তীরে আছড়ে পড়া ঢেউগুলো যেন উজ্জ্বল বৈদ্যুতিক নীল আলোর রেখা তৈরি করে, যা মুহূর্তের মধ্যেই আবার মিলিয়ে যায়।
দেখতে কোনও কল্পবিজ্ঞান বা ফ্যান্টাসি সিনেমার দৃশ্যের মতো মনে হলেও এর পেছনে রয়েছে স্পষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা।
বিজ্ঞানের ভাষায় এই ঘটনাকে ‘বায়োলুমিনেসেন্স’ বা ‘সি স্পার্কল’ (সমুদ্রের ঝিলিক) বলা হয়।
মূলত সমুদ্রের অতি ক্ষুদ্র অণুজীবের শরীরের ভেতরে ঘটা এক ধরনের রাসায়নিক বিক্রিয়ার ফলে এই আলোর সৃষ্টি হয়।
সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় জলরাশিতে এই নীল আলোর পেছনে মূলত ‘নকটিলুকা সিনটিলানস’ নামক এক ধরনের ক্ষুদ্র সামুদ্রিক অণুজীব দায়ী, যা ডাইনোফ্ল্যাজেলেট গোত্রের অন্তর্ভুক্ত।
যখন সমুদ্রের ঢেউ ভাঙে বা পানিতে কোনও ধরনের আলোড়ন তৈরি হয়, তখন এই অণুজীবগুলো আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া হিসেবে ক্ষণস্থায়ী নীল আলোর ঝলকানি ছড়ায়।
এর ফলেই রাতের অন্ধকারে সৈকতের তীরজুড়ে পানিতে এমন মায়াবী নীল আভা জ্বলজ্বল করতে দেখা যায়।
তীরে আছড়ে পড়া ঢেউগুলো যেন উজ্জ্বল বৈদ্যুতিক নীল আলোর রেখা তৈরি করে, যা মুহূর্তের মধ্যেই আবার মিলিয়ে যায়।
দেখতে কোনও কল্পবিজ্ঞান বা ফ্যান্টাসি সিনেমার দৃশ্যের মতো মনে হলেও এর পেছনে রয়েছে স্পষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা।
বিজ্ঞানের ভাষায় এই ঘটনাকে ‘বায়োলুমিনেসেন্স’ বা ‘সি স্পার্কল’ (সমুদ্রের ঝিলিক) বলা হয়।
মূলত সমুদ্রের অতি ক্ষুদ্র অণুজীবের শরীরের ভেতরে ঘটা এক ধরনের রাসায়নিক বিক্রিয়ার ফলে এই আলোর সৃষ্টি হয়।
সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় জলরাশিতে এই নীল আলোর পেছনে মূলত ‘নকটিলুকা সিনটিলানস’ নামক এক ধরনের ক্ষুদ্র সামুদ্রিক অণুজীব দায়ী, যা ডাইনোফ্ল্যাজেলেট গোত্রের অন্তর্ভুক্ত।
যখন সমুদ্রের ঢেউ ভাঙে বা পানিতে কোনও ধরনের আলোড়ন তৈরি হয়, তখন এই অণুজীবগুলো আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া হিসেবে ক্ষণস্থায়ী নীল আলোর ঝলকানি ছড়ায়।
এর ফলেই রাতের অন্ধকারে সৈকতের তীরজুড়ে পানিতে এমন মায়াবী নীল আভা জ্বলজ্বল করতে দেখা যায়।
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ আমিরাতের আল ওয়াতান সড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স সেবা, সিভিল ডিফেন্স এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে উদ্ধার ও জরুরি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এছাড়া দলগুলো দুর্ঘটনাস্থল নিরাপদ করে এবং যান চলাচল নিয়ন্ত্রণ করে।
দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত চলছে এবং তদন্ত শেষ হলে এর ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, রাস আল খাইমাহ সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের একটি, যা দেশটির উত্তরাঞ্চলে এবং সড়কপথে দুবাই থেকে প্রায় ১১০ কিলোমিটার (৬৮ মাইল) দূরে অবস্থিত।
সোমালিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটি সোমালিয়ার এই পদক্ষেপকে ‘উত্তেজনা বৃদ্ধিকারী ও বৈরী’ বলে অভিহিত করেছে। পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে।
এর আগে সোমালিয়া সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়। একই সঙ্গে আবুধাবিতে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকেও দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানায় মোগাদিশু।
সোমালিয়ার তথ্যমন্ত্রী আবদিফাতাহ কাসিম মাহমুদ জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা, জাতীয় ঐক্য, অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্বাধীনতার বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের কর্মকাণ্ডের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, সোমালিয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে আবুধাবি জানিয়েছে, এই পদক্ষেপ একটি ‘দায়িত্বজ্ঞানহীন অবস্থানের’ প্রতিফলন। এর ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পারস্পরিক সহযোগিতাও দুর্বল হবে।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত অভিন্ন স্বার্থের ভিত্তিতে নেওয়া উচিত। রাজনৈতিক বিবেচনা কিংবা অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব দ্বিপাক্ষিক সম্পর্কে পড়া উচিত নয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সোমালিয়া সরকার নিজেদের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বকে দুই দেশের সম্পর্কে টেনে আনার চেষ্টা করছে। এর ফলে দুই দেশের জনগণের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছে আবুধাবি।
উল্লেখ্য, দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন নয়। এর আগে গত জানুয়ারিতে মোগাদিশুতে অবস্থিত নিজেদের দূতাবাস বন্ধ করে কূটনৈতিক কর্মীদের প্রত্যাহার করে নেয় সংযুক্ত আরব আমিরাত।
ওই সময় দ্বিপাক্ষিক চুক্তি বাতিলের সিদ্ধান্তসহ বিভিন্ন ‘শত্রুভাবাপন্ন নীতি’ গ্রহণের জন্য সোমালিয়াকে দায়ী করেছিল আবুধাবি।
সর্বশেষ রাষ্ট্রদূত বহিষ্কার ও পাল্টা কূটনৈতিক প্রতিবাদের ঘটনায় দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভবিষ্যতে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা কোন দিকে এগোয়, তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
সার্বভৌমত্ব লঙ্ঘন ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে সোমালিয়া। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে সোমালিয়া ত্যাগ করতে বলা হয়েছে। একই সঙ্গে আবুধাবি থেকে নিজেদের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করেছে দেশটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সোমালিয়ার পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। দেশটির কর্মকর্তারা সংযুক্ত আরব আমিরাতের কর্মকাণ্ডকে সোমালিয়ার সার্বভৌমত্বের ওপর ‘প্রকাশ্য আগ্রাসন’ বলে আখ্যা দিয়েছেন।
সোমালিয়ার তথ্যমন্ত্রী আবদিফাতাহ কাসিম মোহামুদ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে বলেন, আমিরাতের আগ্রাসনে সহযোগিতা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভূখণ্ড ও ঐক্য রক্ষায় সব নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তবে রাষ্ট্রদূতকে বহিষ্কারের পেছনে নির্দিষ্ট কোনো ঘটনার কথা জানাননি তথ্যমন্ত্রী। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ অভিযোগ করেন, দেশটির আঞ্চলিক সরকারগুলোকে অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তা দিয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় উসকানি দিচ্ছে আমিরাত।
সোমালিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়াই আঞ্চলিক প্রশাসনগুলোর সঙ্গে বারবেরা, বোসাসো ও কিসমায়ো বন্দরের বিষয়ে চুক্তি করেছে আবুধাবি। এ ছাড়া জাতীয় সামরিক কমান্ডের বাইরে সামরিক ঘাঁটি ও বাহিনী গড়ে তুলতে আমিরাত সহায়তা দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সোমালিয়ার সেনাবাহিনী যখন আল-শাবাবের বিরুদ্ধে লড়াই করছে, তখন আমিরাতের এসব তৎপরতা দেশটির অভ্যন্তরীণ বিরোধ আরও বাড়িয়ে তুলছে বলে অভিযোগ প্রেসিডেন্টের।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য ক্ষুণ্ন করার অভিযোগে আমিরাতের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল করে সোমালিয়া। এর মধ্যে বন্দর, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাসংক্রান্ত চুক্তিও ছিল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানায়, বুধবার মধ্যরাতের কিছু আগে ফুজাইরাহ আমিরাতের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে ট্রাক দুটি সড়ক থেকে ছিটকে গিয়ে যানজটের কারণে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়। পরে একটি ট্রাকে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি যানবাহনে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার পর পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবা ও বিশেষায়িত দলগুলো কাজ চালিয়ে যাচ্ছে। আহতদের মধ্যে ১৫ জন চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকি ১৫ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, নিহত ১৪ জনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক এবং কয়েকজন বিদেশি রয়েছেন। নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিক রয়েছেন।