কাতার প্রবাসীদের ঈদের নামাজ আদায়ে যে নির্দেশনা দিল বাংলাদেশ দূতাবাস
Loading...

কাতার প্রবাসীদের ঈদের নামাজ আদায়ে যে নির্দেশনা দিল বাংলাদেশ দূতাবাস
মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রেক্ষাপটে কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঈদুল ফিতরের নামাজ নিকটস্থ মসজিদে আদায় করার আহ্বান জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
মঙ্গলবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক বিরাজমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে কাতারের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় এ বছরের ঈদুল ফিতরের নামাজ সবাইকে মসজিদে আদায় করার জন্য অনুরোধ জানিয়েছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
কাতার সরকারের এই সিদ্ধান্ত এবং নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে প্রতি বছরের মতো এবার বাংলাদেশ এম এইচ এম স্কুল ও কলেজ প্রাঙ্গণে ঈদুল ফিতরের জামায়াত আয়োজন করা সম্ভব হচ্ছে না।
এই অবস্থায় কাতারে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে কাতার সরকারের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং যথাযথ সতর্কতা অবলম্বন করে নিজ নিজ এলাকার নিকটস্থ মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
- সেজ্জিল টু দিয়ে হামলা চালাল ইরান, কতটা ভয়ংকর এই মিসাইল
- সেজ্জিল টু দিয়ে হামলা চালাল ইরান, কতটা ভয়ংকর এই মিসাইল
- ইসরায়েলের শতাধিক স্থানে হামলা, ৫ বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা ইরানের
- প্রবাসীদের পাশে সব সময় সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
- ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
Loading...





