ঢাকা থেকে করাচি সরাসরি ফ্লাইট চালু করতে চায় পাকিস্তান
Loading...

ঢাকা থেকে করাচি সরাসরি ফ্লাইট চালু করতে চায় পাকিস্তান
বাংলাদেশের সাথে অর্থনৈতিক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। এর অংশ হিসেবে বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু এবং পাট আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মো. রুহুল আলম সিদ্দিক। সাক্ষাৎ শেষে তারা সাংবাদিকদের এই কথা জানান।
পাকিস্তানি হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য এগিয়ে নেওয়ার জন্য ফলপ্রসূ আলোচনা হয়েছে। সামনের দিনে দুই দেশের মধ্যে নানা বিষয়ে সম্পর্ক আরও জোরদার হবে। সম্প্রতি ভয়াবহ বন্যার মুখোমুখি হয় বাংলাদেশ, তাই বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশেকে সহযোগিতা করতে প্রস্তুত পাকিস্তান।
এসময় অর্থ উপদেষ্টা বলেন, পাকিস্তান আমাদের দেশ থেকে পাট নিতে চায়। তারা বলছে, আমাদের দেশের পাট এত ভালো সেটা তাদের জানা ছিল না। সরাসরি ঢাকা থেকে করাচি ফ্লাইট চালুর বিষয়েও আলোচনা হয়েছে। যৌথভাবে কিছু প্রকল্প নেওয়ার ব্যাপারেও কথা হয়েছে।
আরো পড়ুন
- ট্রাম্পকে ব্যঙ্গ করে ভিডিও প্রচার, ইরানপন্থী ইউটিউব চ্যানেল সরিয়ে দিল গুগল
- যুক্তরাষ্ট্রে আস্থা নেই, প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে দুনিয়া চষে বেড়াচ্ছে আরবরা
- ৮০ শতাংশ কাজের পরও চুক্তিতে ব্যর্থ ইরান–যুক্তরাষ্ট্র, নেপথ্যে আলাপ এখনো চলছে
- ইরান থেকে ১২৪ মাইল দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ
- যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে: নেতানিয়াহু
Loading...






