১৫ বছর পর কাতার প্রবাসীকে ধরতে পারলো পুলিশ

Loading...

১৫ বছর পর কুলাউড়ায় পুলিশের জালে কুলাউড়ার মহসিন

মৌলভীবাজারের কুলাউড়ায় আপন বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মহসিন মিয়াকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

দীর্ঘ ১৫ বছর কাতার ও পর্তুগালে আত্মগোপনে থাকার পর সম্প্রতি দেশে ফিরলে শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মহসিন মিয়া ২০১০ সালে পারিবারিক বিরোধের জেরে তার আপন বড় ভাইকে হত্যা করেন।

ওই ঘটনায় দায়েরকৃত মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তবে মামলার বিচার প্রক্রিয়া চলাকালীন ও রায় ঘোষণার পর থেকেই মহসিন পলাতক ছিলেন।

Loading...

গ্রেফতার এড়াতে তিনি প্রথমে কাতার এবং পরবর্তীতে পর্তুগালে পাড়ি জমান। দীর্ঘ দেড় দশক প্রবাসে আত্মগোপনে কাটিয়ে সম্প্রতি গোপনে দেশে ফেরেন তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই আব্দুল আলীম, এসআই আল-আমিন এবং এএসআই আরিফুল ইসলামসহ পুলিশের একটি দল শুক্রবার রাতে ধামুলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মহসিন দীর্ঘ ১৫ বছর ধরে পলাতক ছিলেন। তিনি প্রবাসে অবস্থান করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তাকে গ্রেফতার করেছি।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ধৃত মহসিন মিয়াকে যথাযথ প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading