২১ জুন ২০২৬

কাতারে চাকরির বাজারে এখন যেসব পেশার চাহিদা বেশি

প্রকাশ: রবিবার, জুন ২১, ২০২৬
কাতারে চাকরির বাজারে এখন যেসব পেশার চাহিদা বেশি

কাতারের শ্রমবাজারে বর্তমান সময়ে সবচেয়ে চাহিদাসম্পন্ন পেশা হিসেবে অ্যাকাউন্টিং,আইটি এবং প্রকশল ইঞ্জিনিয়ারিংখাতগুলোকে চিহ্নিত করেছে শ্রম মন্ত্রণালয়।

সম্প্রতি কাতার টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতার শ্রম মন্ত্রণালয়ের দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ সালেম আল খুলাইফি এ তথ্য জানান।

তিনি বলেন, বেসরকারি খাতের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে কাতারের শ্রমবাজারে নানারকম পরিবর্তন ঘটছে এবং কর্তৃপক্ষ এ ব্যাপারে সজাগ রয়েছে।

মোহাম্মদ সালেম আল খুলাইফি জানান, কাতারে চাকুরীর বাজারে অ্যাকাউন্টিংয়ের চাহিদা বছরের পর বছর ধরে সবচেয়ে বেশি রয়েছে। এর পাশাপাশি এইচআর,আইটি এবং ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখা—বিশেষ করে কম্পিউটার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা এখন শীর্ষে।

এছাড়াও বিভিন্ন প্রশাসনিক ও পেশাগত পদগুলোও চাকরিপ্রার্থীদের জন্য উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। ভবিষ্যৎ অর্থনৈতিক ও খাতভিত্তিক চাহিদার ওপর ভিত্তি করে আগামী বছরগুলোতে এই চাহিদার ধরণ আরও পরিবর্তিত হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

কাতারে সফলভাবে চাকরি পাওয়ার ক্ষেত্রে
সফলভাবে চাকরি পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের দেওয়া তথ্যের নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জোর দিয়েছেন আল খুলাইফি। তিনি সতর্ক করে বলেন, অসম্পূর্ণ বা ভুল তথ্যের কারণে অনেক সময় যোগ্য প্রার্থীরা উপযুক্ত সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন অথবা এমন পদের সাথে তাঁদের প্রোফাইল মিলে যেতে পারে যা তাঁদের অভিজ্ঞতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

কাতার প্রবাসিদের জন্য চাকুরির খবর: ২১ জুন ২০২৬

প্রকাশ: রবিবার, জুন ২১, ২০২৬
কাতার প্রবাসিদের জন্য চাকুরির খবর: ২১ জুন ২০২৬

কাতারের পত্র-পত্রিকায় প্রকাশিত কয়েকটি চাকুরির খবর দেখে নিন।

সঠিক নিয়মে চাকুরির খবরে উল্লেখিত নাম্বারে বা ই-মেইলে আপনার সিভি সহ যোগাগোগ করুন।

সতর্কীকরণ বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক/চাকরিপ্রার্থী,

গালফ বাংলা নিউজে প্রকাশিত বিভিন্ন চাকরির খবরগুলো আপনাদের সুবিধার্থে শুধুমাত্র তথ্য হিসেবে শেয়ার করা হয়। যেকোনো চাকরিতে আবেদন করার পূর্বে অনুগ্রহ করে নিচের বিষয়গুলো মাথায় রাখুন:

আইনের প্রতি শ্রদ্ধাশীল: গালফ বাংলা সবসময় কাতারের প্রচলিত আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং আইনি বাধ্যবাধকতা মেনেই তথ্য প্রকাশ করে।

নিজ দায়িত্বে আবেদন করুন: প্রকাশিত বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে নিজের যোগ্যতা যাচাই করে সম্পূর্ণ নিজ দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন: কোনো চাকরিদাতা বা মধ্যস্থতাকারী যদি চাকরির বিনিময়ে টাকা-পয়সা বা কোনো ধরনের আর্থিক লেনদেনের দাবি করে, তবে তা থেকে সম্পূর্ণ বিরত থাকুন।

কর্তৃপক্ষ দায়ী নয়: চাকরির আবেদন বা কোনো প্রকার ভুল বোঝাবুঝি এবং অনাকাঙ্ক্ষিত আর্থিক লেনদেনের কারণে কোনো ক্ষতি বা প্রতারণার শিকার হলে গালফ বাংলা নিউজ কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।

সতর্কতা: চাকরি পাওয়ার জন্য কাউকে অগ্রিম টাকা দেবেন না। নিজে সচেতন থাকুন, নিরাপদ থাকুন।

কাতারে পর্যটক ও প্রবাসীদের জন্য নতুন নিয়ম, আইন অমান্যে বড় জরিমানা

প্রকাশ: রবিবার, জুন ২১, ২০২৬
কাতারে পর্যটক ও প্রবাসীদের জন্য নতুন নিয়ম, আইন অমান্যে বড় জরিমানা

অভিবাসী ও পর্যটকদের রেসিডেন্সি ও ভ্রমণ সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন এনেছে কাতার সরকার। এখন থেকে কোনো প্রবাসীর আকামা বাতিলের পর দেশটিতে দুই সপ্তাহের বেশি অবস্থান করতে পারবেন না। যার মেয়াদ আগে ছিল ৩০ দিন। এছাড়া, নির্দিষ্ট সময়সীমার পর দেশটিতে অবস্থান করলে পর্যটকদের গুণতে হবে মোটা অংকের জরিমানা। নতুন আইনকানুন মেনে চলার আহ্বান প্রবাসী বাংলাদেশিদের।

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবাসরত প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। অভিবাসী ও পর্যটকদের ভিসার বৈধতা ও দেশটিতে অবস্থানের মেয়াদের বিষয়ে বড় পরিবর্তন আনা হয়েছে। নিরাপদ ভ্রমণ প্রক্রিয়া শীর্ষক এক ওয়েবিনারে নতুন নির্দেশনার কথা জানায় কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আগে রেসিডেন্সি পারমিট বাতিলের পর প্রবাসীরা ৩০ দিন পর্যন্ত কাতারে থাকার সুযোগ পেতেন। এখন এই মেয়াদ কমিয়ে করা হয়েছে দুই সপ্তাহ। নতুন নিয়মে আকামা বাতিলের পর নির্দিষ্ট ১৪ দিনের মধ্যে তাদের কাতার ত্যাগ করতে হবে। নির্দেশ অমান্য করলে প্রবাসীদের প্রতিদিন গুণতে হবে কাতারি ১০ রিয়াল হারে বিলম্ব জরিমানা।

একইসঙ্গে কাতারে আসা পর্যটকদের জন্য দেয়া হয়েছে কড়া সতর্কবার্তা। এরইমধ্যে যাচাই-বাছাই শুরু হয়েছে ভিজিটর বা পর্যটকদের পাসপোর্টের ভিসা স্ট্যাম্পের মেয়াদ। ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার পর কাতারে অতিরিক্ত সময় অবস্থান করলে প্রতিদিনের জন্য পর্যটকদের দিতে হবে বড় অঙ্কের ২০০ কাতারি রিয়াল জরিমানা। এসব ঝামেলা এড়াতে নতুন আইনকানুন মেনে চলার আহবান প্রবাসী বাংলাদেশিদের।

ভ্রমণ জটিলতা এড়াতে কাতার ছাড়ার আগে প্রবাসীদের 'মেট্রাশ' মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বৈধতা পরীক্ষা করার পরামর্শ দেয়া হয়েছে। বিশেষ করে কোনো বকেয়া ট্রাফিক ফাইন, সরকারি পাওনা থাকলে তা বিমানবন্দরে যাওয়ার আগেই পরিশোধ করতে বলা হয়েছে। অন্যথায় ভ্রমণ প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এছাড়া মেট্রাশ অ্যাপের মাধ্যমে প্রবাসীরা তাদের রেসিডেন্সি পারমিট নতুন পাসপোর্টে স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

এদিকে, বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে এবং যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি এড়াতে ইলেকট্রনিক গেট ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। বর্তমানে এই বিমানবন্দরের আগমন ও বহির্গমন টার্মিনাল মিলিয়ে মোট ৭৬টি ই-গেট চালু রয়েছে।

আঞ্চলিক উত্তেজনা নিয়ে ইরানের প্রেসিডেন্ট ও কাতারের আমিরের ফোনালাপ

প্রকাশ: শনিবার, জুন ২০, ২০২৬
আঞ্চলিক উত্তেজনা নিয়ে ইরানের প্রেসিডেন্ট ও কাতারের আমিরের ফোনালাপ

ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির মধ্যে টেলিফোনে আঞ্চলিক স্থিতিশীলতা ও কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। এ সময় মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে কাতারের ভূমিকার প্রশংসা করেন ইরানের প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (১৮ জুন) অনুষ্ঠিত ফোনালাপে দুই নেতা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা, কূটনৈতিক প্রচেষ্টা এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।

ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কাতারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, এ ধরনের উদ্যোগ মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী স্থিতিশীলতা জোরদারে কার্যকর অবদান রাখবে।

ফোনালাপে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে ইরানের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান।

তিনি আশা প্রকাশ করেন, এই সমঝোতা ভবিষ্যতে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

কাতারের আমির আরও বলেন, বিরোধ নিষ্পত্তি এবং বৈশ্বিক শান্তি বজায় রাখতে কূটনৈতিক উদ্যোগের প্রতি দোহা’র সমর্থন অব্যাহত থাকবে।

দুই নেতার আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার

প্রকাশ: শুক্রবার, জুন ১৯, ২০২৬
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার

নিজেদের দ্বিতীয় ম্যাচেই শক্তির প্রদর্শনী করলো স্বাগতিক কানাডা। কাতারকে ৬-০ গোলে বিধ্বস্ত করে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘বি’-তে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে তারা। ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে কানাডা, আর পুরো ম্যাচজুড়েই ছিল তাদের একচ্ছত্র আধিপত্য।

তবে ম্যাচটি শুধু গোলবন্যার জন্যই নয়, দুই লাল কার্ড ও এক ভয়াবহ চোটের কারণেও আলোচনায় উঠে এসেছে।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কানাডা। জনাথন ডেভিড হ্যাটট্রিক করেন। এছাড়া সাইল লারিন ও নাথান সালিবা গোল করেন। কাতারের মোহাম্মদ আল-মান্নাইয়ের আত্মঘাতী গোলও ব্যবধান বাড়িয়ে দেয়। এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপে নিজেদের অবস্থান অনেকটাই শক্ত করেছে কানাডা।

ম্যাচের ৫৩তম মিনিটে ঘটে সবচেয়ে নাটকীয় ঘটনা। কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনের ওপর ভয়াবহ ট্যাকল করেন কাতারের আসিম মাদিবো। প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিডিও রিভিউয়ের পর তাকে লাল কার্ড দেখান রেফারি। গুরুতর চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন কোনে। ঘটনাটির পর আবেগাপ্লুত হয়ে পড়েন মাদিবোও।

এর আগেও প্রথমার্ধে কাতারের আরেক খেলোয়াড় হোমাম আহমেদ লাল কার্ড দেখেন। ফলে ম্যাচের বড় একটি অংশ নয়জন নিয়ে খেলতে হয় ২০২২ বিশ্বকাপের আয়োজকদের। সংখ্যাগত সুবিধার পুরোটা কাজে লাগিয়ে গোলের পর গোল করে কানাডা।

এটি ছিল গ্রুপ ‘বি’র দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। একই দিনে অনুষ্ঠিত গ্রুপের অন্য ম্যাচে সুইজারল্যান্ড ৪-১ গোলে হারিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনাকে। প্রথম ম্যাচে কানাডা বসনিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল, কাতারও সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে সমতায় শেষ করেছিল।