সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু গ্রেপ্তার
Loading...

সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু গ্রেপ্তার
যুক্তরাজ্যে সাবেক ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে টেমস ভ্যালি পুলিশ তাকে হেফাজতে নেয়। কাকতালীয়ভাবে আজই তার ৬৬তম জন্মদিন।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
পুলিশ জানিয়েছে, সরকারি দায়িত্ব পালন সংক্রান্ত সম্ভাব্য অসদাচরণের অভিযোগে দীর্ঘ পর্যালোচনার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। একই সঙ্গে বার্কশায়ার ও নরফোকের কয়েকটি ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে বলেও জানানো হয়েছে।
তদন্ত সংস্থা বলছে, প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
উল্লেখ্য, অতীতে দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক ও অভিযোগের মুখে পড়েন প্রিন্স অ্যান্ড্রু। তবে তিনি সবসময়ই যেকোনো অনিয়ম বা অপরাধের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছেন।
এ ঘটনায় যুক্তরাজ্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করবে পরবর্তী আইনি পদক্ষেপ।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






