ইরান থেকে ১২৪ মাইল দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ
Loading...

ইরান থেকে ১২৪ মাইল দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ
ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ কার্যকর হওয়ার ঘোষণার পর মধ্যপ্রাচ্যের জলসীমায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার হয়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই জানিয়েছে, ওমান উপসাগরের পূর্ব প্রান্তে একটি মার্কিন বিমানবাহী রণতরি এবং দুটি ডেস্ট্রয়ারের অবস্থান শনাক্ত করা হয়েছে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
গত শনিবারের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, পারমাণবিক শক্তিচালিত মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ওমান উপসাগরের পূর্বপ্রান্তে অবস্থান করছে। এটি ইরানি উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দক্ষিণে অবস্থান করছে। যুদ্ধ শুরুর পর থেকে এই বিশালাকার যুদ্ধজাহাজটিকে এবারই ইরানি ভূখণ্ডের সবচেয়ে কাছাকাছি অবস্থানে দেখা গেল।
রণতরিটির পাশাপাশি আরও দুটি যুদ্ধজাহাজের উপস্থিতি স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে। এগুলোর আকার ও গঠন মার্কিন নৌবাহিনীর ‘গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার’-এর সঙ্গে হুবহু মিলে যায়। জাহাজগুলো আব্রাহাম লিংকনের ‘ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’-এর অংশ বলেই ধারণা করা হচ্ছে। তবে সুনির্দিষ্টভাবে জাহাজগুলোর নাম এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৩ এপ্রিল)থেকে ইরান-সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর অবরোধ কার্যকর করার যে ঘোষণা দিয়েছেন, এই যুদ্ধজাহাজগুলোর অবস্থান তারই আগাম প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। ওমান উপসাগর ও আরব সাগর এলাকায় কড়া নজরদারি বজায় রাখতেই এই শক্তিশালী নৌ-বহর মোতায়েন করেছে পেন্টাগন। বাংলাদেশ সময় রাত ৮ টা থেকে এই অবরোধ কার্যকর হয়েছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
- ট্রাম্পকে ব্যঙ্গ করে ভিডিও প্রচার, ইরানপন্থী ইউটিউব চ্যানেল সরিয়ে দিল গুগল
- যুক্তরাষ্ট্রে আস্থা নেই, প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে দুনিয়া চষে বেড়াচ্ছে আরবরা
- ৮০ শতাংশ কাজের পরও চুক্তিতে ব্যর্থ ইরান–যুক্তরাষ্ট্র, নেপথ্যে আলাপ এখনো চলছে
- ইরান থেকে ১২৪ মাইল দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ
- যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে: নেতানিয়াহু
Loading...






