যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে: নেতানিয়াহু
Loading...

যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে: নেতানিয়াহু
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সাময়িক যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (১৩ এপ্রিল) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের শুরুতে তিনি জানান, ইরান আলোচনার শর্ত ভঙ্গ করায় বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। একই সঙ্গে ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ-অবরোধের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন তিনি।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
হিব্রু গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদে ইরানের সঙ্গে আলোচনা শেষে ফেরার পথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফোনে নেতানিয়াহুকে বিস্তারিত ব্রিফিং করেন। নেতানিয়াহু বলেন, ‘আলোচনায় বসার শর্ত ছিল ইরান অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করবে এবং হরমুজ প্রণালি খুলে দেবে। কিন্তু ইরান নির্লজ্জভাবে সেই চুক্তি লঙ্ঘন করেছে; তারা প্রণালিটি খোলেনি। যুক্তরাষ্ট্র এই অবমাননা মেনে নিতে পারে না।’
Loading...
ভ্যান্সের উদ্ধৃতি দিয়ে নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো ইরান থেকে সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম বা পারমাণবিক উপাদান সরিয়ে নেওয়া। এ ছাড়া আগামী কয়েক বছর, এমনকি কয়েক দশক পর্যন্ত ইরানের ভেতরে কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যাতে না হয়, তা নিশ্চিত করা। নেতানিয়াহু বলেন, ‘এটিই এখন তাদের মূল ফোকাস এবং অবশ্যই এটি আমাদের জন্যও সমান গুরুত্বপূর্ণ।’
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
ইসরায়েলে সামরিক অভিযানের হুমকি এরদোয়ানেরইসরায়েলে সামরিক অভিযানের হুমকি এরদোয়ানের
ইরানি বন্দরগুলোতে ডোনাল্ড ট্রাম্পের নৌ-অবরোধ আরোপের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।
Loading...
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে ওঠা গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘আমাদের মধ্যে ফাটল ধরার দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা। বরং এর উল্টোটাই সত্যি। বর্তমানে আমাদের মধ্যে যে স্তরের সমন্বয় রয়েছে, তা ইসরায়েল বা ইহুদি জাতির ইতিহাসে এর আগে কখনোই ছিল না। প্রেসিডেন্ট এবং তাঁর দলের সঙ্গে আমরা প্রতিদিন আলোচনা করছি।’
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
- ট্রাম্পকে ব্যঙ্গ করে ভিডিও প্রচার, ইরানপন্থী ইউটিউব চ্যানেল সরিয়ে দিল গুগল
- যুক্তরাষ্ট্রে আস্থা নেই, প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে দুনিয়া চষে বেড়াচ্ছে আরবরা
- ৮০ শতাংশ কাজের পরও চুক্তিতে ব্যর্থ ইরান–যুক্তরাষ্ট্র, নেপথ্যে আলাপ এখনো চলছে
- ইরান থেকে ১২৪ মাইল দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ
- যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে: নেতানিয়াহু
Loading...






