দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ: মার্চে রেমিট্যান্স এসেছে ৩.৬ বিলিয়ন ডলার
Loading...

ঈদকে সামনে রেখে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ
দেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরের মার্চে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৩.৬২২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। একই সঙ্গে এটি গত বছরের একই সময়ের তুলনায় ১০.৭ শতাংশ বেশি।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
গতকাল সোমবার (৩০ মার্চ) পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যায়, শুধু একদিনেই (৩০ মার্চ) দেশে এসেছে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলার। এর আগে ২০২৫ সালের মার্চ মাসের একই সময়ে প্রবাসী আয় ছিল ৩.২৭২ বিলিয়ন ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই থেকে ৩০ মার্চ পর্যন্ত) মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ২৬.০৭৬ বিলিয়ন ডলার। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২১.৭৬১ বিলিয়ন ডলার। সে হিসেবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৯.৮ শতাংশ।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
সংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ, হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি এবং প্রণোদনা সুবিধা বৃদ্ধির ফলে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা তৈরি হয়েছে।
অর্থনীতিবিদদের মতে, প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং সামগ্রিক অর্থনীতিকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
- ইরান যুদ্ধে লেবানন কেন ইসরায়েলের টার্গেট
- নতুন ব্র্যান্ড পরিচিতি উন্মোচন করল কাতার রিটেইল জায়ান্ট ‘আল মীরা’
- সমাজকর্মে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: আমিরের কাছ থেকে ‘রওদা পুরস্কার’ পেলেন রফিকের সিইও
- কাতারের আকাশসীমায় ইরানের ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত
- ক্ষতিপূরণ ছাড়া হরমুজ প্রণালি উন্মুক্ত করবে না ইরান
Loading...






