গালফ বাংলা

হামলার ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে কাতারের এলএনজি রপ্তানি

হামলার ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে কাতারের এলএনজি রপ্তানি

হরমুজ প্রণালীতে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

জ্বালানি তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ এই তথ্য জানিয়েছে।

কেপলারের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের শুরু থেকে কাতারের রাস লাফান রপ্তানি টার্মিনাল থেকে প্রতিদিন গড়ে প্রায় ১ দশমিক ৪টি এলএনজি কার্গো রপ্তানি হচ্ছে।

আগের মাসের তুলনায় এই রপ্তানির পরিমাণ ২৫ শতাংশ বেশি, যদিও তা এখনো যুদ্ধের আগের স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় অর্ধেক।

শীতকালীন সর্বোচ্চ চাহিদার আগে এই রপ্তানি বৃদ্ধি ইউরোপ ও এশিয়ার জ্বালানি সরবরাহে বড় ধরনের স্বস্তি জোগাচ্ছে।

চলতি মাসের শুরুর দিকে একের পর এক হামলার ঘটনায় হরমুজ প্রণালী দিয়ে এলএনজি ট্যাংকার চলাচল কমে গেলেও তা আবার পুনরুদ্ধার হতে শুরু করেছে।

সংঘাতের প্রথম মাসগুলোতে কাতার এই জলপথ দিয়ে এলএনজি পরিবহন প্রায় বন্ধ করে দিয়েছিল। তবে ব্লুমবার্গের বিশ্লেষণ অনুযায়ী, বাড়তি গ্যাস সরবরাহের জন্য কাতার বর্তমানে অন্তত ৩৪টি এলএনজি বাহক জাহাজ ব্যবহার করছে।

জাহাজের এই ক্রমবর্ধমান সংখ্যা ইঙ্গিত দিচ্ছে যে কাতার রপ্তানির এই ধারা বজায় রাখতে এবং ভবিষ্যতে তা আরও বাড়াতে প্রস্তুত।

গত ২১ নভেম্বরের স্যাটেলাইট চিত্রে বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানি কেন্দ্র রাস লাফানের ১৪টি উৎপাদন ইউনিটের মধ্যে ৯টিতে তাপীয় কার্যক্রম (থার্মাল অ্যাক্টিভিটি) দেখা গেছে। যুদ্ধ শুরুর পর থেকে এটিই সক্রিয় ইউনিটের সর্বোচ্চ সংখ্যা।

ইউনিটগুলো পূর্ণ সক্ষমতায় চলছে কি না তা স্যাটেলাইট চিত্র থেকে নিশ্চিত হওয়া না গেলেও, কার্যক্রমের এই বৃদ্ধি ইঙ্গিত দেয় যে কাতার রপ্তানি আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

গত মার্চ মাসে এক হামলায় ক্ষয়ক্ষতির পর থেকে রাস লাফান টার্মিনালটি সীমিত সক্ষমতায় পরিচালনা করছে কাতার।

তবে হরমুজ প্রণালী পুরোপুরি নিরাপদ ও সচল হলে দ্রুত উৎপাদন বাড়ানোর জন্য অবকাঠামো প্রস্তুত রাখা হয়েছে।

অবশ্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কারণে যুদ্ধ-পূর্ববর্তী পূর্ণ উৎপাদন সক্ষমতায় ফিরতে কয়েক বছর সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পারস্য উপসাগরীয় সব দেশের সাথে ইসরাইলের সম্পর্ক রয়েছে : কাতার

পারস্য উপসাগরীয় সব দেশের সাথে ইসরাইলের সম্পর্ক রয়েছে : কাতার
কাতারের সাবেক প্রধানমন্ত্রী হামাদ বিন জাসিম আল থানি । সংগৃহীত ছবি

কাতারের সাবেক প্রধানমন্ত্রী হামাদ বিন জাসিম আল থানি স্বীকার করেছেন, পারস্য উপসাগরীয় সব দেশের সাথে ইসরাইলের নিরাপত্তা সম্পর্ক রয়েছে।সরকারি আদেশ দেখুন

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

কাতারের সাবেক প্রধানমন্ত্রী পারস্য উপসাগরীয় দেশগুলোর সাথে ইসরাইলি সরকারের গোপন ও প্রকাশ্য সম্পর্কের কথা উল্লেখ করে বলেছেন, উত্তেজনা বৃদ্ধির পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তাব্যবস্থা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে তেল আবিব।

একটি ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, বিভিন্ন চুক্তি স্বাক্ষরের আগেই কাতার ছিল প্রথম দিকের দেশগুলোর অন্যতম, যারা ইসরাইলের একটি বাণিজ্যিক কার্যালয় চালু করেছিল। তবে গাজা যুদ্ধের পর ওই কার্যালয় বন্ধ করে দেয়া হয়।

আল থানি আরো বলেন, অতীত থেকেই ইসরাইলের সাথে পারস্য উপসাগরীয় সব দেশের যোগাযোগ রয়েছে, বিশেষ করে নিরাপত্তা পর্যায়ে। এটি কোনো গোপন বিষয় নয়।

কাতারের সাবেক এই প্রধানমন্ত্রী উল্লেখ করেন, আঞ্চলিক উত্তেজনা প্রশমিত হওয়ার পরবর্তী পর্যায়ে ইসরাইলের লক্ষ্য হলো এই অঞ্চলের নিরাপত্তাব্যবস্থার নিয়ন্ত্রণ গ্রহণ এবং তা নিজেদের মতো করে সাজানো। তবে এই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

হামলার ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে কাতারের এলএনজি রপ্তানি

হামলার ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে কাতারের এলএনজি রপ্তানি

হরমুজ প্রণালীতে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

জ্বালানি তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ এই তথ্য জানিয়েছে।

কেপলারের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের শুরু থেকে কাতারের রাস লাফান রপ্তানি টার্মিনাল থেকে প্রতিদিন গড়ে প্রায় ১ দশমিক ৪টি এলএনজি কার্গো রপ্তানি হচ্ছে।

আগের মাসের তুলনায় এই রপ্তানির পরিমাণ ২৫ শতাংশ বেশি, যদিও তা এখনো যুদ্ধের আগের স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় অর্ধেক।

শীতকালীন সর্বোচ্চ চাহিদার আগে এই রপ্তানি বৃদ্ধি ইউরোপ ও এশিয়ার জ্বালানি সরবরাহে বড় ধরনের স্বস্তি জোগাচ্ছে।

চলতি মাসের শুরুর দিকে একের পর এক হামলার ঘটনায় হরমুজ প্রণালী দিয়ে এলএনজি ট্যাংকার চলাচল কমে গেলেও তা আবার পুনরুদ্ধার হতে শুরু করেছে।

সংঘাতের প্রথম মাসগুলোতে কাতার এই জলপথ দিয়ে এলএনজি পরিবহন প্রায় বন্ধ করে দিয়েছিল। তবে ব্লুমবার্গের বিশ্লেষণ অনুযায়ী, বাড়তি গ্যাস সরবরাহের জন্য কাতার বর্তমানে অন্তত ৩৪টি এলএনজি বাহক জাহাজ ব্যবহার করছে।

জাহাজের এই ক্রমবর্ধমান সংখ্যা ইঙ্গিত দিচ্ছে যে কাতার রপ্তানির এই ধারা বজায় রাখতে এবং ভবিষ্যতে তা আরও বাড়াতে প্রস্তুত।

গত ২১ নভেম্বরের স্যাটেলাইট চিত্রে বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানি কেন্দ্র রাস লাফানের ১৪টি উৎপাদন ইউনিটের মধ্যে ৯টিতে তাপীয় কার্যক্রম (থার্মাল অ্যাক্টিভিটি) দেখা গেছে। যুদ্ধ শুরুর পর থেকে এটিই সক্রিয় ইউনিটের সর্বোচ্চ সংখ্যা।

ইউনিটগুলো পূর্ণ সক্ষমতায় চলছে কি না তা স্যাটেলাইট চিত্র থেকে নিশ্চিত হওয়া না গেলেও, কার্যক্রমের এই বৃদ্ধি ইঙ্গিত দেয় যে কাতার রপ্তানি আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

গত মার্চ মাসে এক হামলায় ক্ষয়ক্ষতির পর থেকে রাস লাফান টার্মিনালটি সীমিত সক্ষমতায় পরিচালনা করছে কাতার।

তবে হরমুজ প্রণালী পুরোপুরি নিরাপদ ও সচল হলে দ্রুত উৎপাদন বাড়ানোর জন্য অবকাঠামো প্রস্তুত রাখা হয়েছে।

অবশ্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কারণে যুদ্ধ-পূর্ববর্তী পূর্ণ উৎপাদন সক্ষমতায় ফিরতে কয়েক বছর সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কাতারের ট্রাফিক আইন:

কত ব্ল্যাক পয়েন্টে বাতিল হয় কাতারের ড্রাইভিং লাইসেন্স?

কত ব্ল্যাক পয়েন্টে বাতিল হয় কাতারের ড্রাইভিং লাইসেন্স?

কাতারে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গাড়িচালকদের জন্য কঠোর ট্রাফিক আইন ও বিধিমালা কার্যকর রয়েছে। অতিরিক্ত গতি, ট্রাফিক সিগন্যাল অমান্য, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার কিংবা অবৈধ পার্কিংয়ের মতো অপরাধে আর্থিক জরিমানার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সে ‘ব্ল্যাক পয়েন্ট’ যুক্ত হয়।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

গুরুতর বা বারবার আইন লঙ্ঘনের ক্ষেত্রে লাইসেন্স বাতিল, গাড়ি জব্দ কিংবা আইনি মামলার মুখোমুখি হতে হয় চালকদের। প্রবাসী বাংলাদেশি গাড়িচালক ও পরিবহন কর্মীদের জন্য এই নিয়মগুলো জানা অত্যন্ত জরুরি।

ব্ল্যাক পয়েন্ট ও ড্রাইভিং লাইসেন্স স্থগিতের ধাপসমূহ

কাতারের ২০০৭ সালের ১৯ নম্বর ট্রাফিক আইনের ৯২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নির্দিষ্ট পরিমাণ ব্ল্যাক পয়েন্ট জমা হলে চালকের লাইসেন্স স্থগিত করা হয়। প্রথমবার লাইসেন্সে ১৪ পয়েন্ট জমা হলে তা ৩ মাসের জন্য স্থগিত হতে পারে। পরবর্তীতে পুনরায় পয়েন্ট জমা হলে শাস্তির মাত্রা আরও কঠোর হয়:

  • প্রথমবার: ১৪ পয়েন্ট হলে ৩ মাসের জন্য লাইসেন্স স্থগিত।

  • দ্বিতীয়বার: ১২ পয়েন্ট হলে ৬ মাসের জন্য লাইসেন্স স্থগিত।

  • তৃতীয়বার: ১০ পয়েন্ট হলে ৯ মাসের জন্য লাইসেন্স স্থগিত।

  • চতুর্থবার: ৮ পয়েন্ট হলে ১ বছরের জন্য লাইসেন্স স্থগিত।

  • পঞ্চমবার: ৬ পয়েন্ট হলে ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণভাবে বাতিল বা স্থগিত করা হয়। এক্ষেত্রে স্থগিত হওয়ার তারিখ থেকে অন্তত এক বছর পার হওয়ার পর নির্ধারিত ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নতুন লাইসেন্স নিতে হয়।

৬০ দিনের মধ্যে জরিমানা পরিশোধের বাধ্যবাধকতা

ট্রাফিক আইনের ৯০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ট্রাফিক আইন লঙ্ঘনের নোটিশ পাওয়ার ৬০ দিনের মধ্যে নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হয়। সময়মতো বকেয়া জরিমানা পরিশোধ না করলে তা পরিশোধ না করা পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন (ইস্তিমারা) নবায়ন আটকে যেতে পারে এবং আইনি জটিলতা তৈরি হতে পারে।

যেসব সাধারণ ট্রাফিক অপরাধ এড়িয়ে চলা জরুরি

কাতারের সড়কে গাড়ি চালানোর সময় চালকদের প্রধানত যেসব অপরাধ থেকে বিরত থাকা উচিত:

  • নির্ধারিত গতিসীমা অতিক্রম করা।

  • লাল বাতি বা ট্রাফিক সিগন্যাল অমান্য করা।

  • গাড়ি চালানোর সময় হাতে মোবাইল ফোন ব্যবহার করা।

  • সিটবেল্ট না বাঁধা এবং যাত্রীদের নিরাপত্তা বিধি অনুসরণ না করা।

  • বৈধ ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গাড়ি চালানো।

  • অবৈধ স্থানে বা যান চলাচলে বাধা সৃষ্টি করে গাড়ি পার্কিং করা।

  • নম্বর প্লেট সংক্রান্ত অনিয়ম এবং অনুমোদনহীনভাবে গাড়ির কাঠামো পরিবর্তন করা।

  • বেপরোয়া বা বিপজ্জনকভাবে গাড়ি চালানো।

জরিমানা ও পয়েন্ট যাচাই করার পদ্ধতি

অনলাইনে ছড়িয়ে থাকা অনানুষ্ঠানিক জরিমানার তালিকার ওপর পুরোপুরি নির্ভর না করে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (এমওআই) অফিশিয়াল ওয়েবসাইট এবং ‘মেতরাশ’ (Metrash) অ্যাপ ব্যবহার করে নিজের নামে নিবন্ধিত ট্রাফিক জরিমানা ও ব্ল্যাক পয়েন্ট যাচাই এবং পরিশোধ করা যায়। আইন লঙ্ঘনের ধরন ও পরিস্থিতি ভেদে প্রকৃত জরিমানার পরিমাণ ভিন্ন হতে পারে বলে সরকারি মাধ্যম থেকেই সর্বশেষ তথ্য নিশ্চিত হওয়া নিরাপদ।

সিরিয়া পুনর্গঠন ও ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকার কাতার-কানাডার

সিরিয়া পুনর্গঠন ও ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকার কাতার-কানাডার

সিরিয়ার পুনরুদ্ধার ও পুনর্গঠনে আন্তর্জাতিক প্রচেষ্টা এবং ফিলিস্তিনি জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে কাতার ও কানাডা। শুক্রবার (২৭ নভেম্বর) সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

কানাডার রাজধানী অটোয়ায় দুই দেশের প্রথম কৌশলগত সংলাপে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এতে রাজনৈতিক ও কূটনৈতিক সমন্বয় জোরদারের ওপরও জোর দেয় উভয় দেশ।

‘কৌশলগত অংশীদারত্ব জোরদারের পথে’ শীর্ষক এই সংলাপ গত ২৪ নভেম্বর যৌথভাবে পরিচালনা করেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ। কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএর বরাতে এ তথ্য জানা গেছে।

সংলাপে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও মানবিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সিরিয়ার পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে দুই দেশ। এ লক্ষ্যে আন্তর্জাতিক সহায়তার মধ্যে সমন্বয় বাড়ানো এবং উন্নয়ন ও মানবিক সহযোগিতার পরিধি সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।

পাশাপাশি ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখা এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক উদ্যোগে সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয় দোহা ও অটোয়া।

সূত্র: আনাদোলু এজেন্সি

অভিনব কৌশলে মাদক পাচার রুখে দিল কাতার

অভিনব কৌশলে মাদক পাচার রুখে দিল কাতার

মাদকদ্রব্য পাচারের অভিযোগে এশিয়ার একটি দেশের এক নাগরিককে গ্রেপ্তার করেছে কাতারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (জেনারেল ডিরেক্টরেট অব ড্রাগ এনফোর্সমেন্ট)।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

অভিযানে তাঁর কাছ থেকে ‘কেমিক্যাল’ নামক মাদক মেশানো প্রায় ৩০০ পিস কাগজ জব্দ করা হয়েছে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রয়োজনীয় আইনি অনুমোদন নেওয়ার পর ওই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে মাদক মেশানো এসব কাগজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনি পদক্ষেপের জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

সমাজের নিরাপত্তা ও সুরক্ষা বিঘ্নিত করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন