বিশ্বের বৃহত্তম খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শনে আমিরাতের প্রধানমন্ত্রী

Loading...

বিশ্বের বৃহত্তম খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শনে আমিরাতের প্রধানমন্ত্রী

বিশ্বের বৃহত্তম খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেছেন আমিরাতের প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

সোমবার (২৭ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ব্যক্তিমালিকানাধীন খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানাটি পরিদর্শন করেছেন তিনি।

প্রায় ৮ লাখ বর্গফুটের অধিক জায়গাজুড়ে বিস্তৃত আল বারাকাহ খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানায় বছরে ১ লাখ টন খেজুর উৎপাদনের সক্ষমতা রয়েছে। কারখানাটি খেজুর প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিংয়ে বিশ্বে বৃহত্তম প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। এখান থেকে ৯৭টি দেশে খেজুর রপ্তানি করা হয়ে থাকে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

বিশ্বের বৃহত্তম এই খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানাটি প্রতিষ্ঠা করেন ব্যবসায়ী সেলিম মোহাম্মদ। তিনি ১৯৮৩ সালে দুবাইয়ে খাদ্যসামগ্রীর ব্যবসার মাধ্যমে কর্মজীবন শুরু করেন এবং ১৯৯০-এর দশকে খেজুরের ব্যবসা ও প্রক্রিয়াজাতকরণে আগ্রহী হয়ে ওঠেন।

ইন্ডাস্ট্রিয়াল সিটিতে খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শনকালে, শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং দেশীয় পণ্যের প্রতিযোগিতা বাড়ানোর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতকে উন্নত খাদ্যশিল্পে একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

কারখানার প্রতিষ্ঠাতা ব্যবসায়ী সেলিম মোহাম্মদ এবং তার ছেলে কারখানার ব্যবস্থাপক ইউসুফ সেলিম মোহাম্মদের কাছ থেকে কারখানায় উৎপাদন পদ্ধতি ও প্যাকেজিংয়ের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেন দুবাইয়ের শাসক। তিনি কারখানার বিভিন্ন পণ্যের বিষয়েও জানতে পারেন, যার মধ্যে রয়েছে প্যাকেটজাত খেজুর, খেজুরের সিরাপ, খেজুরের পেস্ট এবং খেজুরের গুঁড়া ইত্যাদি।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

খেজুরের পেস্ট ও খেজুরের সিরাপ রপ্তানির প্রধান বাজার হলো যুক্তরাষ্ট্র। এগুলো বিভিন্ন ধরনের খাদ্য শিল্পে ব্যবহৃত হয়। এর পরেই রয়েছে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। অন্যদিকে, প্যাকেটজাত খেজুর রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়া শীর্ষ অবস্থানে রয়েছে।

এদিকে, গত শুক্রবার আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ ‘ক্ষুধার বিরুদ্ধে লড়াই’ করার লক্ষ্যে বিশ্বের সবচেয়ে বড় দাতব্যভিত্তিক খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানা চালুর ঘোষণা দিয়েছেন, যেটি নির্মাণ করা হবে গুরুত্বপূর্ণ অংশীদারদের সহযোগিতায়।

Loading...

যেখানে প্রতিবছর ১৫০ মিলিয়ন খেজুরসমৃদ্ধ খাদ্যসামগ্রী উৎপাদন করা যাবে, আর সেসব খাদ্যসামগ্রী অপুষ্টিতে ভোগা শিশু ও সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে বিতরণ করা হবে। সূত্র: খালিজ টাইমস

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading