রমজান মাসের ১৭১টি নেক আমল, দেখুন একনজরে

Loading...

রমজান মাসের ১৭১টি নেক আমল, দেখুন একনজরে

ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস পবিত্র রমজান। বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর কাছে এই মাসটি আত্মশুদ্ধি, সংযম এবং ইবাদতের বসন্তকাল হিসেবে পরিচিত। এই মাসে প্রতিটি নেক আমলের সওয়াব ৭০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়।

মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় মুমিন বান্দারা সারা মাস রোজা রাখার পাশাপাশি বিভিন্ন নফল ইবাদতে মশগুল থাকেন। ইবাদতের এই ধারাবাহিকতা বজায় রাখতে এবং প্রতিদিনকে পুণ্যময় করে তুলতে ১৭১টি বিশেষ নেক আমলের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

একনজরে গুরুত্বপূর্ণ আমলসমূহ:

১. ফরজ সালাত যথাযথভাবে আদায় করা।
২. রমজানের রোজা রাখা।
৩. তারাবিহ নামাজ পড়া।
৪. কুরআন তেলাওয়াত করা।
৫. দ্রুত ইফতার করা।
৬. সেহরি দেরিতে বা শেষ সময়ে খাওয়া।
৭. বিতর নামাজের পর তিনবার ‘সুবহানাল মালিকিল কুদ্দুস’ বলা।
৮. সুন্নতে মুয়াক্কাদা (নিয়মিত সুন্নত নামাজ) আদায় করা।
৯. চাশতের (দুহা) নামাজ পড়া।
১০. দান-সদকা করা।

Loading...

১১. তাহলীল (লা ইলাহা ইল্লাল্লাহ) পাঠ করা।
১২তাসবীহ (সুবহানাল্লাহ) পাঠ করা।
১৩. তাহমীদ (আলহামদুলিল্লাহ) পাঠ করা।
১৩. তাকবীর (আল্লাহু আকবার) পাঠ করা।
১৫. হাউকালা (লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ) পাঠ করা।
১৬. মুয়াজ্জিনের আযানের জবাব দেওয়া।
১৭. ইস্তেগফার (ক্ষমা প্রার্থনা) করা।
১৮. আল্লাহর কাছে দুয়া করা।
১৯. নবী (সা.)-এর ওপর দরুদ পাঠ করা।
২০ কুরআন হিফজ বা মুখস্থ করা।

Loading...

২১. কুরআন পরস্পর পাঠ বা আলোচনা করা।
২২. কুরআনের তাফসীর (ব্যাখ্যা) পড়া।
২৩. কুরআন শিক্ষা দেওয়া, বিশেষ করে শিশুদের সূরা ফাতিহা শেখানো।
২৪. আল্লাহর কাছে তওবা করা।
২৫. পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা।
২৬. আত্মীয়তার বন্ধন রক্ষা করা।
২৭. পিতামাতার বন্ধুদের সাথে সুসম্পর্ক রাখা।
২৮. অতিথি আপ্যায়ন করা।
২৯. বিদায়বেলায় অতিথিকে এগিয়ে দেওয়া।
৩০. প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা।

Loading...

৩১. সালামের প্রসার ঘটানো।
৩২. অভুক্তকে খাবার খাওয়ানো।
৩৩. মানুষের সাথে সুন্দর ও নম্রভাবে কথা বলা।
৩৪. সকাল-সন্ধ্যার জিকিরসমূহ পাঠ করা।
৩৫. বিভিন্ন অবস্থার ও সময়ের জিকির পাঠ করা।
৩৬. পবিত্র অবস্থায় (ওজুসহ) ঘুমানো।
৩৭. জুমার দিন গোসল করা।
৩৮. সুগন্ধি ব্যবহার করা।
৩৯. নামাজের জন্য আগেভাগে মসজিদে যাওয়া।
৪০. নামাজের কাতারে ইমামের নিকটবর্তী হওয়া।

Loading...

৪১. কাতারের ফাঁকা জায়গা পূরণ করা।
৪২. নামাজের কাতার পূর্ণ করা।
৪৩. মানুষের সাথে মুচকি হাসা বা হাসিমুখে থাকা।
৪৪. আল্লাহর সৃষ্টি ও মহাজাগতিক নিদর্শনাবল নিয়ে চিন্তা করা।
৪৫. মুসলমানদের পক্ষ থেকে আসা কষ্ট সহ করা ও ধৈর্য ধরা।
৪৬. মানুষের সাথে উত্তম আচরণ করা।
৪৭. সকল কাজে কোমলতা ও ধীরস্থিরতা অবলম্বন করা।
৪৮. প্রফুল্ল চেহারায় থাকা।
৪৯. রাগ সংবরণ করা।
৫০. ওয়াদা বা প্রতিশ্রুতি পূরণ করা।

Loading...

৫১. তওবার নামাজ পড়া।
৫২. ওজুর পর দুই রাকাত নামাজ (তাহিয়‍্যাতুল ওজু) পড়া।
৫৩. অন্যকে নসিহত বা সদুপদেশ দেওয়া।
৫৪. অজ্ঞ ব্যক্তিকে দ্বীন শিক্ষা দেওয়া।
৫৫. সৎকাজের আদেশ দেওয়া।
৫৬. অসৎকাজে নিষেধ করা।
৫৭. মজলুমকে সাহায্য করা।
৫৮. দৃষ্টি অবনত রাখা।
৫৯. আল্লাহর সন্তুষ্টির জন্য ভাইদের সাথে সাক্ষাৎ করা।
৬০. জানাযায় অংশগ্রহণ করা।

Loading...

৬১. শোকসন্তপ্ত ব্যক্তিকে সান্ত্বনা দেওয়া।
৬২. অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া।
৬৩. কারও দাওয়াত কবুল করা।
৬৪. দুঃখী ব্যক্তির সাথে সহমর্মিতা প্রকাশ করা।
৬৫. এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষা করা।
৬৬. মসজিদে ইলমি মজলিসে বা দ্বীনি আলোচনায় অংশগ্রহণ করা।
৬৭. আলেমদের সম্মান করা
৬৮. দ্বীন সম্পর্কে বিভিন্ন সংশয় বা বিভ্রান্তির জবাব দেওয়া।
৬৯. রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত প্রচার করা।
৭০. একে অপরকে উপহার দেওয়া।

Loading...

৭১. আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো মুসলমানের সাথে মুসাফাহা (করমর্দন) করা।
৭২. বড়দের সম্মান করা।
৭৩. ঋণ পরিশোধ করা।
৭৪. অভাবী ব্যক্তিকে ঋণ প্রদান করা।
৭৫. অসচ্ছল ঋণগ্রহীতাকে সময় দেওয়া।
৭৬. ঋণ মওকুফ বা কমিয়ে দেওয়া।
৭৭. ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ পরিশোধ এবং অভাবীদের বিল পরিশোধে সচেষ্ট হওয়া।
৭৮. ভালো কাজে সুপারিশ করা।
৭৯. অনুতপ্ত ব্যক্তিকে তার চুক্তি বা অঙ্গীকার থেকে মুক্তি দেওয়া।
৮০. রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা।

Loading...

৮১. ক্রয়-বিক্রয়ে সহনশীলতা ও উদারতা প্রদর্শন।
৮২. মুসলমানদের দোষ-ত্রুটি গোপন রাখা।
৮৩. এতিমের দায়িত্ব গ্রহণ করা।
৮৪. বিধবাদের সাহায্যার্থে সচেষ্ট হওয়া।
৮৫. মসজিদ নির্মাণ করা।
৮৬. ভালো কাজের পথপ্রদর্শন করা।
৮৭. দ্বীনি বই প্রকাশ করা।
৮৮. ইন্টারনেটে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলম প্রচার করা।
৮৯. ওয়াজ-নসিহত করা এবং মনোযোগ দিয়ে শোনা।
৯০. মানুষের বিয়েতে সহায়তা করা।

Loading...

