স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
Loading...

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
শরীয়তপুরের নড়িয়ায় স্বামীকে ভিডিও কলে রেখে নাদিয়া আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ভূমখাড়া ইউনিয়নের নিতিরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভূমখাড়া ইউনিয়নের নিতিরা গ্রামের সালাম ফকির দীর্ঘদিন ধরে ইতালিতে অবস্থান করছেন। তিনি প্রায় সময়ই স্ত্রী নাদিয়া আক্তারের সঙ্গে ভিডিও কলে কথা বলতেন।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
শনিবার সকালে পারিবারিক কলহের একপর্যায়ে নাদিয়া আক্তার বাথরুমের গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ সময় তিনি স্বামীর সঙ্গে ভিডিও কলে ছিলেন। ভিডিও কলে পুরো ঘটনাটি দেখতে পেয়ে স্বামী তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের মোবাইল ফোনে জানান। খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






