বাংলাদেশের অসহায় শিশুদের জন্য কাতারে বন্ধুসভার চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট

Loading...

কাতারের দোহায় বর্ণাঢ্যভাবে শেষ হলো বন্ধুসভা কাতারের দ্বিতীয় চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট। আসন্ন ঈদে বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ার মানবিক লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় কাতার প্রবাসী বাংলাদেশিদের আটটি ফুটবল টিম।

টুর্নামেন্ট থেকে প্রাপ্ত সমুদয় বাংলাদেশের অসহায় ও এতিম শিশুদের কল্যাণে ব্যয় করা হবে। এর আগে গত বছর প্রবাস থেকে সহমর্মিতার ঈদ আয়োজনের অংশ হিসেবে চট্টগ্রামের শিশুপল্লীতে অর্ধ শতাধিক অনাথ শিশুকে ঈদের পোষাক উপহার দেয় বন্ধুসভা কাতার।

উদ্বোধনী অনুষ্ঠানে ফুটবলার ও বন্ধুসভার সদস্যদের সাথে অতিথিরা

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আলরাজি। তিনি বন্ধুসভা কাতারের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, বাংলাদেশের অসহায় শিশুদের কল্যাণে এমন মহৎ আয়োজন সফল হতে বাধ্য। আমি আশা করি এই সুন্দর আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টুর্নামেন্টে রানার্স আপ হয় আলতাইস ফুটবল ক্লাব

৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে দোহায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে আলতাইস ফুটবল ক্লাবকে ১ গোলে পরাজিত কয়ে শিরোপা অর্জন করে রাঙ্গুনিয়া ফুটবল ক্লাব। কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর বারিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।

এ সময় শুভেচ্ছা বক্তব্যে এমন মহতী আয়োজনে যুক্ত সবাইকে তিনি ধন্যবাদ জানান। এ ধরণের আয়োজনের মাধ্যমে বাংলাদেশের যুবসমাজ সৎপথে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাপনী অনুষ্ঠানে অতিথিদের সাথে খেলোয়ার ও বন্ধুসভার সদস্যরা

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি কাতারের সহ সভাপতি ও আলমাহমুদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা জমির বিন মাহমুদ, রিলায়েন্ট হসপিটালিটির সিইও রেদওয়ান আহমেদ, নিউ স্পেস হসপিটালিটির সিইও এবং বন্ধুসভা কাতারের ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক বায়েজিদ আহমেদ, বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল হক, প্রবাসী সাংবাদিক জিটিভিার কাতার প্রতিনিধি এম এ সালাম, জয়যাত্রা টিভির কাতার প্রতিনিধি মোশাররফ হোসেন জনি. বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হাসান, আব্দুল গাফফার, মামুন রশিদসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বন্ধুসভা কাতারের উদ্যোগে এই মানবিক আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে রিলায়েন্ট হসপিটালিটি, মুন দোহা ট্রাভেলস, নিউ স্পেস হসপিটালিটি এবং আলমাহমুদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

বন্ধুসভা কাতারের কয়েকজন সদস্য

টুর্নামেন্টে অংশ নেয় ব্রাদার্স ফুটবল ক্লাব, সিলেট ইউনিটি, এফসি ফেনী, আলতাইস, সাউথ রাঙ্গুনিয়া, মাদারীপুর সিটি, মাইজার এমএফসি এবং সিলেট সুপার স্টার। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে পাশে ছিল কাতারভিত্তিক বাংলা অনলাইন সংবাদমাধ্যম গালফ বাংলা।

দুদিন ব্যাপী এই টুর্নামেন্ট সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন বন্ধুসভা কাতারের সদস্যরা। উপদেষ্টা আবজল আহমদ ও বুরহান উদ্দীন, সভাপতি শাকিল আহমদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাতের সাথে পুরো আয়োজনের বিভিন্ন পর্বে সহযোগিতা করেছেন সহ-সভাপতি আরিফ আহমেদ শিশির, যুগ্ম সাধারণ সম্পাদক ইবরাহিম মাহমুদ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মৃধা, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিহাদ, অর্থ সম্পাদক মতিউর রহমান মিশু, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাজিদ, প্রচার সম্পাদক মো. নাহিদ ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম সানি, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহ এম এ সালমান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক গিয়াসউদ্দীন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক রাকিব হাসান, ম্যাগাজিন সম্পাদক গালিফ হাসান, বইমেলা সম্পাদক শরিফ হোসাইন, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জনি ও কাজী জামশেদুল হক।

খেলা চলাকালে ছবি

Loading...

Loading