‘ফ্যামিলি কার্ড’ ও ইমাম-মুয়াজ্জিনদের ভাতার প্রতিশ্রুতি তারেক রহমানের
Loading...

‘ফ্যামিলি কার্ড’ ও ইমাম-মুয়াজ্জিনদের ভাতার প্রতিশ্রুতি তারেক রহমানের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে একগুচ্ছ নতুন প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভিতে সরাসরি সম্প্রচারিত এই ভাষণে তিনি নারী উন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠী এবং ধর্মীয় সেবকদের জন্য বিশেষ রাষ্ট্রীয় সুবিধার কথা ঘোষণা করেন।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
নারীদের গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, ‘দেশের অর্ধেক জনশক্তির বেশি নারীশক্তিকে রাষ্ট্র রাজনীতি অর্থনীতির মূলধারার বাইরে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয়। দেশে প্রায় চার কোটি পরিবার রয়েছে।
যদি আপনারা বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন তাহলে আমরা এবার প্রথমবারের মতন দেশে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। পরিবারগুলোর নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। তবে প্রথম পর্যায়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা প্রান্তিক এবং নিম্নআয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ডে প্রতিমাসে আড়াই হাজার টাকা কিংবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে।
Loading...
ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহযোগিতার পরিমাণ প্রয়োজন এবং বাস্তবতার নিরিখে পর্যায়ক্রমে বাড়ানো হবে। ফ্যামিলি কার্ডটিকে আমরা নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসেবে মনে করি। দেশে প্রতিবন্ধী প্রায় ৪০ লাখ মানুষের কল্যাণ নিয়েও আমাদের পরিকল্পনা রয়েছে।’
তিনি বলেন, ‘আমরা মনে করি, প্রতিবন্ধী মানুষদের প্রতি শুধু পরিবার নয়, রাষ্ট্রেরও বিশেষ দায়িত্ব রয়েছে। আমরা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই।’
Loading...
তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে প্রায় ২ লাখ মসজিদ রয়েছে। এই মসজিদের কয়েক লাখ খতিব ইমাম মুয়াজ্জিন সাহেব রয়েছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মানুষগুলোর সঙ্গে আমাদের রয়েছে ধর্মীয়, সামাজিক, আত্মিক এবং আধ্যাত্মিক সম্পর্ক। এদের অনেকেই আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন।
জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং একইভাবে অন্য সব ধর্মের ধর্মীয় গুরুদের জন্য রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহযোগিতা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করতে চাই।’
তারেক রহমানের ভাষণটি সরাসরি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচার করা হয়।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
- মাঝ আকাশ থেকে মহাসড়কে আছড়ে পড়লো বিমান
- বিশ্বকাপ না খেলায় শাস্তি নয়, উল্টো আইসিসি থেকে পুরস্কার পাচ্ছে বাংলাদেশ
- মধ্যপ্রাচ্যে তালাবাত রাইডারদের জন্য ৮৫ মিলিয়ন কাতারি রিয়াল বকশিশ, নজিরবিহীন অর্জন
- দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এক ধাপ পিছিয়ে ১৩তম বাংলাদেশ: টিআইবি
- নিরাপত্তার চাদরে দেশ, ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী
Loading...






