একটি আসনও পায়নি জাতীয় পার্টি
Loading...

একটি আসনও পায়নি জাতীয় পার্টি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৬টি আসনে দলীয় প্রার্থী দিয়েছিল জাতীয় পার্টি (জাপা)। তবে একটি আসনেও জয় পায়নি দলটি। জাপার ঘাঁটি বলা হয় রংপুর-৩ (সদর) আসনকে।
দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাড়ি রংপুর শহরে। ফলে এ আসনে দলটির বড় ভোটব্যাংক রয়েছে। তবে এবার এ আসনেই তৃতীয় হয়েছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
বেসরকারি ফলাফলে রংপুর-৩ আসনে ১ লাখ ৫৭ হাজার ৪০৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী মো. মাহবুবুর রহমান বেলাল। ৭৪ হাজার ১৭১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামু। তৃতীয় হওয়া জাপা চেয়ারম্যান জিএম কাদের পেয়েছেন ৩৭ হাজার ৯৩৩ ভোট।
জানা গেছে, জিএম কাদের ভোটই দিতে যাননি। সারা দিন নগরীর নিউসেনপাড়া মহল্লার বাসায় অবস্থান করলেও তিনি ভোট দেননি। অথচ বুধবার দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, সকালে তার বাড়ি থেকে ৫০০ গজ দূরে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ আসন থেকে নির্বাচন করেছিলেন। এ প্রতিবেদন লেখার সময় গাইবান্ধা-১ আসনের ১২৩ কেন্দ্রের মধ্যে ফল জানা গেছে ৮৩টির। প্রাথমিক ওই ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাজেদুর রহমান ৯৪ হাজার ৬৩১ ভোট নিয়ে এগিয়ে ছিলেন। এখানে ধানের শীষের প্রার্থীর জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী ২৪ হাজার ৭৭২ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন। আর তৃতীয় স্থানে থাকা জাপা মহাসচিব পান মাত্র ২১ হাজার ৩৯০ ভোট।
প্রথম স্থানে থাকা দাঁড়িপাল্লার প্রার্থী শামীম হায়দার পাটোয়ারীর চেয়ে ৭৩ হাজার ২৪১ ভোটে এগিয়ে ছিলেন। রাত ১টার দিকে বিভিন্ন অসমর্থিত সূত্রে জানা যায়, আসনটিতে জামায়াতের প্রার্থী মাজেদুর রহমান জয়ী হয়েছেন।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






