যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চোখ অন্ধ করে দিয়েছি: আইআরজিসি
Loading...

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চোখ অন্ধ করে দিয়েছি: আইআরজিসি
রাডার ধ্বংস করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ অন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি।
তাদের দাবি, সাতটিরও বেশি অত্যাধুনিক রাডার ধ্বংস করা হয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা নজরদারির গুরুত্বপূর্ণ অংশ ছিল। তাদের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থাপিত ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের ভবন এবং বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালানো হয়েছে।
বুধবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর ১৭তম ধাপ সম্পন্ন করেছে এবং এর মাধ্যমে অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। বাহিনীটির দাবি, ‘মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও দখলদার জায়নিস্ট শাসনের চোখ অন্ধ করে দেওয়া হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, গত প্রায় ১০০ ঘণ্টা ধরে দখলকৃত অঞ্চলে সাইরেন বেজে চলেছে এবং অবৈধ বসতি স্থাপনকারীরা আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে বাধ্য হয়েছেন। এটি ‘সন্ত্রাসী অপরাধীদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নিতে ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ধারাবাহিক ও নিয়ন্ত্রিত ছন্দের প্রমাণ’ বলেও দাবি করে আইআরজিসি।
Advertisement
তারা সতর্ক করে দিয়ে বলেছে, “আগামী দিনগুলোতে হামলা আরও তীব্র ও বিস্তৃত হবে।”
এ পর্যন্ত অভিযানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়েছে। লক্ষ্যবস্তুর মধ্যে তেল আবিব ও পবিত্র নগর আল-কুদস ছাড়াও কুয়েত, বাহরাইন ও কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোর কথাও উল্লেখ করা হয়েছে।
আইআরজিসি আরও দাবি করেছে, ভারত মহাসাগরে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিংকন’ এবং একটি মার্কিন ডেস্ট্রয়ারে আঘাত হানা হয়েছে। বাহিনীর ভাষায়, এটি ছিল ‘শক্তিশালী ও কৌশলগত হামলা’।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
- অতিরিক্ত দাবি: যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের
- ইরানের সঙ্গে আলোচনায় পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল: ট্রাম্প
- পাকিস্তানে ফের মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান, বৈঠকের এজেন্ডা কী?
- বিজ্ঞানীদের রহস্যময় মৃত্যু-নিখোঁজে তদন্তের নির্দেশ ট্রাম্পের
- ইসরায়েলগামী অস্ত্রের ২ চালান জব্দ করল বেলজিয়াম
Loading...






