গাজীপুরের কালীগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল রহমান আশরাফী ওরফে খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি তিনি কাতার থেকে দেশে ফেরেন। পর যুবলীগ বর্তমানে নিষিদ্ধ সংগঠন।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দীর্ঘ দিন আত্মগোপনে ছিলেন আশরাফী খোকন। পরে তিনি কাতারে চলে যান। সম্প্রতি দেশে ফিরে নিজ বাড়িতে গোপনে অবস্থান করছিলেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশের গতিবিধি পর্যবেক্ষণে রাখতে তার বাড়ি থেকে প্রধান সড়ক পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর কালীগঞ্জ থানা-পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান হেফাজতে নেওয়ার তথ্য জানিয়েছেন।
ওসি জানান, রেজাউল রহমান আশরাফী ওরফে খোকনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলা, সন্ত্রাসবিরোধী আইনে মামলা এবং আরও একাধিক মামলা রয়েছে। আগামীকাল রোববার (২৯ নভেম্বর) সকালে তাকে সংশ্লিষ্ট মামলায় গাজীপুর আদালতে পাঠানো হবে।
গাজীপুরের কালীগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল রহমান আশরাফী ওরফে খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি তিনি কাতার থেকে দেশে ফেরেন। পর যুবলীগ বর্তমানে নিষিদ্ধ সংগঠন।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দীর্ঘ দিন আত্মগোপনে ছিলেন আশরাফী খোকন। পরে তিনি কাতারে চলে যান। সম্প্রতি দেশে ফিরে নিজ বাড়িতে গোপনে অবস্থান করছিলেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশের গতিবিধি পর্যবেক্ষণে রাখতে তার বাড়ি থেকে প্রধান সড়ক পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর কালীগঞ্জ থানা-পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান হেফাজতে নেওয়ার তথ্য জানিয়েছেন।
ওসি জানান, রেজাউল রহমান আশরাফী ওরফে খোকনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলা, সন্ত্রাসবিরোধী আইনে মামলা এবং আরও একাধিক মামলা রয়েছে। আগামীকাল রোববার (২৯ নভেম্বর) সকালে তাকে সংশ্লিষ্ট মামলায় গাজীপুর আদালতে পাঠানো হবে।
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ৯ হাজার ১৬৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সময়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ হাজার ৯৩৫ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, দেশজুড়ে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৭৯৭ জন আবাসন আইন, ২ হাজার ৬২৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ৭৪৯ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৩৭৩ জনকে এবং দেশটির সীমান্ত দিয়ে অবৈধভাবে বের হওয়ার চেষ্টার সময় আরও ২১ জনকে আটক করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, নিয়োগ কিংবা গোপনে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও ২৩ জন।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে ৩৮ হাজার ৪৮৩ জন প্রবাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ৩৬ হাজার ৩৭৮ জন পুরুষ এবং ২ হাজার ১০৫ জন নারী।
আটকদের মধ্যে ২৪ হাজার ২২২ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। অন্যদিকে, ৮ হাজার ৮৪০ জনকে দেশে ফেরার ভ্রমণপ্রক্রিয়া সম্পন্ন করতে পাঠানো হয়েছে।
এদিকে, অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশে সহায়তা, পরিবহন কিংবা আশ্রয় দেওয়ার বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও আশ্রয়স্থল জব্দ করার বিধানও রয়েছে।
এ ধরনের অপরাধের তথ্য জানাতে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানানো যাবে।
মালয়েশিয়ায় ২০২৩ সাল থেকে অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনের ঘটনায় ধরা পড়া বিদেশি নাগরিকদের তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানিয়েছেন, গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রেকর্ড হওয়া এমন ঘটনার মধ্যে ৬ হাজার ৮৯৮টিই বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে।
বুধবার (২৫ নভেম্বর) পার্লামেন্টে লিখিত এক জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। পার্লামেন্ট সদস্য ড. উই কা সিওং ২০২৩ সাল থেকে সামাজিক ভ্রমণ পাসে (সোশ্যাল ভিজিট পাস) কাজ করার দায়ে আটক ১৫ হাজার ৩৪৯ জন বিদেশির জাতীয়তা ও খাতভিত্তিক হিসাব জানতে চেয়েছিলেন। তবে মন্ত্রণালয় খাতভিত্তিক কোনও বিবরণ দেয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, আলোচ্য সময়ে ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) ধারার অধীনে মোট ১৮ হাজার ৮৩৮টি অপরাধ নথিভুক্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশিদের পরই রয়েছেন থাইল্যান্ডের নাগরিক (৪ হাজার ৮৫৬টি), ইন্দোনেশীয় (২ হাজার ১৫৪টি), চীনা (১ হাজার ২০৭টি), ভিয়েতনামি (১ হাজার ৪৬টি) ও পাকিস্তানি নাগরিক (৮২৩টি)। এ ছাড়া মিয়ানমারের ৫৩১ জন, ভারতের ৫০০, নেপালের ৩২৮, লাওসের ১৭২ ও ফিলিপাইনের ১৫৭ জন নাগরিকের বিরুদ্ধে এমন অভিযোগ নথিভুক্ত হয়েছে।
সাইফুদ্দিন জানান, সামাজিক ভ্রমণ পাস বা ভিসা অব্যাহতি কোনও বিদেশিকে মালয়েশিয়ায় কাজ বা ব্যবসা করার অধিকার দেয় না। তিনি বলেন, কোনও বিদেশি নাগরিক ইস্যু করা পাসের শর্তের পরিপন্থি কোনও কর্মকাণ্ড চালালে তার বিরুদ্ধে ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) ধারার অধীনে ব্যবস্থা নেওয়া হতে পারে।
বৈধ পাস ও ওয়ার্ক পারমিট ছাড়া কাজ বা বাণিজ্যিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং ব্যবসার জন্য অভিবাসন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক বলেও জানান তিনি।
ভিসা ছাড়া বা ভ্রমণ পাসে এসে বিদেশিদের অবৈধ ব্যবসার বিষয়ে বণিক সমিতিগুলোর অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৫৩টি অভিযান চালানো হয়েছে। এতে ৭২ হাজার ৮৫৪ জনকে তল্লাশি করে পাসের শর্ত লঙ্ঘনের দায়ে ২ হাজার ৩০৬ জন নথিপত্রহীন অভিবাসীকে গ্রেফতার এবং ৮০১ জন নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ‘অপস সেলেরা’, ‘অপস বেলাঞ্জা’ ও ‘অপস জাজা’ নামের বিশেষ অভিযানে আরও ৩ হাজার ১৭ জনকে গ্রেফতার করা হয়।
অভিবাসন সুবিধার যেকোনও অপব্যবহারের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে সাইফুদ্দিন বলেন, অভিবাসন সুবিধার যেকোনও অপব্যবহারের বিরুদ্ধে সরকার জিরো-টলারেন্স নীতি গ্রহণ করেছে।
মালয়েশীয়দের ব্যবসার সুযোগ সুরক্ষিত রাখতে এবং স্থানীয় ব্যবসায়ীদের জন্য ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতেই এই অভিযান প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে এক বিমানবালাকে যৌন হয়রানি করেছিলেন এক বাংলাদেশি। এ ঘটনায় গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পেলেও এক মাসের মধ্যে আবারও পুলিশের হাতে ধরা পড়েন তিনি। এবার মাতাল অবস্থায় পুলিশের সঙ্গে অসদাচরণ এবং এক কর্মকর্তার গায়ে থুতু নিক্ষেপ করেন। এই দুই ঘটনায় দোষ স্বীকার করায় তাকে চার মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস বলছে, অভিযুক্ত ওই বাংলাদেশির নাম খন্দকার মো. ইয়ামিন (২৩)। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে গত সেপ্টেম্বর মাসে মদ্যপ অবস্থায় এক বিমানবালাকে যৌন হয়রানি করেন তিনি। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর তাকে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে মুক্তি পেলেও অক্টোবরে মাতাল অবস্থায় ফের পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
একপর্যায়ে পুলিশ কমপ্লেক্সে এক কর্মকর্তার দিকে থুতু নিক্ষেপ করেন ওই বাংলাদেশি যুবক। এই দুই ঘটনায় দোষ স্বীকার করায় গত ২৩ নভেম্বর খন্দকার মো. ইয়ামিন নামের ওই বাংলাদেশিকে চার মাসের কারাদণ্ড দেন সিঙ্গাপুরের একটি আদালত। বিমানবালাকে যৌন হয়রানি এবং সরকারি দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যের ওপর অপরাধমূলক বলপ্রয়োগের অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি।
