চুক্তি না হলে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেয়ার হুমকি ট্রাম্পের
Loading...

চুক্তি না হলে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেয়ার হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয় এবং হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও তেলক্ষেত্র উড়িয়ে দিয়ে সম্পূর্ণ ধ্বংস করার মাধ্যমে ওই অঞ্চলে সামরিক কার্যক্রমের ইতি টানতে পারে যুক্তরাষ্ট্র।’
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
গতকাল নিজের ট্রুথ সোশ্যাল পোস্টে এ মন্তব্য করেন তিনি। এছাড়া ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে কোনো রাখঢাক না রেখেই তিনি বলেছেন, ‘ইরানে তার অগ্রাধিকার হবে তেলের নিয়ন্ত্রণ নেয়া।’
একই সঙ্গে ইরানের অর্থনীতির প্রাণ খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্যের কথাও জানান তিনি। তার এমন মন্তব্যের পর গতকাল জ্বালানি তেলের দাম আরো বেড়েছে। এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়ে যায়, যা এ সংঘাত শুরুর পর থেকে সর্বোচ্চের কাছাকাছি।
গতকাল নিজের ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে একটি নতুন এবং আরো যৌক্তিক সরকারের সঙ্গে আমাদের ইরানসংক্রান্ত সামরিক অভিযান শেষ করার লক্ষ্যে গুরুতর আলোচনায় রয়েছে। উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
তবে যদি কোনো কারণে দ্রুত কোনো চুক্তি না করে এবং হরমুজ প্রণালি অবিলম্বে উন্মুক্ত না হয়, তাহলে আমরা ইরানে আমাদের এ অবস্থান শেষ করব। তাদের সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলক্ষেত্র এবং খার্গ দ্বীপ (এমনকি সম্ভবত সব লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্র) উড়িয়ে দিয়ে সম্পূর্ণ ধ্বংস করা হবে। যেগুলো আমরা এখন পর্যন্ত ইচ্ছাকৃতভাবে স্পর্শ করিনি।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
অন্যদিকে ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমার সবচেয়ে পছন্দের বিষয় হলো ইরানের তেল দখল করা। কিন্তু যুক্তরাষ্ট্রে কিছু বোকা লোক বলে, আপনি এটা করছেন কেন? তারা আসলে বোকা মানুষ।’
এ ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের খার্গ দ্বীপ দখল করতে হবে। ইরানের মোট তেল রফতানির সিংহভাগই এখান থেকে হয়। ট্রাম্প ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, ‘হয়তো আমরা খার্গ দ্বীপ দখল করব, হয়তো করব না। আমাদের হাতে অনেক বিকল্প আছে। এমনও হতে পারে যে সেখানে (খার্গ দ্বীপে) আমাদের কিছু সময় অবস্থান করতে হবে।’
খার্গ দ্বীপে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না যে তাদের তেমন কোনো প্রতিরক্ষা আছে। আমরা খুব সহজেই এটি দখল করতে পারব।’
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
হরমুজ প্রণালি আবার পুরোপুরি খুলে দেয়ার লক্ষ্যে শিগগিরই কোনো যুদ্ধবিরতি চুক্তি হতে পারে কিনা, এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প নির্দিষ্ট কিছু বলেননি। তিনি বলেন, ‘আমাদের প্রায় তিন হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো বাকি আছে। আমরা এরই মধ্যে ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি। আরো কয়েক হাজার লক্ষ্যবস্তু বাকি আছে। একটি চুক্তি দ্রুতই করা সম্ভব।’
এদিকে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইরানের কাছ থেকে প্রায় এক হাজার পাউন্ড ইউরেনিয়াম সরিয়ে নিতে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এ অভিযানের ঝুঁকি, বিশেষ করে মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় এখনো চূড়ান্ত নির্দেশ দেননি ট্রাম্প।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানকে তাদের ইউরেনিয়াম হস্তান্তরে বাধ্য করার কৌশল নিয়েই আলোচনা চলছে। ট্রাম্প তার উপদেষ্টাদের ইরানের ওপর চাপ বাড়ানোর নির্দেশ দিয়েছেন, যাতে যুদ্ধ অবসানের শর্ত হিসেবে তেহরান তাদের পারমাণবিক উপাদান ছেড়ে দিতে বাধ্য হয়।
এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের কয়েকশ বিশেষায়িত কমান্ডো। ট্রাম্প প্রশাসন যখন যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছেন, ঠিক তখনই আর্মি রেঞ্জার্স ও নেভি সিলসের মতো দুর্ধর্ষ কমান্ডোদের এ মোতায়েনের খবর জানা গেছে। দ্য নিউইয়র্ক টাইমসকে নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা সংবাদপত্রটিকে জানিয়েছেন, এ কমান্ডোদের এখনো নির্দিষ্ট কোনো অভিযানের দায়িত্ব দেয়া হয়নি।
তবে বিশেষায়িত স্থলবাহিনী হিসেবে তাদের হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা অথবা পারস্য উপসাগরে ইরানের প্রধান তেল হাব খার্গ দ্বীপ লক্ষ্য করে কোনো অভিযানে মোতায়েন করা হতে পারে। এছাড়া ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে ইরানের উচ্চসমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করার অভিযানেও তাদের ব্যবহারের সম্ভাবনা রয়েছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ হাজার সেনা অবস্থান করছে, যা স্বাভাবিক সময়ের চেয়ে ১০ হাজার বেশি। সম্প্রতি ২ হাজার ৫০০ মেরিন সেনা ও ২ হাজার ৫০০ নৌসেনা এ অঞ্চলে পৌঁছেছে। এছাড়া গত সপ্তাহে সেনাবাহিনীর ৮২তম এয়ারবর্ন ডিভিশন থেকে আরো দুই হাজার প্যারাট্রুপার পাঠানোর নির্দেশ দিয়েছে পেন্টাগন। যদিও তাদের বর্তমান অবস্থান গোপন রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, এ প্যারাট্রুপারদেরও খার্গ দ্বীপসংশ্লিষ্ট স্থল অভিযানে ব্যবহার করা হবে।
তবে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়লেও ইরানে সেনা না পাঠানোর ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গতকাল সকালে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়িয়ে পড়ব না।’ তবে ব্রিটিশ নাগরিকদের জীবন ও স্বার্থ রক্ষা এবং মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর সুরক্ষায় লন্ডন কেবল ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিচ্ছে বলে তিনি জানান।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
এদিকে ইরানে সামরিক হামলার সঙ্গে জড়িত মার্কিন বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইউরোপের দেশ স্পেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস এ তথ্য জানিয়েছেন। মার্গারিটা সাংবাদিকদের বলেন, ‘আমরা ইরান যুদ্ধ-সংক্রান্ত কোনো কার্যক্রমের জন্য সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিচ্ছি না, একই সঙ্গে আকাশসীমা ব্যবহারেরও অনুমতি দিচ্ছি না।’
এ সিদ্ধান্তের ফলে ন্যাটো সদস্য স্পেনের আকাশসীমা এড়িয়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যেতে বাধ্য হবে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান। তবে যুদ্ধ ব্যতীত অন্য জরুরি পরিস্থিতির ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
এদিকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বাসভবনকে বৈধ লক্ষ্যবস্তু ঘোষণা করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি জানিয়েছেন, ইরানের বিভিন্ন শহরে আবাসিক এলাকায় হামলার প্রতিক্রিয়ায় এ পাল্টা আক্রমণ চালানো হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি বলেন, ‘ইরানে বেসামরিক ও আবাসিক স্থাপনায় হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বাসভবনে বোমা হামলা শুরু করা হবে।’
একই সঙ্গে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব হিসেবে এ পদক্ষেপ নেয়া হচ্ছে।’ ইরানের দাবি, সাম্প্রতিক সংঘাতে তাদের বড় শহরগুলোতে আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরই প্রতিক্রিয়ায় দেশটির সশস্ত্র বাহিনী এখন প্রতিপক্ষের সামরিক ও রাজনৈতিক ব্যক্তিদের বাসস্থানকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানায়, গত ২৪ ঘণ্টার মধ্যে ১১টি ক্ষেপণাস্ত্র ও ২৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে।
যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত আমিরাত মোট ১ হাজার ৯৪১টি ড্রোন ও ৪৪০টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এসব হামলায় এ পর্যন্ত ১৭৮ জন আহত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন আট জন।
একই সময়ে প্রতিবেশী বাহরাইনও তাদের আকাশসীমায় আটটি ক্ষেপণাস্ত্র ও সাতটি ড্রোন ভূপাতিত করেছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানায়, সংঘাত শুরুর পর থেকে তারা মোট ১৮২টি ক্ষেপণাস্ত্র ও ৩৯৮টি ড্রোন প্রতিহত করেছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
এছাড়া ইরাকের রাজধানী বাগদাদে গতকাল ভোরে মার্কিন ‘ভিক্টরি বেজ’ সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। এতে একটি এ৩২০বি পরিবহন উড়োজাহাজে আগুন ধরে যায় বলে জানা গেছে। নিরাপত্তা সূত্র জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ হামলা প্রতিহত করতে পারেনি। তবে ওই ঘাঁটিতে কোনো মার্কিন সেনা ছিল না, তারা আগেই সরে গেছে।
গতকাল কুয়েতের একটি বিদ্যুৎ এবং পানি লবণমুক্ত করার কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এতে একজন ভারতীয় কর্মী নিহত হয়েছেন। এছাড়া ইরানের হামলায় ইসরায়েলের হাইফায় একটি তেল শোধনাগারে আগুন লেগেছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, তেহরান এখন পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো আলোচনা করেনি। তিনি ওয়াশিংটনের দেয়া ১৫ দফা প্রস্তাব ‘অযৌক্তিক’ বলেও উল্লেখ করেছেন। ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে বলা হয়, ইসমাইল বাগাই বলেন, ‘আমাদের কাছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যে বার্তাগুলো এসেছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র আলোচনায় আগ্রহী।
পাকিস্তানে যে বৈঠক হয়েছে, তা তারা নিজের উদ্যোগে করেছে। ইরান সেখানে যোগ দেয়নি।’ তিনি আরো বলেন, ‘এ অঞ্চলের দেশগুলো যুদ্ধ বন্ধ চায়, এটা ভালো। তবে যারা যুদ্ধ শুরু করেছে তাদের বিষয়ে দেশগুলোর সতর্ক থাকা উচিত।’
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
- কাতার আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংহতিপত্র হস্তান্তর
- ইরানে ২০০০ পাউন্ডের ‘বাংকার বাস্টার’ বোমা মেরেছে যুক্তরাষ্ট্র
- ‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ ইসরায়েলে, বিশ্বজুড়ে নিন্দা
- উপসাগরীয় মিত্রদের কাছে যুদ্ধের খরচ চাইতে পারেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না স্পেন
Loading...






