নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান
Loading...

নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান
গাজা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
তিনি বলেন, গাজায় শিশুদের কান্না ও দুর্দশা বিশ্বকে নাড়া দিচ্ছে। কিন্তু তারপরেও ইসরায়েল ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
গাজায় মানবিক সহায়তা দেয়া ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধের সমালোচনায় শুক্রবার ইস্তাম্বুলে জুমার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এরদোয়ান বলেন, বাতাস, বৃষ্টি এবং কাদার মধ্যে বসবাসকারী শিশুদের কান্না করা ছাড়া উপায় নেই, কেননা তাদের কাছে তাঁবু নেই। আমরা কন্টেইনার পাঠাতে চাই, কিন্তু নেতানিয়াহুর যেতে দেয় না… আজ হোক কাল হোক, আল্লাহর ইচ্ছায়, আমরা এই নির্যাতিত মানুষকে এই কষ্ট থেকে উদ্ধার করব।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
এর আগে, বৃহস্পতিবার গাজায় মানবিক সহায়তা দেয়া ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করে ইসরায়েল। যার মধ্যে ডক্টর্স উইদাউট বর্ডারসও রয়েছে। ইসরায়েলের এই পদক্ষেপের সমালোচনা করেন এরদোয়ানও।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
- ট্রাম্পকে ব্যঙ্গ করে ভিডিও প্রচার, ইরানপন্থী ইউটিউব চ্যানেল সরিয়ে দিল গুগল
- যুক্তরাষ্ট্রে আস্থা নেই, প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে দুনিয়া চষে বেড়াচ্ছে আরবরা
- ৮০ শতাংশ কাজের পরও চুক্তিতে ব্যর্থ ইরান–যুক্তরাষ্ট্র, নেপথ্যে আলাপ এখনো চলছে
- ইরান থেকে ১২৪ মাইল দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ
- যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে: নেতানিয়াহু
Loading...