১১. বিবাদমান দুই পক্ষের মধ্যে মীমাংসা বা মিটমাট করে দেওয়া।
৯২. আল্লাহর রাস্তায় সম্পদ ওয়াকফ করা।
৯৩. ওমরাহ পালন করা।
৯৪. আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা।
৯৫. অন্যকে ক্ষমা করা।
৯৬. কোনো কারিগরকে সাহায্য করা, অসহায়কে কাজ করে দেওয়া বা বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া।
১৭. মানুষের মনে আনন্দ দেওয়া।
১৮. মানুষকে খাবার খাওয়ানো।
৯৯. এতিমের মাথায় হাত বুলানো (স্নেহ করা)।
১০০. সব সময় ওজু অবস্থায় থাকার চেষ্টা করা।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

১০১. কন্যা ও বোনদের ভরণপোষণ ও দেখাশোনা করা।
১০২, স্ত্রী ও সন্তানদের জন্য ব্যয় করা।
১০৩. স্ত্রী কর্তৃক তার স্বামীর ডাকে সাড়া দেওয়া ও আনুগত্য করা।
১০৪. ঘরের গৃহস্থালি কাজে সাহায্য করা।
১০৫. মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন করা।
১০৬. পিপাসার্তকে পানি পান করানো।
১০৭. কেউ উপকার করলে তার কৃতজ্ঞতা প্রকাশ করা।
১০৮. উপকারকারীকে পুরস্কার দেওয়া এবং তার জন্য দুয়া করা।
১০৯. আল্লাহর ভয়ে চোখের পানি ফেলা।
১১০. আল্লাহর কাছে শাহাদাত কামনা করা।

১১১. সকলে মিলে একত্রে খাবার খাওয়া।
১১২. সাদা পোশাক পরিধান করা।
১১৩. চুলের সাদা অংশ (সরিষার তেল বা মেহেদি দিয়ে) রঙ করা।
১১৪. ভালো নিয়তে গাছ লাগানো।
১১৫. মুসলমানদের প্রয়োজন মিটানো বা সাহায্য করা।
১১৬. মুমিন নারী-পুরুষদের জন্য ক্ষমা প্রার্থনা করা।
১১৭. স্ত্রীর পবিত্রতা ও সতীত্ব রক্ষা করা (তাকে তুষ্ট রাখা)।
১১৮. সওয়াবের আশায় শরীয়তসম্মতভাবে রুকইয়াহ (ঝাড়ফুঁক) করা।
১১৯. সওয়াবের নিয়তে মৃতকে গোসল দেওয়া ও কাফন পরানো।
১২০. কোনো নিয়ামত লাভ করলে মুসলমান ভাইকে অভিনন্দন জানানো।

১২১. সঠিক ও ন্যায়সঙ্গত অসিয়তনামা লিখে রাখা।
১২২. কোনো মুসলমানকে বস্ত্রদান করা।
১২৩. ডান পা দিয়ে জুতো পরা শুরু করা।
১২৪. বাম পা দিয়ে জুতো খোলা।
১২৫. বসে পানি পান করা।
১২৬. মৃত্যুপথযাত্রীকে কালিমা তালকীন করা।
১২৭. সকল কাজ ‘বিসমিল্লাহ’ বলে শুরু করা।
১২৮. নিয়মিত মিসওয়াক করার ব্যাপারে যত্নবান হওয়া।
১২৯. উত্তমভাবে ঋণ পরিশোধ করা।
১৩০. ইস্তিখারার নামাজ পড়া।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

