দেশে আটকে পড়া মধ্যপ্রাচ্য প্রবাসীদের সুখবর দিল সরকার

Loading...

দেশে আটকে পড়া মধ্যপ্রাচ্য প্রবাসীদের সুখবর দিল সরকার

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পরিপ্রেক্ষিতে ছুটিতে এসে আটকে পড়া প্রবাসীদের মধ্যে যাদের ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে এবং এ মুহূর্তে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করা সম্ভব হচ্ছে না, তাদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগু‌লো কী পদক্ষেপ নি‌য়ে‌ছে, তা নিয়ে সুখবর দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

শ‌নিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ‌ক গণবিজ্ঞপ্তিতে জা‌নি‌য়ে‌ছে, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন থেকে বাংলাদেশে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য কর্মীর নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ বা অনলাইনে আবেদন করতে হবে।


এরই মধ্যে যেসব ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে এমন সব এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়িয়েছে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সরকার।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান আঞ্চলিক অস্থিরতা এবং এর ফলে ফ্লাইট চলাচল বিঘ্নিত হওয়ায় প্রবাসীরা সময়মতো কর্মস্থলে ফিরতে পারছিলেন না।

এই সংকট নিরসনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালানো হয়। সরকারের এই প্রচেষ্টার ফলেই মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রবাসীদের সহায়তায় এই সিদ্ধান্ত নিয়েছে।

Loading...

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসীদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে বিলম্ব না করে দ্রুত নিজ নিজ নিয়োগকর্তা বা কফিলের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading