মুখে পড়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকাশ করা সর্বশেষ তথ্যে এসব চিত্র উঠে এসেছে।

বেবিচক জানায়, শনিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৩২টি সরাসরি ফ্লাইট এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৫টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ৬টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, সালামএয়ারের ৪টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে। এসব যাত্রীদের বিভিন্ন গন্তব্যে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মাম যাওয়ার কথা ছিল। তবে স্ব স্ব দেশ থেকে ফ্লাইট বাতিলের কারণে ঢাকা থেকে যাত্রী বহন করেনি তারা।

এর আগে, রোববার হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। হামলা হয় দাম্মামেও। এই ঘটনার প্রেক্ষিতে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে ফ্লাইট বন্ধ রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।