৩ অক্টোবর ২০২৬

ইসরাইলগামী সব ফ্লাইট বন্ধ করল ফ্লাই দুবাই

প্রকাশ: শুক্রবার, অক্টোবর ০২, ২০২৬
ইসরাইলগামী সব ফ্লাইট বন্ধ করল ফ্লাই দুবাই

ইসরাইলে চলাচলকারী তাদের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে দুবাইভিত্তিক বাজেট এয়ারলাইন ফ্লাই দুবাই। বুধবার এ ঘোষণা দেওয়া হয়। এর আগে একই দিন দুবাই থেকে তেল আবিবগামী একটি ফ্লাইটে ছুরিকাঘাতের ঘটনার পর বিমানটি জরুরি অবতরণ করে।

ফ্লাই দুবাইয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ৩০ সেপ্টেম্বর এফজেড১০৭৩ ফ্লাইটে ঘটে যাওয়া ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তদন্ত চলাকালে ইসরাইলগামী ও ইসরাইল থেকে আসা ফ্লাইট স্থগিত রাখা হবে।

এয়ারলাইনটি জানায়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য ও পরিস্থিতি নির্ধারণের সুযোগ করে দিতেই সাময়িকভাবে ফ্লাইট স্থগিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আমাদের যাত্রী, ক্রু এবং কার্যক্রমের নিরাপত্তা ও কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার।’

এর আগে বুধবার ১৭৪ জন যাত্রী নিয়ে দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে আহত হন প্রধান পাইলট স্মিত মচ্ছর। এরপর সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি।

ইসরাইলগামী সব ফ্লাইট বন্ধ করল ফ্লাই দুবাই

প্রকাশ: শুক্রবার, অক্টোবর ০২, ২০২৬
ইসরাইলগামী সব ফ্লাইট বন্ধ করল ফ্লাই দুবাই

ইসরাইলে চলাচলকারী তাদের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে দুবাইভিত্তিক বাজেট এয়ারলাইন ফ্লাই দুবাই। বুধবার এ ঘোষণা দেওয়া হয়। এর আগে একই দিন দুবাই থেকে তেল আবিবগামী একটি ফ্লাইটে ছুরিকাঘাতের ঘটনার পর বিমানটি জরুরি অবতরণ করে।

ফ্লাই দুবাইয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ৩০ সেপ্টেম্বর এফজেড১০৭৩ ফ্লাইটে ঘটে যাওয়া ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তদন্ত চলাকালে ইসরাইলগামী ও ইসরাইল থেকে আসা ফ্লাইট স্থগিত রাখা হবে।

এয়ারলাইনটি জানায়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য ও পরিস্থিতি নির্ধারণের সুযোগ করে দিতেই সাময়িকভাবে ফ্লাইট স্থগিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আমাদের যাত্রী, ক্রু এবং কার্যক্রমের নিরাপত্তা ও কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার।’

এর আগে বুধবার ১৭৪ জন যাত্রী নিয়ে দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে আহত হন প্রধান পাইলট স্মিত মচ্ছর। এরপর সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি।

ফের আরব আমিরাতে নেতানিয়াহুর গোপন সফর, প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

প্রকাশ: সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
ফের আরব আমিরাতে নেতানিয়াহুর গোপন সফর, প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহের সোমবার সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২ নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে। এ ছাড়া, বার্তা সংস্থা রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

চ্যানেল–১২-এর প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহের সোমবারে স্থানীয় সময় দুপুরের কিছুক্ষণ পর ব্যক্তিগত বিমানে করে নেতানিয়াহু আবুধাবির উদ্দেশে রওনা হন। তিনি স্থানীয় সময় বিকেল ৩টা ১০ মিনিটে সেখানে অবতরণ করেন এবং সংযুক্ত আরব আমিরাতে চার ঘণ্টা অবস্থান করেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়, ইসরায়েলে অবস্থিত আমিরাতের দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই বিষয়ে জানতে চাইলেও তারা এ বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

ইসরায়েলে চলমান এক বিতর্কের মধ্যেই এই সফরটি অনুষ্ঠিত হয়। সেই বিতর্কের মূল বিষয় ছিল সংযুক্ত আরব আমিরাতের নেতার—যিনি এমবিজেড নামে পরিচিত—তরফ থেকে নেতানিয়াহুকে দেওয়া একটি কথিত সতর্কবার্তা। দাবি করা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রায় দেড় সপ্তাহ আগেই তিনি নেতানিয়াহুকে এই সতর্কবার্তা দিয়েছিলেন।

চলতি মাসে ইসরায়েলি দৈনিক হারেৎজ জানিয়েছে, এমবিজেড নেতানিয়াহুকে সতর্ক করে বলেছিলেন যে—ফিলিস্তিনি গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় ধরনের অভিযান চালানোর পরিকল্পনা করছে। প্রতিবেদনে বলা হয়, ওই সতর্কবার্তা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা বা সামরিক বাহিনীর কাছে পৌঁছানো হয়নি। নেতানিয়াহু ওই প্রতিবেদন অস্বীকার করেন এবং সংবাদপত্রটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। একই সময়ে তিনি কঠিন পুনর্নির্বাচন প্রচারণার মুখোমুখি হয়েছেন। বিরোধী নেতারা ৭ অক্টোবরের হামলার আগে নিরাপত্তা ব্যবস্থায় যে ব্যর্থতা ছিল, তার জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করেছেন।

হারেৎজের ওই প্রতিবেদন নিয়ে সংযুক্ত আরব আমিরাত কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে তারা বলেছে, ২০২০ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে ‘খোলামেলা ও সরাসরি যোগাযোগের পথ’ বজায় রয়েছে। এর আগে আমিরাতের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরাত সংশ্লিষ্ট ‘উপযুক্ত প্রতিষ্ঠানগুলোর’ মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে নিরাপত্তা-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে, তবে তা ‘জাতীয় নেতাদের পর্যায়ে’ হয় না।

চলতি বছরের শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাত অস্বীকার করেছিল যে এমবিজেড নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। এর আগে নেতানিয়াহুর কার্যালয় মে মাসে জানিয়েছিল, প্রধানমন্ত্রী ‘গোপনে’ উপসাগরীয় দেশটিতে সফর করেছেন এবং প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকটির বিষয়ে অবগত একটি সূত্র সে সময় জানিয়েছিল, ২৬ মার্চ আবুধাবির ওমান সীমান্তবর্তী মরূদ্যান শহর আল-আইনে নেতানিয়াহু ও এমবিজেড বৈঠক করেছিলেন। চ্যানেল–১২ তখন জানিয়েছিল, আমিরাতের কর্মকর্তারা বৈঠকটি গোপন রাখার জন্য স্পষ্টভাবে অনুরোধ করেছিলেন এবং নেতানিয়াহুর সেটি প্রকাশ করে দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিলেন। এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক উষ্ণ হওয়ার মধ্যেই একটি কূটনৈতিক সংকট সৃষ্টি হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, আগের ওই সফরের কথা প্রকাশ করার নেতানিয়াহুর সিদ্ধান্তের পেছনে অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্বেগ কাজ করেছিল। কারণ তিনি জানতে পেরেছিলেন, নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী এবং আগামী মাসের নেসেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত পরদিন সংযুক্ত আরব আমিরাত সফর করবেন বলে আশা করা হচ্ছিল। সেখানে এমবিজেড এবং আমিরাতের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের কথা ছিল।

ইরানের সঙ্গে যুদ্ধে হামলার মুখে পড়ার পর সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেছে। ২০২০ সালের আব্রাহাম অ্যাকর্ডসের ফলে দেশটির সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। ইসরায়েলের সঙ্গে এই সম্পর্ক আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতকে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার এবং ওয়াশিংটনের সঙ্গে একটি অনন্য যোগাযোগের চ্যানেল দিয়েছে।

আমিরাতে সপ্তাহে সাড়ে ৪ দিনের কর্মদিবস চালু

প্রকাশ: সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
আমিরাতে সপ্তাহে সাড়ে ৪ দিনের কর্মদিবস চালু

সংযুক্ত আরব আমিরাতে পরীক্ষামূলকভাবে চালু হওয়া সাড়ে চার দিনের কর্মদিবস বা সংক্ষিপ্ত কর্মসপ্তাহ দেশটির কর্মীদের মনোবল এবং কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। তবে এর পাশাপাশি বাকি কর্মদিবসগুলোতে কাজের চাপ এবং মানসিক চাপও কিছুটা বাড়িয়ে দিয়েছে বলে এক নতুন গবেষণায় উঠে এসেছে।

সম্প্রতি জায়েদ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিচালিত এবং গত ১১ সেপ্টেম্বর ‘ইন্টারন্যাশনাল সোশ্যাল সায়েন্স জার্নালে’ প্রকাশিত এক পিয়ার-রিভিউড গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণার মূল বিষয়বস্তু ও ফলাফল নিচে তুলে ধরা হলো:

গবেষণার মূল ফলাফল

সংযুক্ত আরব আমিরাতের সাড়ে চার দিনের সময়সূচির অধীনে কাজ করা ১৫৫ জন কর্মীর ওপর এই জরিপ চালানো হয়। এতে দেখা গেছে—

৭.৯ শতাংশ কর্মী জানিয়েছেন যে তারা আগের চেয়ে অনেক বেশি অনুপ্রাণিত বোধ করছেন। ৭৩.৬ শতাংশ কর্মী উন্নত জীবন-যাত্রার মান এবং কাজের ভারসাম্য বজায় রাখতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। তবে এর বিপরীতে ৩৬.৯ শতাংশ কর্মী জানিয়েছেন যে, কম সময়ে কাজের চাপ আসায় সপ্তাহের বাকি দিনগুলোতে তাদের কাজের মানসিক চাপ বা উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুস্থতা সূচকে গড় স্কোর পাওয়া গেছে ৬৭.৫ এবং প্রায় ৮৪ শতাংশ উত্তরদাতা সন্তোষজনক সুস্থতার থ্রেশহোল্ড বা ৫০-এর উপরে স্কোর করেছেন।

সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’-এর প্রতিবেদন অনুযায়ী, জরিপে অংশ নেওয়া প্রতি পাঁচজনের মধ্যে চারজনেরও বেশি কর্মী ঐতিহ্যবাহী পাঁচ দিনের সপ্তাহের চেয়ে এ নতুন ব্যবস্থাকে বেশি পছন্দ করেছেন।

গবেষণার পদ্ধতি ও সীমাবদ্ধতা

গবেষকরা সতর্ক করে বলেছেন যে এই ফলাফল পুরো সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারের সার্বিক চিত্র তুলে ধরে না। মূলত সুবিধাভিত্তিক এবং স্নোবল স্যাম্পলিংয়ের মাধ্যমে সংগৃহীত এই নমুনার একটি বড় অংশই ছিল সরকারি খাতের শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীভূত। উত্তরদাতাদের ৭১.৬ শতাংশ সরকারি খাতের এবং ৭৮.৭ শতাংশ শিক্ষার সাথে যুক্ত ছিলেন।

বেসরকারি খাতের কর্মীরা উৎপাদনে বেশি উন্নতির কথা জানালেও সেই উপদলে মাত্র ২২ জন লোক থাকায় সামগ্রিক মডেলটি পরিসংখ্যানগতভাবে পূর্ণাঙ্গ তাৎপর্য বহন করেনি। গবেষক লিন্ডা স্মাইল ‘দ্য ন্যাশনাল’কে জানিয়েছেন যে এই সংস্কার কাজের দাবিগুলোকে কেবল কমায় না, বরং সেগুলোকে পুনর্বণ্টন করে।

তিনি বলেন, মানুষ কেবল কম সময়ই কাজ করছে না, বরং তারা ছুটির দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তাত্ত্বিক ব্যাখ্যা

গবেষকরা স্বায়ত্তন্যাস তত্ত্ব এবং জব ডিমান্ডস-রিসোর্সেস মডেলের আলোকে এই ফলাফলগুলো বিশ্লেষণ করেছেন। তাদের মতে, দীর্ঘ ছুটি কেবল একটি বাড়তি সুযোগ বা পার্ক নয়; এটি কর্মীদের নিজেদের সময়ের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার অভিজ্ঞতা পরিবর্তন করে দেয়—তবে শর্ত থাকে যে কাজের চাপ যেন গ্যাপ পূরণের নামে অতিরিক্ত বেড়ে না যায়।

অতীতের বিরোধ ভুলে সম্পর্কের ‘নতুন অধ্যায়’ শুরু করতে চায় ইরান ও আমিরাত

প্রকাশ: সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
অতীতের বিরোধ ভুলে সম্পর্কের ‘নতুন অধ্যায়’ শুরু করতে চায় ইরান ও আমিরাত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মাঝে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের বড় ইঙ্গিত দিয়েছে ইরান ও সংযুক্ত আরব আমিরাত। দেশ দুটি অতীতের বিরোধ ভুলে এখন সম্পর্কের ‘নতুন অধ্যায়’ শুরু করতে চায়।

ভারতের নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে গত শনিবার আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার তিনি জানান, বৈঠকে তারা অতীত ভুলে একসঙ্গে ভবিষ্যৎ গড়ার বিষয়ে একমত হয়েছেন।

তেহরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসন এবং এর জেরে আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার পর এটিই দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। উল্লেখ্য, গত মাসেই ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক লেনদেন স্থগিত করেছিল আমিরাত।

পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় জানান, আমিরাত বা এ অঞ্চলের অন্য কোনো দেশের সঙ্গে ইরানের কোনো সমস্যা নেই, তারা সবাই ভাই। তবে উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি নিয়ে তেহরানের তীব্র আপত্তি রয়েছে। কারণ এসব ঘাঁটি ব্যবহার করেই ইরানের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি জোর দিয়ে বলেন, বন্ধু রাষ্ট্রগুলোর মাটি ব্যবহার করে শত্রুদের হামলার সুযোগ দেওয়া মোটেও উচিত নয়।

এদিকে, অবরুদ্ধ হরমুজ প্রণালির ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে সোমবার ওমানে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের আলোচনা হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তারা আলোচনা করলে তাতে তিনি কোনো ‘পরোয়া করেন না’। জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের এই সিদ্ধান্ত সম্পূর্ণ তাদের নিজস্ব।

সম্পর্কচ্ছেদ ও বিমান চলাচল চুক্তি বাতিল:

আমিরাতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল আলজেরিয়া

প্রকাশ: শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
আমিরাতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল আলজেরিয়া

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে আলজেরিয়া।

‘ফ্রান্স ২৪’-এর প্রতিবেদন অনুযায়ী, আলজেরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য দেশটিতে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম সম্পর্ক ছিন্ন করার কারণ হিসেবে আমিরাতের ‘উসকানিমূলক ও বৈরী কর্মকাণ্ড’-এর কথা উল্লেখ করেছে।

তবে ‘ফ্রান্স ২৪’-এর মন্তব্যের অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। এর আগেও আলজেরিয়ার গণমাধ্যম সংযুক্ত আরব আমিরাতের তীব্র সমালোচনা করেছে এবং অঞ্চলটিতে বিভেদ সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলেছে।

গত বছর দেশটির প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুনে বলেছিলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের একটি দেশ ছাড়া বাকি সব দেশের সাথেই তার দেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। ‘ফ্রান্স ২৪’-এর মতে, এই মন্তব্যের মাধ্যমে তিনি পরোক্ষভাবে সংযুক্ত আরব আমিরাতের কথাই বুঝিয়েছিলেন।

তেব্বুনে সৌদি আরব, কুয়েত, ওমান ও কাতারের সাথে আলজেরিয়ার সম্পর্ককে ভ্রাতৃত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেছিলেন। একই সাথে তিনি নাম উল্লেখ না করে একটি দেশের বিরুদ্ধে আলজেরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ এনেছিলেন।

গত ফেব্রুয়ারি মাসে আলজেরিয়া ২০১৩ সালের মে মাসে আবুধাবিতে স্বাক্ষরিত সংযুক্ত আরব আমিরাতের সাথে একটি বিমান পরিবহন চুক্তি বাতিলের প্রক্রিয়া শুরু করে।

জুলাই মাসে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তেব্বুনে বলেন, সংযুক্ত আরব আমিরাত অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলেছে এবং তিনি স্পষ্ট করেন, আলজেরিয়া চায় দেশটি যেন তাদের থেকে দূরে থাকে।