১১০ অবৈধ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে লিবিয়া

Loading...

১১০ অবৈধ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে লিবিয়া

লিবিয়ার অ্যান্টি-ইলিগ্যাল ইমিগ্রেশন এজেন্সির শাহাত শাখা নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে আমসেইদ সীমান্ত ক্রসিং দিয়ে বাংলাদেশের ১১০ জন অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে।

একই সঙ্গে আরও ২৬ জন কাগজপত্রবিহীন মিশরীয় অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে। লিবিয়া সরকারের ওয়েবসাইট লানা এ খবর দিয়েছে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

এতে আরও বলা হয়, সংস্থাটির দেরনা শাখা লিবিয়ার উপকূল দিয়ে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করার সময় আটক করে ওই ১১০ জন বাংলাদেশি অভিবাসীকে। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে নিরাপত্তাজনিত নিষেধাজ্ঞা (সিকিউরিটি রেস্ট্রিকশন) কার্যকর আছে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...



আটক অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অ্যান্টি-ইলিগ্যাল ইমিগ্রেশন এজেন্সির বেনগাজি শাখায় স্থানান্তর করা হয়। অবৈধ অভিবাসন দমন এবং জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে সংস্থাটির চলমান উদ্যোগের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading