ইরান যুদ্ধ তীব্র হওয়ায় মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিলের হিড়িক
Loading...

ইরান যুদ্ধ তীব্র হওয়ায় মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিলের হিড়িক
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুবাই, দোহা এবং আবুধাবির মতো মধ্যপ্রাচ্যের প্রধান বিমানবন্দরগুলো বন্ধ হয়ে যাওয়ায় অনেক যাত্রীই তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন না। ফলে বিমান সংস্থাগুলোতে মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
মঙ্গলবার (৩১ মার্চ) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার বৃহত্তম বিমানসংস্থা এয়ার কানাডা তেল আবিব ও দুবাইয়ের ফ্লাইট ৭ই সেপ্টেম্বর পর্যন্ত বাতিল করেছে।
ফ্রান্সের প্রধান বিমান সংস্থা এয়ার ফ্রান্স তেলআবিব ও বৈরুত ৪ এপ্রিল পর্যন্ত এবং দুবাই ও রিয়াদের ফ্লাইট ৩১ মার্চ পর্যন্ত বাতিল করেছে। এছাড়া ১ এপ্রিলের একটি ফিরতি ফ্লাইটও বাতিল করেছে।
নেদারল্যান্ডের প্রধান বিমানসংস্থা কেএলএম তেলআবিব, রিয়াদ, দাম্মাম এবং দুবাইয়ের ১৭ মে পর্যন্ত ফ্লাইট স্থগিত করেছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা ডেল্টা তাদের নিউইয়র্ক-তেল আবিব ফ্লাইট বাতিল করেছে এবং আটলান্টা-তেল আবিব রুটটি ৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রেখেছে। বোস্টন-তেল আবিব রুটের যাত্রা শুরু হওয়ার কথা ছিল অক্টোবরের শেষে, যা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।
ইসরায়েলি বিমান সংস্থা এল আর ইসরায়েল এয়ারলাইন্স জানিয়েছে, ১১ এপ্রিল পর্যন্ত যারা ইসরায়েল ছাড়ার পরিকল্পনা করেছিলেন তাদের সব ফ্লাইট (ফিরতি ফ্লাইটসহ) বাতিল করা হয়েছে। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ গন্তব্যে সীমিত আকারে বিমান চলাচল করছে।
সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন জানিয়েছে, আকাশপথ আংশিকভাবে খুলে দেওয়ার পর তারা সীমিত শিডিউলে ফ্লাইট পরিচালনা করছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
জার্মানির বৃহত্তম এবং ইউরোপের অন্যতম প্রধান বিমানসংস্থা লুফথানসা জানিয়েছে তারা লুফথানসা সুইস, অস্ট্রিয়ান এয়ারলাইন্স, ব্রাসেলস এয়ারলাইন্স, আইটিএ এয়ারওয়েজ এবং এডেলউইস ৩১ মে পর্যন্ত দুবাই ও তেল আবিব এবং ২৪ অক্টোবর পর্যন্ত আবুধাবি, আম্মান, বৈরুত, দাম্মাম, রিয়াদ, ইরবিল, মাস্কাট এবং তেহরানের ফ্লাইট স্থগিত করেছে। লুফথানসা কার্গোর ৩০ এপ্রিল পর্যন্ত তেল আবিবের ফ্লাইট স্থগিত থাকবে।
কাতারের প্রধান বিমান সংস্থা কাতার এয়ারওয়েজ জানিয়েছে, তারা ধীরে ধীরে দোহার ফ্লাইট বাড়াচ্ছে এবং ৯০টিরও বেশি গন্তব্যে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করছে। এছাড়া তুরস্কের বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্স মার্চের শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের অধিকাংশ ফ্লাইট বাতিল করেছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
- সোনারগাঁয়ে চালককে গুলি করে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি
- কুয়েত বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা, জ্বলছে জ্বালানি ডিপো
- আটকে পড়া প্রবাসীদের ফেরাতে কুয়েত-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট ১১ এপ্রিল
- দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ: মার্চে রেমিট্যান্স এসেছে ৩.৬ বিলিয়ন ডলার
- রূপগঞ্জে প্রবাসী যুবক খুন, আহত ১; অভিযুক্তদের বাড়িতে আগুন
Loading...






