গালফ বাংলা

২২ বছরের ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিকুর রহিম

২২ বছরের ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিকুর রহিম

বাংলাদেশের ক্রিকেটে ১৫ নম্বর জার্সি বললেই যে নামটি সবার আগে মনে আসে, সেটি মুশফিকুর রহিম। দীর্ঘ ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই নম্বরকে নিজের পরিচয়ের অংশ করে তুলেছেন তিনি। এবার তার বিদায়ের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটে স্থায়ীভাবে অবসরে যাচ্ছে জায়গা করে নিতে যাচ্ছে ১৫ নম্বর জার্সিও। মুশফিকের সম্মানে জার্সিটি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

কিংবদন্তি খেলোয়াড়দের সম্মান জানাতে তাঁদের ব্যবহৃত জার্সি নম্বর তুলে রাখার রীতি ফুটবলে বেশ পরিচিত। ক্রিকেটেও এমন নজির আছে। তবে বাংলাদেশের ক্রিকেটে এবারই প্রথম এমন উদ্যোগ নিতে যাচ্ছে বিসিবি। মুশফিকের শেষ টেস্টের আগেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে বোর্ডের।

শনিবার মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানান বোর্ড সভাপতি তামিম ইকবাল। একই সঙ্গে দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের বিদায়কে স্মরণীয় করে রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। বোর্ডসভায় মুশফিকের ১৫ নম্বর জার্সি তুলে রাখার প্রস্তাব দেন তামিম। পরিচালকদের সম্মতিও মিলেছে তাতে। যদিও এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা আরও পরে জানাবে বিসিবি।

শুধু জার্সি নয়, মুশফিকের নাম স্থায়ীভাবে জড়িয়ে রাখার ভাবনা রয়েছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গেও। স্টেডিয়ামের একটি গ্যালারির নাম মুশফিকের নামে করার পরিকল্পনা করছে বিসিবি। তবে এ ক্ষেত্রে বোর্ডকে নিতে হবে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অনুমোদন। কারণ, স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের স্থাপনা। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

সব ঠিক থাকলে আগামী ১৪ ফেব্রুয়ারি মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক। সেই ম্যাচের মধ্য দিয়েই শেষ হবে তার দীর্ঘ টেস্ট-যাত্রা।

অবসরের ঘোষণা আসার পর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছেন মুশফিকও। দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকা পরিবার, কোচ, সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

মুশফিক লিখেন, ‘আপনারা ইতোমধ্যেই জেনেছেন, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট ফরম্যাটকে বিদায় জানানোর সময় এসেছে। শৈশবের স্বপ্নকে বাস্তবে বাঁচার অসাধারণ ২২টি বছর। সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব। এই সুন্দর যাত্রার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ।

আমার পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও ভক্তদের অফুরন্ত ভালোবাসা এবং সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

প্রতিবার ব্যাট হাতে মাঠে নামার সময় আপনাদের উচ্ছ্বাস আর মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত হওয়া ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।’

বিদায়ের মুহূর্তে ভক্তদের জন্যও একটি বার্তা দিয়েছেন মুশফিক। জীবনে স্বপ্ন পূরণের পাশাপাশি ভালো মানুষ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

‘জীবনে স্বপ্ন পূরণের পাশাপাশি আসুন আমরা ভালো মানুষ হই। বিনয়ী থাকি, মানুষের প্রতি সদয় হই এবং অন্যদের অনুপ্রাণিত করি।

আল্লাহর ওপর ভরসা রেখে, আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই, ইনশাআল্লাহ।

আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।’

ডিসেম্বরে আর্জেন্টিনায় ফিরছেন মেসি, যে কারণে মাঠে নামবেন

ডিসেম্বরে আর্জেন্টিনায় ফিরছেন মেসি, যে কারণে মাঠে নামবেন

আবারও আর্জেন্টিনার মাটিতে দেখা যেতে পারে লিওনেল মেসিকে। সাবেক সতীর্থ কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে অংশ নিতে আগামী ডিসেম্বরে দেশে ফিরছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা। আগামী ২০ ডিসেম্বর বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

