২৭ জুন ২০২৬

২৫ আরব নাগরিককে গ্রেপ্তার করল কাতার পুলিশ

প্রকাশ: বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
২৫ আরব নাগরিককে গ্রেপ্তার করল কাতার পুলিশ

কাতারের রাজধানী দোহার দাফনা (Al Dafna) এলাকার একটি রেস্তোরাঁয় বেশ কয়েকজন ব্যক্তির মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনার জেরে ২৫ জন আরব নাগরিককে গ্রেপ্তার করেছে কাতার পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (এমওআই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

দেশ-বিদেশের খবর হোয়াটসঅ্যাপে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভাইরাল হওয়া ওই ভিডিও ফুটেজে কিছু ব্যক্তির আইনবহির্ভূত আচরণ দেখা গেছে। তাঁদের এই কর্মকাণ্ড জননিরাপত্তা ও সম্পত্তির জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করার পাশাপাশি জনশৃঙ্খলা এবং শান্তিশৃঙ্খলা মারাত্মকভাবে লঙ্ঘন করেছে।

বিবৃতিতে জানানো হয়, ঘটনার গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষ অবিলম্বে আইনি প্রক্রিয়া শুরু করে এবং ঘটনাস্থল ও আশপাশ থেকে আরব জাতীয়তার ২৫ জন ব্যক্তিকে গ্রেপ্তার করে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলাটি পাবলিক প্রসিকিউশনে পাঠানোর আগে প্রয়োজনীয় সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

ফেসবুকে আমাদের সাথে থাকুন

আইন লঙ্ঘনে জিরো টলারেন্স

কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাধারণ জনগণকে দেশের আইন ও বিধি-বিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। সেই সাথে সামাজিক পরিবেশ রক্ষা এবং যেকোনো পরিস্থিতিতে দায়িত্বশীল আচরণ করার ওপর বিশেষ জোর দিয়েছে। জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে বা নিরাপত্তা ও সুরক্ষাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে, এমন যেকোনো কাজ থেকে সবাইকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছে যে, কাতার প্রশাসন আইনের যেকোনো ধরনের লঙ্ঘন বা অবমাননার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতি বজায় রাখবে। জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কোনো আচরণ বা বিশৃঙ্খলায় কেউ জড়িত প্রমাণিত হলে, তাঁর জাতীয়তা বিবেচনা না করেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেহবাজ শরীফ-কাতারের প্রধানমন্ত্রীর ফোনালাপ

প্রকাশ: বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
শেহবাজ শরীফ-কাতারের প্রধানমন্ত্রীর ফোনালাপ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তির অগ্রগতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি।

দেশ-বিদেশের খবর হোয়াটসঅ্যাপে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এ পৌঁছাতে যে সফল কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছিল, তা নিয়ে আলোচনা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অনুষ্ঠিত প্রথম দফার কারিগরি পর্যায়ের বৈঠক নিয়ে উভয় নেতা সন্তোষ প্রকাশ করেছেন।

তারা মনে করেন, আলোচনার ইতিবাচক গতি অব্যাহত রাখতে হবে, যাতে চলমান আলোচনা সফলভাবে চূড়ান্ত চুক্তির দিকে এগিয়ে যেতে পারে।

ফেসবুকে আমাদের সাথে থাকুন

দুই নেতা এ সময় কূটনৈতিক সংলাপ ও মধ্যস্থতা প্রচেষ্টার ধারাবাহিকতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন। তাদের মতে, সাম্প্রতিক অগ্রগতি ভবিষ্যৎ সমঝোতার জন্য একটি ইতিবাচক ভিত্তি তৈরি করেছে এবং তা ধরে রাখা প্রয়োজন। সূত্র: আলজাজিরা

১০ দিন বন্ধ থাকবে লুসাইল ট্রাম; বিকল্প বাসের ব্যবস্থা করল কাতার রেল

প্রকাশ: মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
১০ দিন বন্ধ থাকবে লুসাইল ট্রাম; বিকল্প বাসের ব্যবস্থা করল কাতার রেল

লুসাইল ট্রাম নেটওয়ার্ক জুড়ে গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের জন্য আগামী ২৬ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সব ধরনের ট্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে কাতার রেলওয়েজ কোম্পানি (কাতার রেল)।

দেশ-বিদেশের খবর হোয়াটসঅ্যাপে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে

যাত্রী সেবার মান আরও উন্নত করা এবং সামগ্রিক ট্রাম নেটওয়ার্কের কার্যকারিতা বাড়াতে কাতার রেলের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির পরিবহন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাতার রেল জানিয়েছে, ১০ দিনের এই সাময়িক স্থগিতাদেশের সময়ে সাধারণ যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে বিশেষ বিকল্প বাস পরিষেবা চালু করা হবে। এই সময়ে ‘লেগতাইফিয়া’ (Legtaifiya) স্টেশন এবং ‘তারফাত — সাউথ’ (Tarfat — South) স্টেশনের মধ্যবর্তী রুটে বিকল্প বাসগুলো চলাচল করবে।

ফেসবুকে আমাদের সাথে থাকুন

এর পাশাপাশি, সংশ্লিষ্ট এলাকাগুলোতে যাতায়াতের জন্য বিদ্যমান মেট্রোএক্সপ্রেস (metroexpress) এবং মেট্রোলিঙ্ক (metrolink) পরিষেবাগুলো যথারীতি চালু থাকবে। বিশেষ করে, সম্প্রতি চালু হওয়া নতুন মেট্রোলিঙ্ক রুট ‘M154’ এই সময়ে যাত্রীদের সংযোগ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্তৃপক্ষ আরও উল্লেখ করেছে যে, প্রাথমিক এই মেয়াদের পর লুসাইল ট্রামের সমতল বা গ্রাউন্ড-লেভেল অংশগুলোতে পরিষেবা স্থগিত থাকবে। গ্রাহকদের যাত্রাপথ আরও মসৃণ ও আরামদায়ক করতে ওই অংশগুলোতে ব্যাপক ও দীর্ঘমেয়াদী উন্নয়নকাজ চালানো হবে। তবে সে সময়ও মেট্রোএক্সপ্রেস এবং মেট্রোলিঙ্ক পরিষেবা সচল থাকবে, যা পুরো নেটওয়ার্কের সাথে সংযোগ নিশ্চিত করবে।

সাময়িক এই দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে কাতার রেল যাত্রীদের বিকল্প বাসের রুট, নিকটবর্তী বাস স্টপের অবস্থান এবং বাসের সময়সূচী জানতে স্টেশনগুলোতে প্রদর্শিত নির্দেশিকা মানচিত্র বা গাইড ম্যাপ দেখার পরামর্শ দিয়েছে। এছাড়া, যেকোনো সর্বশেষ আপডেটের জন্য কাতার রেলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেল এবং কল সেন্টারে (১০৫) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক যুদ্ধ অবসানের ভিত্তি স্থাপন করেছে: কাতারের প্রধানমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক যুদ্ধ অবসানের ভিত্তি স্থাপন করেছে: কাতারের প্রধানমন্ত্রী

সুইজারল্যান্ডের লুসার্নে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক সমঝোতা স্মারকটি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে একটি ‘যুগান্তকারী মুহূর্ত’ হিসেবে প্রমাণিত হবে বলে আশা প্রকাশ করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-খানি।

রোববার লুসার্ন লেক শীর্ষ সম্মেলনে এক উচ্চপর্যায়ের কমিটির প্রথম বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি এই আশা প্রকাশ করেন। শেখ মোহাম্মদ বলেন, এই চুক্তি দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাত থেকে এই অঞ্চলকে দূরে সরিয়ে স্থিতিশীলতা এবং একটি নিরাপদ পরিবেশের দিকে পরিচালিত করবে।

ঐতিহাসিক এই বৈঠকে আলোচনায় অংশগ্রহণকারী দুই পক্ষ—যুক্তরাষ্ট্র ও ইরান এবং প্রধান মধ্যস্থতাকারী দুই রাষ্ট্র—কাতার ও পাকিস্তানের শীর্ষ নেতারা একত্রিত হয়েছিলেন। সম্মেলনে কাতারি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান। অন্যদিকে মার্কিন দলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পাকিস্তানের পক্ষে প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ এবং ইরানের পক্ষে দেশটির পরামর্শক পরিষদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ উপস্থিত ছিলেন।

কাতারের প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, এই সমঝোতা স্মারকটি মধ্যস্থতাকারীদের কয়েক মাসের নিরলস প্রচেষ্টার ফসল এবং এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে চুক্তি স্বাক্ষরিত হওয়ার সাথে সাথেই কাজ শেষ হয়ে যায়নি বলে সতর্ক করেন তিনি।

এই পুরো প্রক্রিয়া জুড়ে নেতৃত্ব ও সাহস দেখানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রশংসা করেন শেখ মোহাম্মদ। পাশাপাশি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সহ এই চুক্তি সফল করতে যারা অবদান রেখেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।

একই সাথে এই উদ্যোগের শুরু থেকে প্রতিটি পর্যায়ে সম্পৃক্ত থাকার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রতি কাতারের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, কূটনীতি ও উত্তেজনা প্রশমনে পাকিস্তানের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করাটা দোহার জন্য গর্বের বিষয়।

কাতারে রাসলাফফান বিস্ফোরণে নিহত ১৩, আহত ৬৬

প্রকাশ: সোমবার, জুন ২২, ২০২৬
কাতারে রাসলাফফান বিস্ফোরণে নিহত ১৩, আহত ৬৬
কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী এবং কাতার এনার্জির প্রেসিডেন্ট ও সিইও সাদ শেরিদা আল-কাবি

কাতারে গতকাল রোববার সন্ধ্যায় রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির বারজান লোকাল গ্যাস সরবরাহ কেন্দ্রে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর আজ ২২ জুন সোমবার দোহায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কাতার এনার্জি কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী এবং কাতার এনার্জির প্রেসিডেন্ট ও সিইও সাদ শেরিদা আল-কাবি জানান, বিস্ফোরণের ঘটনাটি রোববার রাত প্রায় ১০টা ৩০ মিনিটে ঘটে। তিনি জোর দিয়ে বলেন, এটি একটি দুর্ঘটনা মাত্র, এর সাথে কোনো নাশকতা বা শত্রুতামূলক কর্মকাণ্ড জড়িত ছিল না।

কাতার এনার্জির বিশেষ টিম এবং কাতারের সিভিল ডিফেন্স দ্রুত ও সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কাতার এনার্জি কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ৬৬ জন আহত হয়েছেন। আহতরা চিকিৎসা নিচ্ছেন; তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত ব্যক্তিরা সবাই ভারতীয় ও পাকিস্তানি নাগরিক। আহতদের মধ্যে কাতারি, ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি, কেনিয়ান, ঘানাইয়ান, তানজানিয়ান, নাইজেরিয়ান ও নেপালি নাগরিক রয়েছেন। তবে কোন দেশের কতজন আহত হয়েছেন, তা পুরোপুরি এখনও জানানো হয়নি।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, জরুরি রক্ষণাবেক্ষণের কারণে ২০২৫ সালের ডিসেম্বর থেকে বারজান প্ল্যান্টের উৎপাদন বন্ধ ছিল এবং দুই দিন আগে সেটি পুনরায় চালু করা হয়।

তিনি বলেন, এ ঘটনা কাতারের গ্যাস রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না। ক্ষতিগ্রস্ত প্রকল্পটি স্থানীয় প্রকল্প এবং এটি কাতারের রপ্তানি সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট নয়। দেশের জ্বালানি চাহিদা পূরণের সক্ষমতা রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন এবং এ বিষয়ে কোনো উদ্বেগ নেই বলে জানান।

কাতার এনার্জি জানিয়েছে, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ফলে বারজান ও আশপাশের স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। তবে কাতার এনার্জির এলএনজি স্থাপনা, রাস লাফান বন্দর, অন্যান্য লজিস্টিক কার্যক্রম এবং রপ্তানি সক্ষমতা এ ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হয়নি।

পুরো ঘটনার কারণ নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বলে কাতার এনার্জি জানিয়েছে।