স্ত্রীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা, স্বামী আটক
Loading...

স্ত্রীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা, স্বামী আটক
জামালপুর শহরের দড়িপাড়া এলাকায় স্ত্রীকে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম তাহমিনা আক্তার তানিয়া। তিনি দুই সন্তানের জননী। তার স্বামী হোসেন তাইফুর, যিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলে স্বজনরা জানিয়েছেন।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
নিহত তাহমিনার ছোট ভাই তুহিন ফয়সাল জানান, ১৫ বছর আগে বিয়ে হওয়া তাহমিনা ও তাইফুরের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। কারণ তাইফুর একজন মাদকাসক্ত ব্যক্তি ছিলেন। এর জন্য তাহমিনা বেশির ভাগ সময় বাবার বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে স্বামীর বাড়িতে আসেন তাহমিনা। এরপরই এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, পারিবারিক কলহের জেড়ে রাতে ধারাল অস্ত্রসহ বিভিন্ন জিনিস দিয়ে তাহমিনার উপর হামলা করে হত্যা করে স্বামী তাইফুর। এরপর বিছানায় তাহমিনার মরদেহ রেখে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।
বিষয়টি প্রতিবেশীরা বুঝতে পেরে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায় এবং পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এসময় স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী তাইফুরকে আটক করে পুলিশ।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






