শুল্কমুক্ত গাড়ি ও প্লট নেবেন না বিএনপির এমপিরা
Loading...

শুল্কমুক্ত গাড়ি ও প্লট নেবেন না বিএনপির এমপিরা
শুল্কমুক্ত সুবিধায় গাড়ি এবং সরকারি প্লট নেবেন না বলে জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। আজ মঙ্গলবার জাতীয় সংসদে অনুষ্ঠিত সংসদীয় দলের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেন তাঁরা।
বিএনপির বৈঠকে সিদ্ধান্তে বলা হয়, ‘সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে যে বিএনপির কোনো সম্মানিত সংসদ সদস্য ডিউটি-ফ্রি গাড়ি নেবেন না এবং সরকারি বরাদ্দে কোনো প্লট নেবেন না।’
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
এদিকে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য ৫০টি গাড়ি ও চালক প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিদপ্তর। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, বরাদ্দকৃত ৫০টি যানবাহনের মধ্যে ৩০টি ‘ক্যামরি’ ও ২০টি ‘ল্যান্সার’ মডেলের গাড়ি রয়েছে। প্রতিটি গাড়ির সঙ্গে একজন করে চালক নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের নাম ও মোবাইল নম্বর সংশ্লিষ্ট দপ্তরে তালিকাভুক্ত করা হয়েছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, নতুন সরকারের মন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত রেখেছে। তাঁদের জন্য গাড়িও প্রস্তুত রাখা হয়েছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৩৭টি বাড়ি প্রস্তুত করে রেখেছি। মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশানে এই বাড়িগুলো রয়েছে। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি প্রস্তুত করার প্রস্তুতি চলছে। ৩৭টি বাড়ির মধ্যে অনেকটিতে বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যরা বসবাস করছেন।’
১৯৭৩ সালের ‘দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট’ (সর্বশেষ ২০১৬ সালে সংশোধিত) এবং সংসদ সদস্যদের জন্য নির্ধারিত অর্ডার অনুযায়ী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য আবাসন ও গাড়ির ব্যবস্থা রাখা হয়।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






