৩ জুলাই ২০২৬
দোহায় ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক

ইরানকে ৩ বিলিয়ন ডলার ছাড়ে প্রাথমিক সমঝোতা

প্রকাশ: বৃহস্পতিবার, জুলাই ০২, ২০২৬
ইরানকে ৩ বিলিয়ন ডলার ছাড়ে প্রাথমিক সমঝোতা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় ইরানকে ৩ বিলিয়ন ডলার ছাড়ের বিষয়ে প্রাথমিক সমঝোতা হয়েছে। বুধবার সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি-আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়্যা।

সূত্রগুলোর দাবি, আলোচনায় প্রতিটি অগ্রগতির ওপর ভিত্তি করে ৩ বিলিয়ন ডলার ছাড়ার শর্ত দিয়েছে ইরান। একই সঙ্গে ওমানের নতুন প্রস্তাবের ভিত্তিতে হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়েও আলোচনা চলছে। আলোচনার এ পর্ব শেষে উভয় দেশের প্রতিনিধিদল নিজ নিজ দেশে ফিরে বিষয়গুলো পর্যালোচনা করবে।

বুধবার দিনের শুরুতেই দুই দেশের কারিগরি পর্যায়ের পরোক্ষ আলোচনা শুরু হয়। এতে কাতার ও পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ইরানি প্রতিনিধিদল পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে এবং মার্কিন প্রতিনিধিদল কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চালায়।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, দোহার বৈঠকের মূল লক্ষ্য ছিল তেহরান-ওয়াশিংটনের অন্তর্বর্তী সমঝোতা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা। পররাষ্ট্র মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক ও কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে গঠিত ইরানি প্রতিনিধিদল কাতারের প্রধানমন্ত্রী এবং ইরান-কাতার-পাকিস্তানের ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেয়।

রয়টার্সকে দেওয়া এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান, মঙ্গলবার রাত থেকেই দোহায় পরোক্ষ আলোচনা চলছে। সেখানে মূলত ইরানের জব্দকৃত অর্থ ছাড় এবং হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে।

অন্যদিকে, এএফপিকে এক কূটনৈতিক সূত্র জানায়, দোহার আলোচনা সমঝোতা স্মারকের (এমওইউ) ভিত্তিতে এগোচ্ছে এবং সুইজারল্যান্ডের লেক লুসার্ন সম্মেলনে হওয়া অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখেই এই আলোচনা পরিচালিত হচ্ছে।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি, খামেনির দাফনের পর ফের বৈঠক

প্রকাশ: বৃহস্পতিবার, জুলাই ০২, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি, খামেনির দাফনের পর ফের বৈঠক
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারী। ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত পরোক্ষ বৈঠকে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে কাতার। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে অনুষ্ঠিত এই আলোচনায় সাম্প্রতিক সমঝোতা স্মারক (এমওইউ)–সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়া ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর আবারও আলোচনায় বসবে উভয়পক্ষ।

বুধবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা আজ দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকদের সঙ্গে পৃথক বৈঠক শেষ করেছেন। ইসলামাবাদ সমঝোতা স্মারক এবং লেক লুসার্ন সম্মেলনের ফলাফলের ভিত্তিতে বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।’

মাজেদ আল-আনসারি আরও জানান, উভয় পক্ষ আগামী সময়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর যত দ্রুত সম্ভব পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় আলি খামেনি নিহত হন। আগামীকাল শুক্রবার (৩ জুলাই) তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দোহায় ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক

ইরানকে ৩ বিলিয়ন ডলার ছাড়ে প্রাথমিক সমঝোতা

প্রকাশ: বৃহস্পতিবার, জুলাই ০২, ২০২৬
ইরানকে ৩ বিলিয়ন ডলার ছাড়ে প্রাথমিক সমঝোতা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় ইরানকে ৩ বিলিয়ন ডলার ছাড়ের বিষয়ে প্রাথমিক সমঝোতা হয়েছে। বুধবার সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি-আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়্যা।

সূত্রগুলোর দাবি, আলোচনায় প্রতিটি অগ্রগতির ওপর ভিত্তি করে ৩ বিলিয়ন ডলার ছাড়ার শর্ত দিয়েছে ইরান। একই সঙ্গে ওমানের নতুন প্রস্তাবের ভিত্তিতে হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়েও আলোচনা চলছে। আলোচনার এ পর্ব শেষে উভয় দেশের প্রতিনিধিদল নিজ নিজ দেশে ফিরে বিষয়গুলো পর্যালোচনা করবে।

বুধবার দিনের শুরুতেই দুই দেশের কারিগরি পর্যায়ের পরোক্ষ আলোচনা শুরু হয়। এতে কাতার ও পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ইরানি প্রতিনিধিদল পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে এবং মার্কিন প্রতিনিধিদল কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চালায়।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, দোহার বৈঠকের মূল লক্ষ্য ছিল তেহরান-ওয়াশিংটনের অন্তর্বর্তী সমঝোতা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা। পররাষ্ট্র মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক ও কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে গঠিত ইরানি প্রতিনিধিদল কাতারের প্রধানমন্ত্রী এবং ইরান-কাতার-পাকিস্তানের ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেয়।

রয়টার্সকে দেওয়া এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান, মঙ্গলবার রাত থেকেই দোহায় পরোক্ষ আলোচনা চলছে। সেখানে মূলত ইরানের জব্দকৃত অর্থ ছাড় এবং হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে।

অন্যদিকে, এএফপিকে এক কূটনৈতিক সূত্র জানায়, দোহার আলোচনা সমঝোতা স্মারকের (এমওইউ) ভিত্তিতে এগোচ্ছে এবং সুইজারল্যান্ডের লেক লুসার্ন সম্মেলনে হওয়া অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখেই এই আলোচনা পরিচালিত হচ্ছে।

কাতার ১০ বছরের ভিসা দিচ্ছে কাদের এবং কীভাবে?

প্রকাশ: সোমবার, জুন ২৯, ২০২৬
কাতার ১০ বছরের ভিসা দিচ্ছে কাদের এবং কীভাবে?

দীর্ঘমেয়াদে বিদেশি পেশাজীবী ও বিনিয়োগকারীদের ধরে রাখতে নতুন পথে হাঁটছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার। উদ্যোক্তা ও শীর্ষ নির্বাহীদের লক্ষ্য করে ১০ বছরের আবাসিক ভিসা চালুর ঘোষণা দিয়েছে দেশটি। ‘ওয়েব সামিট কাতার ২০২৬’–এ ঘোষিত এই কর্মসূচি কাদের জন্য, কীভাবে আবেদন করা যাবে এবং কারা সুবিধা পাবেন— সবকিছুই স্পষ্ট করা হয়েছে নতুন নির্দেশনায়।

উদ্যোক্তা ও শীর্ষ নির্বাহীদের লক্ষ্য করে দেশটি ১০ বছরের আবাসিক ভিসা কর্মসূচি চালু করার প্রস্তুতি নিচ্ছে। ‘ওয়েব সামিট কাতার ২০২৬’–এ এই ঘোষণা দেয়া হয়।

কারা আবেদন করতে পারবেন

এই কর্মসূচি কেবল দুই শ্রেণির জন্য। তারা হলেন— উদ্যোক্তা এবং শীর্ষ নির্বাহী। সাধারণ পেশাজীবী, ফ্রিল্যান্সার কিংবা অবসরপ্রাপ্তদের জন্য এটি প্রযোজ্য নয়।

উদ্যোক্তা ও স্টার্টআপ প্রতিষ্ঠাতা

উদ্যোক্তাদের এমন উচ্চপ্রভাবসম্পন্ন বা উদ্ভাবননির্ভর ব্যবসা গড়ে তুলতে হবে, যা কাতারের বেসরকারি খাতের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর এই ক্যাটাগরিতে যোগ্যতা অর্জন করতে হলে কাতার সাইন্স অ্যান্ড টেকনোলজি পার্ক (কিউএসটিপি)–এর মতো স্বীকৃত কাতারি ব্যবসা ইনকিউবেটরের আনুষ্ঠানিক অনুমোদন লাগবে।

এছাড়া আবেদনকারীদের আর্থিক সক্ষমতার প্রমাণও দিতে হবে। এর অংশ হিসেবে গত তিন মাস ধরে ন্যূনতম ৩৬ হাজার ৫০০ কাতারি রিয়াল (প্রায় ১০ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১২ লাখেরও বেশি টাকা) ব্যালান্স থাকা ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। এটি বিনিয়োগের বিকল্প নয়; বরং মৌলিক আর্থিক সামর্থ্য যাচাইয়ের জন্যই নির্ধারিত।

শীর্ষ নির্বাহী

এই ক্যাটাগরিতে চেয়ারম্যান, সিইও, সিএফও, সিওও, সিটিও এবং নির্বাহী পরিচালকরা অন্তর্ভুক্ত। আবেদনকারীর কাতারের ভেতরে বা বাইরে যেকোনও প্রতিষ্ঠানে কমপক্ষে পাঁচ বছরের শীর্ষ ব্যবস্থাপনা অভিজ্ঞতা থাকতে হবে।

এক্ষেত্রে বৈধ স্থানীয় চাকরির চুক্তি বাধ্যতামূলক। যেসব প্রতিষ্ঠানে কর্মরত নির্বাহীরা আবেদন করতে পারবেন, সেগুলো হলো— কাতার স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত পাবলিক কোম্পানি, কাতার সেন্ট্রাল ব্যাংক অনুমোদিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, কাতার সেন্ট্রাল ব্যাংক বা কাতার ফিন্যান্সিয়াল মার্কেটস অথরিটি নিয়ন্ত্রিত বীমা কোম্পানি এবং সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা, আর্থিক, আইনি বা হিসাবসেবা দেয়া পরামর্শক প্রতিষ্ঠান।

এই ভিসার বেতনসীমাও বেশি। চেয়ারম্যান ও সি-সুইট পদে ন্যূনতম মাসিক আয় হতে হবে ৫০ হাজার কাতারি রিয়াল (প্রায় ১৩ হাজার ৭০০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় পৌনে ১৭ লাখ টাকা)। অন্য নির্বাহী পরিচালক পদে এই সীমা বেড়ে দাঁড়াবে ৮০ হাজার রিয়াল (প্রায় ২২ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ লাখ টাকা)।

কীভাবে আবেদন করবেন

কর্মসূচিটি বর্তমানে চালুর পর্যায়ে রয়েছে। অবশ্য কবে নাগাদ এটি চালু হতে পারে তার নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে ইনভেস্ট কাতার–এর মাধ্যমে যোগ্যতার শর্তগুলো প্রকাশ করা হয়েছে।

কাতারের বিদ্যমান দীর্ঘমেয়াদি আবাসিক ভিসার অভিজ্ঞতা অনুযায়ী, আবেদন প্রক্রিয়ায় শিক্ষাগত যোগ্যতা, চাকরির চুক্তি, ব্যবসায়িক পরিকল্পনা ও ব্যাংক স্টেটমেন্টসহ পেশাগত ও আর্থিক নথি প্রস্তুতের মতো বিষয় থাকতে পারে।

উদ্যোক্তাদের ক্ষেত্রে ইনকিউবেটর বা প্রাতিষ্ঠানিক অনুমোদন লাগবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের Hukoomi পোর্টাল, ‘Start from Qatar’ বা Jusoor (Qatar Manpower Solutions & Co.) পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

দীর্ঘমেয়াদি ভিসা প্রক্রিয়ায় সাধারণত চার থেকে আট সপ্তাহ সময় লাগে। কারণ এখানে মেডিকেল পরীক্ষা ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ও যাচাই করা হয়ে থাকে। বিদ্যমান পাঁচ বছরের ভিসাধারীরা নতুন ১০ বছরের ভিসায় আপগ্রেড করতে পারবেন কি না তা এখনও নিশ্চিত করা হয়নি।

অন্য কোনও বিকল্প আছে?

রিয়েল এস্টেটে বিনিয়োগের মাধ্যমে কাতারে আবাসিক ভিসার সুযোগ আগে থেকেই রয়েছে। অনুমোদিত ফ্রি-হোল্ড আবাসিক এলাকায় ৭ লাখ ৩০ হাজার কাতারি রিয়াল (প্রায় ২ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা) বিনিয়োগ করলে স্পনসর ছাড়াই নবায়নযোগ্য আবাসিক ভিসা পাওয়া যায়।

আর ৩৬ লাখ ৫০ হাজার রিয়াল (প্রায় ১০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ২৪ লাখ টাকা) বিনিয়োগ করলে নির্দিষ্ট কোটা সাপেক্ষে স্থায়ী আবাসনের আবেদন করা যায়।

স্থায়ী বসবাসকারীদের জন্য সরকারি স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুবিধাও থাকে। নতুন উদ্যোক্তা ও নির্বাহী ভিসার থেকে এটি আলাদা হলেও কাতারের সামগ্রিক দীর্ঘমেয়াদি আবাসিক কৌশলের অংশ।

কাতারে সমুদ্রে নিখোঁজ নৌযান থেকে নিহত কাতারি নাগরিক ও আহত আরব প্রবাসীকে উদ্ধার করলো পুলিশ

প্রকাশ: সোমবার, জুন ২৯, ২০২৬
কাতারে সমুদ্রে নিখোঁজ নৌযান থেকে নিহত কাতারি নাগরিক ও আহত আরব প্রবাসীকে উদ্ধার করলো পুলিশ

কাতারে নির্ধারিত সময়ে ফিরে না আসা একটি সামুদ্রিক নৌযান উদ্ধারের পর এক কাতারি নাগরিকের মৃত্যু এবং এক আরব প্রবাসীর আহত হওয়ার তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতার জেনারেল ডিরেক্টরেট অব কোস্টস অ্যান্ড বর্ডার্স সিকিউরিটির নিয়মিত সামুদ্রিক নজরদারি ও যাচাই কার্যক্রমের অংশ হিসেবে কাতার থেকে সমুদ্রে যাওয়া নৌযানটির অনুপস্থিতি শনাক্ত করা হয়। নৌযানটিতে দুই জন ব্যক্তি ছিলেন।

বিষয়টি নজরে আসার পর শনিবার, ২৭ জুন ২০২৬ সন্ধ্যায় সামুদ্রিক টহল দল অনুসন্ধান অভিযান শুরু করে। পরে রোববার, ২৮ জুন ২০২৬ ভোরে জেনারেল ডিরেক্টরেট অব কোস্টস অ্যান্ড বর্ডার্স সিকিউরিটির মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ টিম নিখোঁজ নৌযানটি খুঁজে পায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ওই এলাকায় সামরিক অভিযানের ফলে সৃষ্ট শার্পনেলের আঘাতে নৌযানে থাকা কাতারি নাগরিক নিহত হন। সামাজিক মাধ্যমে প্রকাশিত সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম খালেদ মুহাম্মদ ইবরাহিম আসসাইয়েদ। কাতারবাসী তার ছবি শেয়ার করে তাকে শহীদ আখ্যা দিয়ে তার জন্য দোয়া করছেন।

একই ঘটনায় তার সাথে থাকা আরব প্রবাসী আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় এবং তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয় এবং আহত ব্যক্তির দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

ঘটনাটি নিয়ে তদন্ত ও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া প্রচলিত আইনগত কাঠামোর আওতায় অব্যাহত থাকবে বলে জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় জরুরি ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে কাতার

প্রকাশ: শনিবার, জুন ২৭, ২০২৬
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় জরুরি ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে কাতার

ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় জরুরি ত্রাণ, বিশেষায়িত চিকিৎসা সামগ্রী এবং একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে কাতার।

দেশ-বিদেশের খবর হোয়াটসঅ্যাপে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সরাসরি নির্দেশনার পর একটি বিশেষ এয়ারলিফট বা আকাশপথের মাধ্যমে এই সহায়তা পাঠানো শুরু হয়েছে।

কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার এবং জরুরি মানবিক সহায়তার আন্তর্জাতিক প্রচেষ্টাকে শক্তিশালী করতেই এই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই মানবিক মিশনে অংশ নিচ্ছে কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ‘লেখুইয়া’ (Lekhwiya)-এর আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধারকারী দলের একটি বিশেষ টিম। দুর্যোগ-কবলিত এলাকার পরিস্থিতি বিবেচনা করে কাতারি এই দলটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনুসন্ধান ও উদ্ধার বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ চিকিৎসা কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

ফেসবুকে আমাদের সাথে থাকুন

উদ্ধার অভিযানের পাশাপাশি আহতদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাতার একটি সম্পূর্ণ ফিল্ড হাসপাতাল (মাঠ হাসপাতাল) এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে। এছাড়া ধসে পড়া ঘরবাড়ির ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের দ্রুত উদ্ধার করার জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক ও উন্নত যন্ত্রপাতিও পাঠানো হয়েছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, লাতিন আমেরিকার মিত্র দেশ বলিভারিয়ান প্রজাতন্ত্র ভেনেজুয়েলার এই চরম সংকটের মুহূর্তে কাতারের এমন দ্রুত সাড়া দেওয়ার সিদ্ধান্তটি দোহার বৈশ্বিক মানবিক কূটনীতি এবং দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্বের প্রতিশ্রুতিরই একটি অংশ।