আদালতের নথি অনুযায়ী, সিঙ্গাপুর এয়ারলাইনসের ওই তিন গ্লাস ওয়াইন পান করে মাতাল হয়ে পড়েছিলেন ইয়ামিন। ১১ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে ফ্লাইটে নিজের আসনে বসে থাকা অবস্থায় তিনি এক বিমানবালার স্পর্শকাতর স্থানে হাত দেন। আদালতে সহকারী সরকারি কৌঁসুলি ক্লারা লো জানান, কয়েক সেকেন্ড ধরে এই স্পর্শের ঘটনা ঘটে।
এই ঘটনায় ২৬ বছর বয়সী ওই বিমানবালা আতঙ্কিত হয়ে পড়েন এবং ক্ষুব্ধ হন। তিনি ইয়ামিনকে তাকে স্পর্শ করতে নিষেধ করেন। জবাবে ইয়ামিন কোনো কথা না বলে তার দিকে তাকিয়ে হাসেন।
পরে ভুক্তভোগী ওই বিমানবালা তার এক সহকর্মীকে বিষয়টি জানান। ওই সহকর্মী ইয়ামিনের মুখোমুখি হন। এরপর পুলিশকে খবর দেয়া হয়। সেদিন সকালে ফ্লাইটটি চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর পুলিশ সদস্যরা ইয়ামিনকে গ্রেপ্তার করেন।
পরে সেই ঘটনায় ব্যক্তিগত বন্ডে মুক্তি পান অভিযুক্ত ইয়ামিন। পরে ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে লিটল ইন্ডিয়ার কাছে জালান বেরসেহ এলাকায় ইয়ামিনকে মাতাল অবস্থায় দেখা যায়। তিনি একটি শক্ত জায়গায় হেলান দিয়ে বসে কাঁদছিলেন এবং অসংলগ্নভাবে চিৎকার করছিলেন।
সহকারী সরকারি কৌঁসুলি জানান, পুলিশ সদস্যরা সেখানে গিয়ে দেখতে পান ইয়ামিনকে মাতাল অবস্থায় দেখতে পান। এসময় তার নাক দিয়ে রক্ত ঝরছিল। চিকিৎসাকর্মীরা তার রক্তচাপ মাপার চেষ্টা করলেও তিনি সহযোগিতা করেননি। বরং মাটিতে শুয়ে এদিক-ওদিক ছটফট করতে থাকেন।
পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে সিগারেট চেয়ে না পেয়ে তিনি আরও আক্রমণাত্মক আচরণ শুরু করেন। একপর্যায়ে এক পুলিশ সদস্য তার পা চেপে ধরে রাখলে ইয়ামিন ওই কর্মকর্তার গায়ে থুতু নিক্ষেপ করেন।
প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা আরও তিনটি দেশে চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। নতুন দেশগুলো হলো হংকং, স্পেন ও জার্মানি। এতে সেবা পৌঁছাবে মোট ২২টি দেশে।
প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও তিনটি দেশে চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন দেশগুলো হলো হংকং, স্পেন ও জার্মানি।
ইসি সূত্র জানায়, চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে এনআইডি সেবা চালুর লক্ষ্যে ইতিমধ্যে কমিশনের একটি কারিগরি দল সেখানে গেছে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদান কার্যক্রম উদ্বোধন করতে হংকং সফর করবেন।
বর্তমানে বিশ্বের ১৭টি দেশে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের এনআইডি কার্যক্রম চালু রয়েছে। নতুন তিন দেশে সেবা চালু হলে এই সংখ্যা বেড়ে হবে ২০। সুইডেনের দূতাবাসের মাধ্যমে নরওয়ে ও ফিনল্যান্ডের প্রবাসীরাও সেবা পাওয়ায় কার্যক্রমের আওতায় থাকবেন মোট ২২টি দেশ।
যে ১৭টি দেশে সেবা চালু আছে সেগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান, নরওয়ে ও ফিনল্যান্ডসহ অন্যান্য।
প্রবাসীদের নিবন্ধনের আবেদন দূতাবাসে জমা নেওয়ার পর দেশে যাচাই-বাছাই ও এনআইডি ছাপানোর কাজ করে ইসি। পরে দূতাবাসের মাধ্যমে কার্ড সংশ্লিষ্ট প্রবাসীদের কাছে পৌঁছে দেওয়া হয়।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের ভোটাধিকার নিশ্চিত করা। বর্তমান কমিশন সেই দাবি পূরণে বাস্তবসম্মত পদক্ষেপ নিয়েছে।
চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তাদের ভোটার নিবন্ধন ও এনআইডি দেওয়ার উদ্যোগ নেয় বর্তমান কমিশন।
ইসি কর্মকর্তারা জানান, জাতীয় নির্বাচন শেষে আগের ১৪টি দেশের সঙ্গে আরও পাঁচটি দেশে এ কার্যক্রম শুরু হয়। চলতি ও আগামী মাসে নতুন তিনটি দেশে সেবা চালুর পর পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও তা সম্প্রসারণ করতে চায় কমিশন।
তবে পরিকল্পনায় থাকলেও ফ্রান্সে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চালু করতে পারেনি কমিশন। দূতাবাস থেকে পর্যাপ্ত প্রস্তুতি না থাকার কথা জানানো হয়েছিল।
প্রবাসী সংগঠনগুলো এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছে, এতে বিদেশে বসে এনআইডি ও ভোটার সেবা পাওয়ার প্রক্রিয়া সহজ হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন দেশগুলোতে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।