ইরানের সঙ্গে আলোচনায় পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল: ট্রাম্প

Loading...

ইরানের সঙ্গে আলোচনায় পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল: ট্রাম্প

ইরানের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় বসতে আগামীকাল সোমবার পাকিস্তান যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। রোববার (১৯ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য জানান।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

তবে প্রতিনিধি দলে কারা থাকছেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানায়নি ট্রাম্প। হোয়াইট হাউস এবং প্রথম দফার আলোচনায় নেতৃত্ব দেওয়া ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের দপ্তরও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, গতকাল হরমুজ প্রণালিতে গুলিবর্ষণ করে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব ইরান গ্রহণ না করলে দেশটির বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হবে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

তিনি লেখেন, তাঁরা যদি চুক্তি না করে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং প্রতিটি সেতু ধ্বংস করে দেবে।

এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটি ইরানের জন্য শান্তি চুক্তিতে পৌঁছানোর শেষ সুযোগ। তিনি আরও দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের ২০১৫ সালের পারমাণবিক চুক্তি ছিল ভুল সিদ্ধান্ত।

ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি এই চুক্তি স্বাক্ষর না করে, তাহলে পুরো দেশটি উড়িয়ে দেওয়া হবে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

আল-জাজিরা

Loading...

Loading