১৮ এপ্রিল থেকে শুরু হজ ফ্লাইট
Loading...

১৮ এপ্রিল থেকে শুরু হজ ফ্লাইট
সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মক্কায় বাংলাদেশ হজ মিশন ও বেসরকারি হজ এজেন্সিস এসোসিয়েশন অফের (হাব) প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যেই ২০২৬ সালের হজে অংশগ্রহণকারী সরকারি বেসরকারি হজ যাত্রীদের জন্য মক্কা মদিনায় বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে বলে জানান কাউন্সিলর হজ মোহাম্মদ কামরুল ইসলাম।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
এতে করে আসন্ন হজে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী ৭৮ হাজার পাঁচশ হজ যাত্রীর হজ পালনে মক্কা মদিনায় আবাসন, ট্রান্সপোর্ট সুবিধা ও মিনা মুজদালিফায় তাঁবু নির্ধারণসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর মাধ্যমে ১৮ এপ্রিল থেকে বাংলাদেশী হজ ফ্লাইট শুরুতে কোন প্রকার বাধা নেই বলে যোগ করেন কামরুল ইসলাম।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারির মধ্যে যেসব ট্রাভেল এজেন্সী মক্কা মদিনায় বাড়ি ভাড়া সম্পন্ন করতে ব্যর্থ হবেন। উল্লিখিত এজেন্সি গুলোর হজ যাত্রীদের পরিশোধ কৃত ২০২৬ সালের মিনা ও আরাফাত ময়দানে তাবুর টাকা ফেরত দেওয়া হবে বলে গত ২৮ জানুয়ারিতে রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর এ এফ এম খালিদ হোসেন বরাবর এক পত্রে ডেড লাইন জানানোর পর নড়েচড়ে বসে বাংলাদেশ সরকার।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






