২৫ জুলাই ২০২৬

সৌদি ট্যাংকারে হুথি হামলার নিন্দা জানাল কাতার

প্রকাশ: শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
সৌদি ট্যাংকারে হুথি হামলার নিন্দা জানাল কাতার
লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির স্যাটেলাইট চিত্র। ছবি: সংগৃহীত

লোহিত সাগরে সৌদি আরবের তেলবাহী ট্যাংকারে হুথি গোষ্ঠীর হামলার নিন্দা জানিয়েছে কাতার। হুথিদের এ কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে দোহা।

এক বিবৃতিতে কাতার সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে। একই সঙ্গে ইয়েমেন ও লোহিত সাগরে নৌ চলাচল সংক্রান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

এ ছাড়া ইয়েমেনের শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করতে ওমানের উদ্যোগকে স্বাগত জানিয়েছে কাতার।

এর আগে ফ্রান্সও সৌদি তেলবাহী ট্যাংকারে হুথি হামলার নিন্দা জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, হুথিরা যদি বাব আল-মান্দেব প্রণালির নৌ চলাচল কার্যকরভাবে বন্ধ করতে সক্ষম হয়, তাহলে বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রায় ৭ শতাংশ বাধাগ্রস্ত হতে পারে। এতে জ্বালানির পাইকারি দাম আরও বাড়ার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

বাহরাইন, কুয়েত ও এরবিলে ফ্লাইট স্থগিত করল কাতার এয়ারওয়েজ

মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে বাহরাইন, কুয়েত ও ইরাকের এরবিলগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে কাতার এয়ারওয়েজ।
প্রকাশ: শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
বাহরাইন, কুয়েত ও এরবিলে ফ্লাইট স্থগিত করল কাতার এয়ারওয়েজ

মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে বাহরাইন, কুয়েত ও ইরাকের এরবিলগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে কাতার এয়ারওয়েজ। ২২ জুলাই প্রকাশিত এক ভ্রমণ সতর্কতায় (ট্রাভেল অ্যালার্ট) এ তথ্য জানিয়েছে সংস্থাটি। যাত্রীদের ভ্রমণের আগে সর্বশেষ ফ্লাইট সূচি যাচাই করারও পরামর্শ দেওয়া হয়েছে।

কাতার এয়ারওয়েজের ঘোষণায় বলা হয়েছে, বাহরাইন ও এরবিল রুটে ফ্লাইট ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। অন্যদিকে কুয়েত রুটে ফ্লাইট স্থগিত থাকবে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে এসব রুটে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

যদিও সংস্থাটি আনুষ্ঠানিক ঘোষণায় ফ্লাইট স্থগিতের নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি, তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিরাপত্তা উদ্বেগ এবং আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধের কারণে একাধিক আন্তর্জাতিক এয়ারলাইন তাদের ফ্লাইট সূচিতে পরিবর্তন আনছে। সেই ধারাবাহিকতায় কাতার এয়ারওয়েজও যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কাতার এয়ারওয়েজ জানিয়েছে, যেসব যাত্রীর টিকিট ইতোমধ্যে বুকিং করা রয়েছে, তারা ভ্রমণের আগে সংস্থার ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেবেন। প্রয়োজনে যাত্রীদের জন্য বিকল্প ভ্রমণ ব্যবস্থা বা টিকিট পুনঃনির্ধারণের সুবিধাও দেওয়া হতে পারে।

বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক ট্রানজিট এয়ারলাইন হিসেবে কাতার এয়ারওয়েজ প্রতিদিন শতাধিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে। তবে নিরাপত্তাজনিত পরিস্থিতি, আকাশসীমা বন্ধ বা অপারেশনাল ঝুঁকি দেখা দিলে সংস্থাটি নিয়মিতভাবে ফ্লাইট সূচি পর্যালোচনা করে এবং প্রয়োজনীয় পরিবর্তন আনে।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আরও কিছু আন্তর্জাতিক বিমান সংস্থাও নির্দিষ্ট রুটে ফ্লাইট সীমিত বা স্থগিত রাখতে পারে। এতে ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে, বিশেষ করে যেসব যাত্রী দোহা হয়ে বাহরাইন, কুয়েত বা ইরাকের এরবিলে যাতায়াত করেন।

কাতার এয়ারওয়েজ যাত্রীদের সর্বশেষ তথ্য জানার জন্য নিয়মিতভাবে তাদের অফিশিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে। সংস্থাটি বলেছে, পরিস্থিতি অনুযায়ী ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু বা স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সৌদি ট্যাংকারে হুথি হামলার নিন্দা জানাল কাতার

