সোনার দাম আরও কমল
Loading...

সোনার দাম আরও কমল
দেশের বাজারে কমেছে আরও কমল সোনার দাম। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৮১ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
এতে ২২ ক্যারেট সোনার ভরির দাম কমে ২ লাখ ৫৫ হাজার ৫৪৩ টাকায় নেমে এসেছে। যা গতকাল মঙ্গলবার ছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং আজ সকাল ৯টায় এক জরুরি সভায় এ মূল্য নির্ধারণ করেছে। আজ সকাল সাড়ে ৯টা থেকে এ দাম কার্যকর হলো।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
বাজুসের নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৩ হাজার ৯১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৯ হাজার ৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭১ হাজার ১১১ টাকা।
সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। আজ বুধবার বাজুসের মূল্যতালিকায় দেখা যায়, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






