ডিজেল-পেট্রোল কিনতে ডিপো ও পাম্পে অস্বাভাবিক ভিড়

Loading...

ডিজেল-পেট্রোল কিনতে ডিপো ও পাম্পে অস্বাভাবিক ভিড়

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে সম্ভাব্য জ্বালানি সংকটের গুজব ছড়িয়ে পড়ায় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল কিনতে ক্রেতার অস্বাভাবিক ভিড় দেখা গেছে। অনেকেই আগেভাগে মজুতের আশঙ্কায় ট্যাঙ্ক পূর্ণ করে তেল নিচ্ছেন। ক্রেতার চাপে কোথাও কোথাও বিক্রি সাময়িক বন্ধ রাখার ঘটনাও ঘটেছে। তেল ডিপোগুলোতেও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ ডিজেল বিক্রি হয়েছে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

পরিস্থিতি সামলাতে তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে বিপিসি। সংস্থাটি বলছে, জ্বালানি তেল নিয়ে একাধিক জাহাজ বন্দরে ভিড়েছে। আরও জাহাজ আসছে। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় জ্বালানি তেল বিক্রয়কেন্দ্রেও অস্বাভাবিক ভিড় দেখা গেছে। মালিবাগ, তেজগাঁও, আসাদগেট, নিউমার্কেটসহ বিভিন্ন এলাকার পাম্পে যানবাহনের দীর্ঘ সারি সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। অধিকাংশ চালক ট্যাঙ্ক পূর্ণ করে তেল নিচ্ছেন। ফলে কিছু পাম্পে মজুত দ্রুত কমে গেছে।

মালিবাগ চৌধুরীপাড়ার চৌধুরী ফিলিং স্টেশনে রাইড শেয়ারিং চালক ইকবাল বলেন, সাধারণত দিনে দুই থেকে তিনবার অকটেন নেন। কিন্তু লোকজন বলছে, দুদিন পর তেল পাওয়া যাবে না। তাই পুরো ট্যাঙ্ক ভরেছেন। এই পাম্পের ম্যানেজার নজরুল আলম বলেন, সাধারণত তাদের কাছে ২০ থেকে ২৭ হাজার লিটার তেল মজুত থাকে। কিন্তু অতিরিক্ত চাহিদায় তা দ্রুত কমে গেছে। তাই আপাতত শুধু গাড়িতে তেল দেওয়া হচ্ছে।

নিউমার্কেট এলাকার একটি পাম্পের কর্মীরা জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গাড়ির চাপ স্বাভাবিক সময়ের তুলনায় দেড় থেকে দুই গুণ ছিল। মজুত কমে যাওয়ায় গতকাল বেলা ১০-১১টার পর অনেক পাম্পে তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়। তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশনের কর্মী আমিনুল গতকাল দুপুরে বলেন, ডিপো থেকে গাড়ি আসছে না। মজুত কমে গেছে। তাই বিক্রি বন্ধ রেখেছেন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

টাকা বেশি নেওয়ার অভিযোগ

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি জানিয়েছেন, ডিজেল সংকটের গুজব ছড়িয়ে পড়ায় বিভিন্ন দোকান ও পেট্রোল পাম্পে ক্রেতার উপচে পড়া ভিড় দেখা গেছে। এ সুযোগে কিছু ব্যবসায়ীর লিটারপ্রতি ৫ থেকে ১০ টাকা বেশি নেওয়ার অভিযোগ উঠেছে। ইরানে যুদ্ধ পরিস্থিতির কারণে ডিজেলের দাম বাড়তে পারে– এমন আশঙ্কায় কৃষক, শ্যালো মেশিন মালিক ও যানবাহন শ্রমিকরা আগেভাগে ডিজেল কিনছেন। ইরি-বোরো মৌসুমে সেচের জন্য ডিজেল প্রয়োজন হওয়ায় কৃষকদের উদ্বেগ বাড়ছে। উথলীর পাম্পের স্টেশন ম্যানেজার জব্বার হোসেন বলেন, স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ ডিজেল বিক্রি হচ্ছে।

শত শত ট্যাঙ্ক-লরির দীর্ঘ সারি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইল এলাকায় পদ্মা ও মেঘনা অয়েল ডিপোতে বৃহস্পতিবার সকাল থেকেই শত শত ট্যাঙ্ক-লরির দীর্ঘ সারি দেখা যায়। তেল সরবরাহ কমিয়ে দেওয়া এবং সরবরাহে বিলম্ব হওয়ায় ডিপোর ভেতর থেকে প্রায় দুই কিলোমিটার দূর পর্যন্ত ট্যাঙ্ক-লরির লাইন নারায়ণগঞ্জ-শিমরাইল সড়কে পর্যন্ত ছড়িয়ে পড়ে। দুপুরের পর সরবরাহ কিছুটা স্বাভাবিক হলেও সড়কে তীব্র যানজট দেখা যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সম্ভাব্য সংকটের আশঙ্কায় পেট্রোল পাম্প মালিক ও এজেন্টরা বেশি করে তেল সংগ্রহ করতে লরি নিয়ে ডিপোতে ভিড় করছেন। যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট হতে পারে– এমন গুজব ছড়িয়ে পড়ায় তেলের চাহিদা বেড়ে গেছে বলে মনে করছেন তারা।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

কমছে মজুত

দেশে ডিজেল, পেট্রোল ও অকটেনের মজুত তুলনামূলক কমে এসেছে। তথ্য অনুযায়ী, ডিজেলের সংরক্ষণ সক্ষমতা ৬ লাখ ২৪ হাজার ১৮৯ টন। এর মধ্যে ব্যবহারযোগ্য মজুত রয়েছে ১ লাখ ৮০ হাজার ৯৪০ টন, যা মোট সক্ষমতার প্রায় ২৯ শতাংশ। গত ১ থেকে ৪ মার্চ পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় ২৪ হাজার ৪৭৮ টন ডিজেল বিক্রি হয়েছে। এই হিসাবে বর্তমান মজুত দিয়ে প্রায় সাত দিনের সরবরাহ বজায় রাখা সম্ভব।

অন্যদিকে অকটেনের সংরক্ষণ সক্ষমতা ৫৩ হাজার ৬১৬ টন। বর্তমানে মজুত রয়েছে ২৮ হাজার ৪৮৮ টন, যা সক্ষমতার প্রায় ৫৩ শতাংশ। গত চার দিনে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার টন অকটেন বিক্রি হয়েছে। বর্তমান মজুত দিয়ে প্রায় ১৪ দিন সরবরাহ চালানো যাবে।

Loading...

এ ছাড়া পেট্রোলের সংরক্ষণ সক্ষমতা ৩৭ হাজার ১৩ টন। বর্তমানে মজুত রয়েছে ১৮ হাজার ২৬৩ টন, যা সক্ষমতার প্রায় ৪৯ শতাংশ। গত ১ থেকে ৪ মার্চ পর্যন্ত প্রতিদিন গড়ে ২ হাজার ৩৪৫ টন পেট্রোল বিক্রি হয়েছে। এ হিসাবে বর্তমান মজুত দিয়ে প্রায় আট দিন সরবরাহ বজায় রাখা সম্ভব।

তবে বিপিসি জানিয়েছে, ৩০ হাজার ও ২৭ হাজার টন জ্বালানি তেল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম সমুদ্রবন্দরে এসেছে। আরও জাহাজ আসছে। হরমুজ প্রণালির কারণে সৌদি আরবে দুটি জাহাজ আটকে গিয়েছিল। সে জন্য ইউনিপ্যাকসহ কয়েকটি কোম্পানিকে তেল সরবরাহে চিঠি দেওয়া হয়েছে। ফলে
সরবরাহ স্বাভাবিক থাকবে– দাবি বিপিসির। তবে সংস্থাটির একটি সূত্র জানিয়েছে, চুক্তিবদ্ধ কোম্পানিগুলো যুদ্ধ সংকটকে পুঁজি করে প্রিমিয়াম বাড়ানোর চেষ্টা করছে।

Loading...

বিপিসি সূত্র জানিয়েছে, মার্চের ১ থেকে ৪ তারিখে ডিজেল বিক্রি হয়েছে ৯৫ হাজার টন, যেখানে গত বছর একই সময়ে বিক্রি হয়েছে ৪৫ হাজার টন। অকটেন ও পেট্রোলের বিক্রিও বেড়েছে।

পেট্রোল পাম্প মালিক সমিতির একাংশের সভাপতি নাজমুল হক বলেন, আতঙ্কজনিত কারণে গ্রাহকরা বেশি বেশি তেল কিনছেন। আবার বিপিসি সরবরাহ কমিয়ে দিয়েছে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

সমকাল

Loading...

Loading