যুদ্ধবিরতি বাড়ানোয় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শাহবাজ
Loading...

যুদ্ধবিরতি বাড়ানোয় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শাহবাজ
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তাকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। খবর বিবিসির।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
অনলাইনে এক বিবৃতিতে তিনি বলেন, আমি আন্তরিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের অনুরোধ সদয়ভাবে গ্রহণ করে চলমান কূটনৈতিক প্রচেষ্টাগুলো এগিয়ে নেয়ার জন্য যুদ্ধবিরতির সময়সীমা বাড়িয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, আমাদের প্রতি যে আস্থা ও বিশ্বাস রাখা হয়েছে, তার ভিত্তিতে পাকিস্তান সংঘাতের একটি সমঝোতামূলক সমাধানের জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
শাহবাজ বলেন, আমি আন্তরিকভাবে আশা করি, উভয়পক্ষই যুদ্ধবিরতি বজায় রাখবে এবং ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফার আলোচনায় একটি পূর্ণাঙ্গ ‘শান্তি চুক্তি’ সম্পন্ন করতে পারবে, যা এই সংঘাতের স্থায়ী অবসান ঘটাবে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






