তারেক রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা করে গেজেট প্রকাশ ভেঙে গেল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ

Loading...

তারেক রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা করে গেজেট প্রকাশ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা করে গেজেট জারি করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সই করা গেজেটে এ ঘোষণা করা হয়।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন এবং তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

ভেঙে গেল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সই করা প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়।

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন এবং তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন।

এতে আরো উল্লেখ করা হয়, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে বলে গণ্য হবে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার স্পিকার শ্রী ওম বিড়লা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি অংশ নেন। পরে সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের ছবি এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রীর চিঠি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়ার তথ্য জানান।

Loading...

তিনি লেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি গঠনমূলক বৈঠক সম্পন্ন করলাম। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেছি, যেখানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এবং তার সুবিধাজনক নিকটতম সময়ে ভারত সফর করার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন।

Loading...

তিনি আরো লেখেন, আমি ভারতের জনগণের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানিয়েছি এবং আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যে স্থায়ী অংশীদারত্বকে আরো গভীর করার জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading