‘ভুল করে’ তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত

Loading...

‘ভুল করে’ তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত

কুয়েতে সোমবার যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করে এক বিবৃতিতে বলেছে, স্পষ্টতই এটি ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা মিত্রবাহিনীর ভুলে ছোড়া গোলার আঘাতে ঘটেছে।

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, কুয়েতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে ভুলবশত গোলা ছুড়ে এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমানগুলো ভূপাতিত করা হয়। এই উড়োজাহাজগুলোর ছয়জন ক্রুই নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

সেন্টকম জানিয়েছে, ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। ‘অপারেশন এপিক ফিউরি’ নামে ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের সমর্থনে এই যুদ্ধবিমানগুলো উড়ছিল।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার সকালে জানায়, যুক্তরাষ্ট্রের ‘কয়েকটি’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে ঠিক কতটি যুদ্ধবিমান বা কী কারণে সেগুলো বিধ্বস্ত হয়েছে, তা তারা নির্দিষ্ট করে জানায়নি। এসব যুদ্ধবিমানের প্রতিটির দাম কোটি ডলারের বেশি।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

সিএনএনের জিওলোকেট (ভৌগোলিক অবস্থান শনাক্ত) করা কয়েকটি ভিডিওতে কুয়েতে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হতে দেখা যায়। সেখানে এক পাইলটকে প্যারাস্যুটের সাহায্যে মাটিতে নামতেও দেখা গেছে। এরপরই ওই বিবৃতি দেওয়া হয়।

এ বিষয়ে মন্তব্যের জন্য সিএনএনের পক্ষ থেকে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, ‘ইরানের উড়োজাহাজ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মতো সক্রিয় লড়াই চলাকালে কুয়েতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে ভুলবশত গোলা ছুড়ে মার্কিন বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলো ভূপাতিত করা হয়েছে।’

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

বিবৃতিতে আরও বলা হয়, ‘ছয়জন ক্রুই নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন। তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং সবাই স্থিতিশীল অবস্থায় আছেন। কুয়েত এই ঘটনার কথা স্বীকার করেছে। এই চলমান অভিযানে কুয়েতের প্রতিরক্ষা বাহিনীর প্রচেষ্টা ও সমর্থনের জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ।’

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সাইদ আল-আতোয়ান এক বিবৃতিতে বলেছেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো তাৎক্ষণিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে।’ তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে ক্রুদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

সিএনএনের জিওলোকেট করা একটি ভিডিওতে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটির কাছে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটিতে আগুন ধরে গেছে এবং সেটি ঘুরতে ঘুরতে আকাশ থেকে নিচে পড়ছে। ধারণা করা হচ্ছে, উড়োজাহাজটি কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলি আল সালেম ঘাঁটির ১০ কিলোমিটারের (৬.২ মাইল) মধ্যে আছড়ে পড়ে।

সিএনএনের শনাক্ত করা অন্য ভিডিওগুলোতে দেখা যায়, উড়োজাহাজ থেকে ইজেক্ট (জরুরি নির্গমন) করার পর এক পাইলট কুয়েতের মাটিতে অবস্থান করছেন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

এর মধ্যে একটি ভিডিওতে দেখা যায়, মরুভূমি এলাকায় একটি কাঁটাতারের লাইনের কাছে কমলা ও সাদা রঙের একটি প্যারাস্যুট এবং এর দড়ির পাশে এক ব্যক্তি পুরো ফ্লাইট স্যুট ও হেলমেট পরে হাঁটু গেড়ে বসে আছেন।

সিএনএন এই ভিডিওটির অবস্থান শনাক্ত করেছে, যা আলি আল সালেম ঘাঁটি থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৮.৫ মাইল) দূরে। আরেকটি ভিডিওতে দেখা যায়, ওই পাইলট দাঁড়িয়ে আছেন এবং আশপাশের লোকজন তাঁকে দেখছেন। এ সময় দূরে পেছনের দিকে কুণ্ডলী পাকানো ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

ইরানের সঙ্গে যুদ্ধের বিস্তারের অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলোতে যখন ব্যাপক বোমাবর্ষণ চলছে, তখনই এই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাগুলো ঘটল। পাশাপাশি কুয়েতে মার্কিন দূতাবাসের আশপাশের এলাকায় ধোঁয়া উড়তে দেখার খবরের মধ্যেই এ ঘটনা সামনে এল।

বিদেশের মাটিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ। সাধারণত এ ধরনের ঘটনার পর একটি তদন্তের উদ্যোগ নেওয়া হয়।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading