ইরানি মদতে গুপ্তচরবৃত্তির অভিযোগ, বাহরাইনে ৫ জনের যাবজ্জীবন
Loading...

ইরানি মদতে গুপ্তচরবৃত্তির অভিযোগ, বাহরাইনে ৫ জনের যাবজ্জীবন
ইরানের সহায়তায় বাহরাইনজুড়ে ‘সন্ত্রাসবাদ ও শত্রুতামূলক কর্মকাণ্ড’ পরিচালনার পরিকল্পনার অভিযোগে ৫ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
বাহরাইনের পাবলিক প্রসিকিউটর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তায় নিশ্চিত করেছেন, দণ্ডিতদের মধ্যে দুজন আফগান নাগরিক এবং তিনজন বাহরাইনের নাগরিক রয়েছেন।
পাবলিক প্রসিকিউশন তাদের বিবৃতিতে জানায়, বাহরাইন রাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো বিদেশি শত্রুপক্ষের সঙ্গে যোগসাজশ করা জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
এই ৫ জন ছাড়াও একই মামলায় আরও ২৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাহরাইনের বিরুদ্ধে ইরানের তথাকথিত ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে’ সমর্থনের দায়ে তাদের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সাজা দেওয়া হয়।
বাহরাইনের মানবাধিকারকর্মী মরিয়ম আল-খাজা এই বিচার প্রক্রিয়া সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জানান, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এটিই বাহরাইনের প্রথম কোনো মামলা যেখানে সরাসরি যুদ্ধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে নাগরিকদের সাজা দেওয়া হলো।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
আঞ্চলিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে বাহরাইন সরকার এই কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