১৩১. কৃতজ্ঞতাস্বরূপ সিজদায়ে শোকর আদায় করা।
১৩২. শরয়ী কল্যাণের স্বার্থে কসম ভঙ্গ করে কাফফারা আদায় করা।
১৩৩. ঘরের কাজে পরিবারকে সাহায্য করা।
১৩৪. হেঁটে মসজিদে যাওয়া।
১৩৫. সামনে সুতরা (আড়াল) রেখে নামাজ পড়া।
১৩৬. সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত করা।
১৩৭. কোথাও প্রবেশের আগে অনুমতি গ্রহণ করা।
১৩৮. হাই তোলা বন্ধ করার চেষ্টা করা।
১৩৯. ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত জিকির ও ইবাদতে বসে থাকা।
১৪০. পরিবার ও সন্তানদের নামাজের আদেশ দেওয়া।

১৪১. ঘরে প্রবেশকালে ও বের হওয়ার সময় দুই রাকাত নামাজ পড়া।
১৪২. তাহাজ্জুদের জন্য জেগে উঠে হাত দিয়ে মুখমণ্ডল মোছা এবং সূরা আল-ইমরানের শেষ অংশ তিলাওয়াত করা।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...


১৪৩. ভালোভাবে পরিপূর্ণরূপে ওজু করা।
১৪৪. হাঁচিদাতার জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা।
১৪৫. পথভোলা বা সাহায্যপ্রার্থীকে সঠিক পথ দেখানো।
১৪৬. পবিত্র অবস্থায় ঘুমানো।
১৪৭. একাকী বা আতঙ্কিত ব্যক্তির সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা।
১৪৮. কোনো আগন্তুক বা মুসাফিরকে আশ্রয় দেওয়া।
১৪৯. মসজিদে সুগন্ধি ধূপ বা আতর ব্যবহার করা।
১৫০. মসজিদ ও বিভিন্ন স্থানে কুরআন শরীফ বিতরণ করা।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

১৫১. আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বীনি অজ্ঞান প্রচার করা।
১৫২, স্বীনি পাঠদান, লেকচার ও কোর্স পরিচালনা করা।
১৫৩. পোশাক, অলঙ্কার বা প্রয়োজনীয় সরজাম অন্যকে ধার দেওয়া।
১৫৪. দাতব্য সংস্থা বা জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা।
১৫৫. দ্বীনি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দেওয়া ও ভাদের খরচ বহন করা।
১৫৬. শিশুদের জন্য ইসলামী বই ও শিক্ষামূলক প্রোগ্রাম তৈরি করা।
১৫৭. আমানতদারিতার সাথে সঠিক জ্ঞান পৌঁছে দেওয়া।
১৫৮. মুসলমানদের সম্মান ও ইজ্জত রক্ষা করা।
১৫৯. মনোযোগ দিয়ে কুরআন তিলাওয়াত শ্রবণ করা।
১৬০. দ্বীনি জ্ঞান ও ভালো কাজে মানুষকে পুরস্কার ও উৎসাহ প্রদান করা।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

১৬১. শিশুদের সাথে স্নেহ ও কোমল আচরণ করা।
১৬২, নেক কাজের বিভিজ্ঞ সুযোগ বা দিন সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া।
১৬৩, আমানত রক্ষা করা এবং তা যথাযথভাবে আদায় করা।
১৬৪. সওয়াবের নিয়তে অসুস্থদের সেবা বা চিকিৎসা করা।
১৬৫. পশু-পাখির প্রতি সদয় হওয়া ও সেবা করা।
১৬৬, রমজানের শেষ দশ দিনে ইবাদতে কঠোর পরিশ্রম করা।
১৬৭. তাহাজ্জুদ নামাজের জন্য পরিবারকে জাগানো।
১৬৮, মসজিদে ইতিকাফ করা।
১৬৯. সাইলাতুল কদর তালাশ করা।
১৭০. শবে কদরে অধিক ইবাদত করা।
১৭১. শবে কদরে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading