হজ মৌসুমে অনুমতিপত্র ছাড়া মক্কায় অবস্থানের চেষ্টা, বেশ কয়েকজন আটক
Loading...

হজ মৌসুমে অনুমতিপত্র ছাড়া মক্কায় অবস্থানের চেষ্টা, বেশ কয়েকজন আটক
পবিত্র হজের নিয়মাবলী লঙ্ঘন করে মক্কা ও এর আশপাশের পবিত্র স্থানগুলোতে অনুপ্রবেশের দায়ে বেশ কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হজের আনুষ্ঠানিকতা নিরাপদ ও নির্বিঘ্ন করতে তারা এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, মক্কা পুলিশ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া হজ পারমিটের বিজ্ঞাপন প্রচারের দায়ে এক ইয়েমেনি নাগরিককে আটক করেছে।
এছাড়া যথাযথ অনুমতি ছাড়া মক্কায় অবস্থান ও প্রবেশের চেষ্টার দায়ে পাঁচজন মিশরীয় নাগরিক এবং অবৈধভাবে যাত্রী পরিবহনের অভিযোগে পাকিস্তান ও মিয়ানমারের আরও দুই নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একটি ঘটনায় মালবাহী ট্রাকের গোপন কুঠুরিতে লুকিয়ে যাত্রী পাচারের চেষ্টাও নজরে এসেছে নিরাপত্তা বাহিনীর।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
আটককদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। এবারের হজ মৌসুমকে সামনে রেখে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগেই সতর্কবার্তা জারি করেছিল, অনুমতি ছাড়া হজের চেষ্টা করলে বড় অংকের জরিমানা গুনতে হবে।
নিয়ম অনুযায়ী, ১৮ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত কোনো ভিজিট ভিসা ধারী বা অনুমতিহীন ব্যক্তি মক্কায় অবস্থান করলে তাকে ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে।
এছাড়া যারা অবৈধভাবে লোকজনকে মক্কায় প্রবেশ বা আবাসন সুবিধা দিয়ে সহায়তা করবে, তাদের জন্য জরিমানার পরিমাণ ১ লাখ রিয়াল পর্যন্ত রাখা হয়েছে।
এই আইন ভঙ্গকারী অভিবাসীদের সৌদি আরব থেকে ফেরত পাঠানোর পাশাপাশি পরবর্তী ১০ বছরের জন্য দেশটিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। সেই সঙ্গে যাত্রী পরিবহনে ব্যবহৃত যানবাহনগুলোও বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