তেভেজ নিজেই মেসির অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল ডটকম।

‘এল আপাচে’ নামে পরিচিত কার্লোস তেভেজ পাঁচ বছর আগে পেশাদার ফুটবল থেকে অবসর নেন। ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির সাবেক এই ফরোয়ার্ডের আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ নানা কারণে এত দিন আয়োজন করা সম্ভব হয়নি। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

মেসির অংশ নেওয়ার খবরে ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ আরও বেড়েছে। ২০১০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকায় আর্জেন্টিনার জার্সিতে একসঙ্গে খেলেছিলেন মেসি ও তেভেজ। দীর্ঘ সময় পর আবারও একই মাঠে এই দুই তারকাকে দেখার সুযোগ পেতে পারেন সমর্থকেরা।

বোকা জুনিয়র্সের সমর্থকদের কাছেও মেসির উপস্থিতি বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। আর্জেন্টিনার মাটিতে মেসিকে আবারও ফুটবল খেলতে দেখার সুযোগ এখন বেশ বিরল।

তবে এই আয়োজনের মূল উদ্দেশ্য তেভেজের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারকে সম্মান জানানো। বোকা জুনিয়র্সের হয়ে একাধিক মেয়াদে খেলেছেন তিনি। ক্লাবটির হয়ে কোপা লিবের্তাদোরেসসহ গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছেন। এ কারণে সমর্থকদের কাছে তিনি ক্লাবটির অন্যতম প্রিয় মুখ।

পেশাদার ফুটবল ছাড়ার পর কোচিংয়ে যুক্ত হয়েছেন তেভেজ। বিদায়ী ম্যাচের মধ্য দিয়ে নিজের দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো আবারও ফিরে দেখার সুযোগ পাবেন তিনি।

টিআইসি স্পোর্টসের বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, ডিসেম্বরের এই আয়োজনের প্রস্তুতি চলছে। মেসি ও তেভেজকে একই মাঠে দেখার সম্ভাবনায় ম্যাচটির টিকিটের চাহিদাও ব্যাপক হতে পারে।

২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে ভারত, প্রতিদ্বন্দ্বী কাতার-জার্মানি

২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে ভারত, প্রতিদ্বন্দ্বী কাতার-জার্মানি

২০৩৬ অলিম্পিক গেমস আয়োজনের আগ্রহ প্রকাশ ভারতের। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ফিউচার হোস্ট কমিশনের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরেছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। গুজরাটের আহমেদাবাদ শহরকে কেন্দ্র করে সাজানো এই মেগা প্রজেক্ট নিয়ে বেশ আশাবাদী ভারত। তবে জার্মানি, কাতার ও দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের টপকে শেষ পর্যন্ত আয়োজক হওয়ার চ্যালেঞ্জটা বেশ কঠিনই হতে যাচ্ছে ভারতের জন্য।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত এবার বিশ্বের বৃহত্তম ক্রীড়াযজ্ঞ অলিম্পিক আয়োজনের স্বপ্নে বিভোর। বৃহস্পতিবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ফিউচার হোস্ট কমিশনের সামনে নিজেদের সক্ষমতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন।

ভার্চুয়াল এই উপস্থাপনায় মনোযোগের কেন্দ্রে ছিল গুজরাটের আহমেদাবাদ শহর। এর আগে এই শহরেই হয়েছে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। এবার সেখানেই অলিম্পিকের আসর বসানোর ভাবনা। ভার্চুয়াল এই বৈঠকে নিজেদের পরিকল্পনা তুলে ধরার পর পরবর্তী ধাপে যাওয়ার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রধান রাঘুরাম আইয়ার।

তিনি বলেন, ‘উপস্থিত সবাই আমাদের উপস্থাপনায় খুশি ছিলো। আমি মনে করি আমরা বেশ ভালোভাবেই নিজেদের দাবি তুলে ধরেছি এবং পরবর্তী ধাপে যাওয়ার ব্যাপারে আমরা খুবই আশাবাদী।’

২০৩০ সালের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। মূলত সেই আসরের জন্য তৈরি হওয়া ভেন্যু ও অবকাঠামোগুলোকেই ২০৩৬ অলিম্পিকের জন্য ব্যবহারের পরিকল্পনা সাজিয়েছে ভারত। পাশাপাশি ২০৩৮ এশিয়ান গেমস আয়োজনের জন্যও লড়ছে শহরটি। তবে এতো বড় আয়োজনের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের পূর্ণ সমর্থন যে অপরিহার্য, তাও স্বীকার করেছেন আইওএ প্রধান।

তিনি আরও বলেন, ‘যখন কোনো দেশ অলিম্পিকের মতো বিশাল কিছুর জন্য বিড করে, তখন শুধু অলিম্পিক কমিটি নয়—সংশ্লিষ্ট শহর, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের পূর্ণ সমর্থন প্রয়োজন হয়। আমাদের ক্ষেত্রে আহমেদাবাদ ও গুজরাট রাজ্য পূর্ণ সমর্থন দিচ্ছে।’

আয়োজক হওয়ার লড়াইয়ে ভারতের সামনে পথটা মোটেও সহজ নয়। জার্মানি, কাতার, হাঙ্গেরি, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাদের। এছাড়া ২০১০ দিল্লি কমনওয়েলথ গেমসের অব্যবস্থাপনা ও দুর্নীতির পুরনো অভিযোগ এবং অ্যাথলেটদের ডোপিং রেকর্ড ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। এছাড়া অলিম্পিকে ভারতীয় ক্রীড়াদিদের সাফল্যের হারও তুলনামূলকভাবে সীমিত।

আগামী ২০২৭ সালের মার্চে শুরু হবে বাছাইয়ের প্রাথমিক আলোচনা। আর ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের পর ঘোষণা করা হবে ২০৩৬ অলিম্পিকের চূড়ান্ত আয়োজক দেশের নাম।

ওমানের হকি টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পেলেন বাংলাদেশের তিন তারকা

ওমানের হকি টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পেলেন বাংলাদেশের তিন তারকা

ওমানের ঘরোয়া হকি টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের জাতীয় দলের তিন খেলোয়াড়। তারা হলেন বিপ্লব কুজুর, আমিরুল ইসলাম ও রাকিবুল ইসলাম রকি। দেশটির আল ইত্তিহাদ হকি ক্লাবের হয়ে ৫৬তম হিজ ম্যাজেস্টি’স হকি কাপ ২০২৬-এ অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন তারা।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

আগামী ৮ থেকে ২৩ ডিসেম্বর ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। তিন বাংলাদেশি খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করতে বাংলাদেশ হকি ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি ও ছাড়পত্র চেয়েছে আল ইত্তিহাদ হকি ক্লাব।

গত ২২ নভেম্বর পাঠানো এক চিঠিতে ক্লাবটির সাধারণ সম্পাদক কাইস বিন গানিম আল-মারহুন তিন খেলোয়াড়কে আমন্ত্রণ জানানোর বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ হকি ফেডারেশনের সহযোগিতা কামনা করেন তিনি।

এএফসি ম্যাচে 'মাতাল' রেফারির আচরণ নিয়ে তুলকালাম, বিরতিতেই বদল

চুক্তি অনুযায়ী, ওমানে অবস্থানকালে তিন খেলোয়াড়ের বিমান যাতায়াত, আবাসন ও খাবারের সম্পূর্ণ দায়িত্ব নেবে আল ইত্তিহাদ হকি ক্লাব। ৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ক্লাবটির হয়ে মাঠে নামার কথা রয়েছে তাদের।

এদিকে বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেন, ‘হ্যাঁ। ওমানের ওই ক্লাবটি বিপ্লব, রকি আর আমিরুলকে খেলতে দেওয়ার অনুমতি চেয়ে ফেডারেশনে চিঠি দিয়েছে। আমরা অবশ্যই তাদের অনুমতি দেবো।’

ফেডারেশনের ইতিবাচক অবস্থানের ফলে ওমানের এই টুর্নামেন্টে বাংলাদেশের তিন খেলোয়াড়ের অংশগ্রহণের পথ অনেকটাই সহজ হয়েছে। আন্তর্জাতিক ক্লাব হকিতে নিজেদের দক্ষতা ও সামর্থ্য তুলে ধরার পাশাপাশি বিদেশের মাটিতে অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ পাবেন তারা।

মাসকাটে ক্যাম্পিংয়ের নতুন নিয়ম, অমান্য করলে জরিমানা

এএফসি ম্যাচে 'মাতাল' রেফারির আচরণ নিয়ে তুলকালাম, বিরতিতেই বদল

এএফসি ম্যাচে 'মাতাল' রেফারির আচরণ নিয়ে তুলকালাম, বিরতিতেই বদল

এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-তে আল জাজিরা ও গোল গোহরের মধ্যকার ম্যাচে রেফারির আচরণ ও সিদ্ধান্ত ঘিরে বড় বিতর্ক তৈরি হয়েছে; অভিযোগ ওঠার পর বিরতিতেই বদলে ফেলা হয় প্রধান রেফারি হান্না হাত্তাবকে। ইরানের ক্লাব গোল গোহরের পক্ষ থেকে রেফারির বিরুদ্ধে মাতাল অবস্থায় ম্যাচ পরিচালনার অভিযোগ তোলা হলেও এর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

বুধবার অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই রেফারি হাত্তাবের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে আপত্তি তোলে গোল গোহর, তবে সবচেয়ে বড় বিতর্ক বাধে ৩২ মিনিটে। মাঝমাঠে গোল গোহরের ফুটবলার আলী আসগর আশুরিকে ফাউল করার ঘটনায় দেরিতে বাঁশি বাজিয়ে আল জাজিরার গোলরক্ষক এরসিন দেস্তানোগলুকে হলুদ কার্ড দেখান তিনি, অথচ ফাউলের সঙ্গে গোলরক্ষকের কোনো যোগসূত্রই ছিল না।

এই সিদ্ধান্তে আল জাজিরার খেলোয়াড়েরাও বিস্মিত হন এবং গোল গোহর কোচ মেহদি রহমতি ক্ষোভ প্রকাশ করে রেফারির মাতাল হওয়ার অভিযোগ তোলেন, যদিও এর কোনো নিশ্চিত প্রমাণ মেলেনি। ম্যাচ শেষে গোল গোহর টিম ম্যানেজার হেইদার আফসারি জানান, রেফারির অস্বাভাবিক আচরণ দেখে তাঁরা দ্রুত ম্যাচ কর্মকর্তাদের জানান এবং খেলা বন্ধের সতর্কতাও দেন।

আফসারির দাবি অনুযায়ী, রেফারি স্বাভাবিক অবস্থায় ছিলেন না বলে আল জাজিরার খেলোয়াড়েরাও তাঁদের জানিয়েছেন এবং ৭৭ নম্বর জার্সিধারী জোয়াও মিলসন দ্বিতীয় ফাউলে লাল কার্ডের যোগ্য হলেও ভুল করে গোলরক্ষককে কার্ড দেখানো হয়। অভিযোগের পর এএফসির হস্তক্ষেপে বিরতিতে হাত্তাবকে সরিয়ে নতুন রেফারিকে দায়িত্ব দেওয়া হয়, আর শেষ পর্যন্ত আন্দেরসন তালিস্কার একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় আমিরাতের ক্লাব আল জাজিরা।

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন