স্কুলের গণ্ডি পেরোনো হয়নি; ইংরেজি না জানায় আফসোস হয় মেসির
Loading...

স্কুলের গণ্ডি পেরোনো হয়নি; ইংরেজি না জানায় আফসোস হয় মেসির
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি স্বীকার করেছেন, ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে না পারার কারণে অনেক সময় নিজেকে ‘অজ্ঞ’ মনে হয়েছে। এক পডকাস্টে নিজের শিক্ষাজীবন ও ক্যারিয়ারের শুরুর সিদ্ধান্ত নিয়ে খোলামেলা কথা বলেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি জানান, ছোটবেলায় তিনি স্কুলপর্যায় পর্যন্ত পড়াশোনা করেছেন। ফাইনাল পরীক্ষাও দিয়েছেন। এরপর আর্জেন্টিনা ছেড়ে স্পেনে পাড়ি জমান। পেশাদার ফুটবলে পুরো মনোযোগ দেওয়ার সময় পড়াশোনা আর এগোয়নি। ফুটবলকেই ধ্যানজ্ঞান করে ফেলায় পড়াশোনাকে আর গুরুত্ব দেওয়া হয়নি, যা এখন তার আফসোসের কারণ।
মেসি বলেন, ‘যেহেতু জানতাম আমি আর্জেন্টিনা ছেড়ে চলে যাব, তাই (পড়াশোনা) কিছুই করিনি। এখন অনেক বিষয়ে আফসোস হয়। আমি আমার সন্তানদেরও বলি, সুশিক্ষা গ্রহণ, পড়াশোনা করা এবং প্রস্তুত থাকা খুব জরুরি। আজ তোমাদের সামনে সুযোগ আছে, ওটা নষ্ট করো না। ছোটবেলায় আমার ইংরেজি শেখার সময় ছিল, কিন্তু আমি শিখিনি। আমি বোকামি করেছি।’
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
মেজর লিগ সকারে আন্তর্জাতিক তারকা, ব্যবসায়ী ও নানা দেশের মানুষের সঙ্গে কাজ করতে গিয়ে ভাষাগত সীমাবদ্ধতার প্রভাব টের পেয়েছেন বলেও জানান আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড। তার ভাষায়, ‘এখন আমি অসাধারণ সব মানুষ ও বিশ্বখ্যাত ব্যক্তিদের সঙ্গে থাকি। কখনো কখনো নিজেকে অজ্ঞ মনে হয়, কারণ আমি ইংরেজিতে ঠিকভাবে কথা বলতে পারি না।’
প্রচারণা ও বৈশ্বিক অনুষ্ঠানে অন্যরা ইংরেজি, ফরাসি বা চীনা ভাষায় কথা বললেও মেসি বেশিরভাগ সময় স্প্যানিশেই কথা বলেন। ফুটবল মাঠে অসংখ্য ট্রফি ও রেকর্ড জেতা মেসির এই স্বীকারোক্তি নতুন প্রজন্মের জন্য বড় বার্তা- খেলাধুলার পাশাপাশি শিক্ষার গুরুত্বও সমান।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