প্রকাশ: শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
সৌদি ট্যাংকারে হুথি হামলার নিন্দা জানাল কাতার
লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির স্যাটেলাইট চিত্র। ছবি: সংগৃহীত

লোহিত সাগরে সৌদি আরবের তেলবাহী ট্যাংকারে হুথি গোষ্ঠীর হামলার নিন্দা জানিয়েছে কাতার। হুথিদের এ কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে দোহা।

এক বিবৃতিতে কাতার সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে। একই সঙ্গে ইয়েমেন ও লোহিত সাগরে নৌ চলাচল সংক্রান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

এ ছাড়া ইয়েমেনের শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করতে ওমানের উদ্যোগকে স্বাগত জানিয়েছে কাতার।

এর আগে ফ্রান্সও সৌদি তেলবাহী ট্যাংকারে হুথি হামলার নিন্দা জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, হুথিরা যদি বাব আল-মান্দেব প্রণালির নৌ চলাচল কার্যকরভাবে বন্ধ করতে সক্ষম হয়, তাহলে বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রায় ৭ শতাংশ বাধাগ্রস্ত হতে পারে। এতে জ্বালানির পাইকারি দাম আরও বাড়ার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

স্নুনু-র ১০ লাখ রিয়াল পুরস্কার জিতে পুরোটাই দান করলেন কাতারি নারী

প্রকাশ: বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
স্নুনু-র ১০ লাখ রিয়াল  পুরস্কার জিতে পুরোটাই দান করলেন কাতারি নারী

একটিমাত্র ফোন কল যা সাধারণত জীবনে এক অবিশ্বাস্য সুযোগ ও আনন্দের বার্তা নিয়ে আসে, তা পরিণত হলো এক মহৎ ও অনন্য মানবিক দৃষ্টান্তে। কাতারের জনপ্রিয় ই-কমার্স ও ডেলিভারি প্ল্যাটফর্ম ‘স্নুনু’ (Snoonu)-র জনপ্রিয় “বি দ্য নেক্সট মিলিয়নেয়ার” প্রমোশনাল ক্যাম্পেইনের অষ্টম ড্র-এর বিজয়ী ১০ লাখ কাতারি রিয়ালের (QAR 1,000,000) পুরো গ্র্যান্ড প্রাইজ দাতব্য প্রতিষ্ঠানে দান করে এক অসামান্য নজির স্থাপন করেছেন।

বিজয়ী হিসেবে এক কাতারি মহিলার নাম ঘোষণা করার পর সেই মুহূর্তের আনন্দকে তিনি ব্যক্তিগত লাভে সীমাবদ্ধ না রেখে, সমাজের কল্যাণে উৎসর্গ করার এক তাত্পর্যপূর্ণ ও ঐতিহাসিক সিদ্ধান্ত নেন।

৩টি প্রধান মানবিক সংস্থায় ১০ লাখ রিয়াল বণ্টন

কোনো দ্বিধা ছাড়াই বিজয়ী তাঁর অর্জিত সম্পূর্ণ পুরস্কারের অর্থ কাতারের তিনটি প্রধান ও স্বনামধন্য মানবিক সংস্থায় সমানভাবে দান করার ঘোষণা দেন:

  • কাতার চ্যারিটি (Qatar Charity)

  • কাতার রেড ক্রিসেন্ট (Qatar Red Crescent)

  • কাতার ক্যান্সার সোসাইটি (Qatar Cancer Society)

এই তিন শীর্ষ সংস্থাকে বেছে নেওয়ার উদ্যোগটি দুস্থ, ব্যাধিগ্রস্ত ও অসহায় মানুষের সহায়তায় তাঁর সুচিন্তিত ও গভীর সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন ঘটায়।

“দানের মূল্য যেকোনো ব্যক্তিগত লাভের ঊর্ধ্বে”

বিজয় ঘোষণা শোনার পর তাঁর প্রাথমিক প্রতিক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে বিজয়ী কাতারি মহিলা জানান, তিনি ঘটনাটিকে কেবল নিজের ভাগ্য বা জয় হিসেবে দেখেননি, বরং এটিকে মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে অর্পিত একটি বড় দায়িত্ব ও আশীর্বাদ হিসেবে গ্রহণ করেছেন। সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য কিছু করার যে দীর্ঘদিনের আকাক্সক্ষা তাঁর মনে ছিল, এই পুরস্কার তাঁর সেই স্বপ্ন পূরণের সুযোগ করে দিয়েছে।

তিনি জানান, বর্তমানে মধ্যপ্রাচ্য ও অঞ্চলের চলমান চরম মানবিক সংকট, বিশেষ করে ফিলিস্তিনের নিপীড়িত ও নিঃস্ব জনগণের অসীম দুর্ভোগ তাঁর মনে গভীর প্রভাব ফেলেছিল। আর এই মানবিক অনুভূতির ফলেই তিনি ব্যক্তিগত আনন্দের চেয়ে আর্তমানবতার সেবাকে অগ্রাধিকার দেন।

তাঁর পরিবারও এই মানবিক সিদ্ধান্তকে অত্যন্ত গর্বের সাথে গ্রহণ করেছে এবং এটিকে তাঁদের পরিবার থেকে প্রাপ্ত মূল্যবোধ ও সুশিক্ষার এক স্বাভাবিক প্রতিফলন বলে উল্লেখ করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে গল্পটি ছড়িয়ে পড়ার পর থেকে কাতারজুড়ে ব্যাপক প্রশংসার ঝড় উঠেছে। সাধারণ মানুষ ও তরুণ সমাজ এই ঘটনাকে কাতারি সংস্কৃতির ঐতিহ্যগত উদারতা, দানশীলতা ও সামাজিক সংহতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখছেন।

অনুকূল সুযোগকে কীভাবে ইতিবাচক প্রভাবে রূপান্তর করতে হয়—এই ঘটনাটি সারা বিশ্বের কাছে সেই বাস্তব বার্তাই পৌঁছে দিল। ১০ লাখ রিয়াল জেতার সাধারণ এক গল্পকে একটি মাত্র সিদ্ধান্ত স্থায়ী মানবিক অবদানে পরিণত করেছে।

‘স্নুনু’-র “বি দ্য নেক্সট মিলিয়নিয়ার” প্রমোশনাল ক্যাম্পেইনটি আগামী আগস্ট মাসজুড়ে অব্যাহত থাকছে। প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে যে, ড্র-এর ধারাবাহিকতায় আগামী দিনগুলোতে হয়তো আরও বিজয়ী তৈরি হবে, তবে কাতারি মহিলার নেওয়া এই ঐতিহাসিক সিদ্ধান্ত সুযোগকে সুমহান অর্থে পরিণত করার এক কালজয়ী অনুপ্রেরণা হয়ে থাকবে।

কাতারে জুমার নামাজের সময় ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান বন্ধ রাখার নতুন নিয়ম চালু

প্রকাশ: মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
কাতারে জুমার নামাজের সময় ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান বন্ধ রাখার নতুন নিয়ম চালু

কাতারে বাণিজ্যিক, শিল্প ও অনুরূপ প্রতিষ্ঠানের কর্মঘণ্টা সুনির্দিষ্ট ও পুনর্নিয়ন্ত্রণ করতে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। মন্ত্রীর ২০২৫ সালের ৮০ নম্বর সিদ্ধান্তটি দাপ্তরিক গেজেটে প্রকাশের মাধ্যমে কার্যকর করা হয়েছে। এই সিদ্ধান্তের অধীনে জুমার নামাজের সময় সব ধরনের বাণিজ্যিক ও ব্যবসায়িক কর্মকাণ্ড সাময়িকভাবে বন্ধ রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন জারি করা এই বিধিমালার প্রধান ধারাসমূহ নিচে বিস্তারিত তুলে ধরা হলো:

ধারা (১): সাধারণ কর্মঘণ্টা নির্ধারণের অধিকার

বাণিজ্যিক, শিল্প ও সমমানের প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের সুবিধাজনক কর্মঘণ্টা নির্ধারণ করতে পারবে এবং ইচ্ছা করলে দিন-রাত ২৪ ঘণ্টাই কার্যক্রম পরিচালনা করতে পারবে।

তবে বিশেষ ক্ষেত্রে বা জনস্বার্থের প্রয়োজনে, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ মন্ত্রীর পূর্ব অনুমোদন সাপেক্ষে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান বা খাতের জন্য আলাদা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিতে পারবে।

ধারা (২): জুমার নামাজের সময় দেড় ঘণ্টার বাধ্যবাধকতা

নতুন আইন অনুযায়ী, সকল বাণিজ্যিক, শিল্প ও অনুরূপ প্রতিষ্ঠানকে প্রতি শুক্রবার জুমার নামাজের প্রথম আযানের পর থেকে টানা ১ ঘণ্টা ৩০ মিনিট (দেড় ঘণ্টা) তাদের প্রধান দরজা বন্ধ রাখতে হবে এবং সব ধরণের বেচা-কেনা বা ব্যবসায়িক কার্যক্রম সম্পূর্ণ স্থগিত রাখতে হবে।

জরুরি ছাড়প্রাপ্ত খাতসমূহ:

জনজীবন স্বাভাবিক রাখা ও জরুরি চিকিৎসা/পরিষেবা বহাল রাখার স্বার্থে বেশ কিছু সংস্থাকে এই দেড় ঘণ্টার বাধ্যতামূলক বন্ধের আওতামুক্ত রাখা হয়েছে। ছাড় পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো:

  • স্বাস্থ্যসেবা: ফার্মেসি, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং বেসরকারি চিকিৎসালয় (ক্লিনিক)।

  • আবাসন ও ভ্রমণ: হোটেল, মোটেল, অন্যান্য আবাসন সুবিধা, বিমান সংস্থার কার্যালয়, বিমানবন্দর, স্থলবন্দর এবং সমুদ্রবন্দরে অবস্থিত সকল দোকানপাট।

  • জ্বালানি ও পরিবহন: পেট্রোল/জ্বালানি স্টেশন, স্থল, সমুদ্র বা আকাশপথে যাত্রী ও পণ্য পরিবহন সেবা।

  • জরুরি সংযোগ ও সেবা: তারযুক্ত ও তারবিহীন টেলিযোগাযোগ সংস্থা এবং বিদ্যুৎ ও পানি সরবরাহ সংক্রান্ত চালুকৃত যন্ত্রপাতির কার্যালয়।

  • অন্যান্য সেবা: বেকারি, যেসকল কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠান শিফট-ভিত্তিক ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হয় এবং জনস্বার্থে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক বিশেষ ছাড়প্রাপ্ত অন্যান্য কার্যক্রম।

ধারা (৩): আইন প্রয়োগ ও কার্যকারিতা

প্রাসঙ্গিক সকল সরকারি ও আইনশৃঙ্খলা কর্তৃপক্ষকে নিজ নিজ দায়িত্বের আওতায় এই সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। অফিশিয়াল গেজেটে প্রকাশিত হওয়ার পরদিন থেকেই কাতারজুড়ে আইনটি পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের শীর্ষ ১০০ ব্যবসায়িক নেতার তালিকায় কাতারের ৯ করপোরেট ব্যক্তিত্ব!

প্রকাশ: মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
মধ্যপ্রাচ্যের শীর্ষ ১০০ ব্যবসায়িক নেতার তালিকায় কাতারের ৯ করপোরেট ব্যক্তিত্ব!

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (MENA) অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলা সিএনবিসি আরবিয়ার (CNBC Arabia) 'শীর্ষ ১০০ ব্যবসায়িক নেতা'র (Top 100 Business Leaders) মর্যাদাপূর্ণ সংকলনে স্থান পেয়েছেন কাতারের ৯ জন শীর্ষ কর্পোরেট নির্বাহী। অঞ্চলের অর্থায়ন, টেলিকম, জ্বালানি, রিয়েল এস্টেট ও বাণিজ্য খাতকে গতিশীল রাখতে তাদের অবদান ও পরিমাপযোগ্য সাফল্যকে এই তালিকায় বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে।

তালিকায় স্থান পাওয়া কাতারের ৯ জন প্রভাবশালী নেতা

১. আব্দুল্লাহ মুবারক আল-খলিফা — গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার, কাতার ন্যাশনাল ব্যাংক (কিউএনবি) গ্রুপ।

২. বাসেল গামাল — গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার, কাতার ইসলামিক ব্যাংক (কিউআইবি)।

৩. আজিজ আলুথমান ফখরু — গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার, ওরেডু (Ooredoo) গ্রুপ।

৪. শেখ হামাদ আব্দুল্লাহ জসিম আল-থানী — চিফ এক্সিকিউটিভ অফিসার, ভোডাফোন কাতার।

৫. প্রকৌশলী আব্দুল্লাহ ফাধালাহ আল-সুলাইতি — চিফ এক্সিকিউটিভ অফিসার, কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড (নাকিলাত)।

৬. ড. আব্দুলবাসিত আহমদ আল-শাইবেই — চিফ এক্সিকিউটিভ অফিসার, কাতার ইন্টারন্যাশনাল ইসলামিক ব্যাংক (কিউআইআইবি)।

৭. প্রকৌশলী আহমদ মোহাম্মদ আল-তায়েব — গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার, বারওয়া রিয়েল এস্টেট কোম্পানি।

৮. শেখ মোহাম্মদ বিন ফয়সাল আল-থানী — ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, আমাল (Aamal) কোম্পানি।

৯. মোহাম্মদ ইসমাইল আল-এমাদি — গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার, লেশা ব্যাংক (Lesha Bank)।

সিএনবিসি আরবিয়া জানিয়েছে যে, গাণিতিক বা ক্রমভিত্তিক র‍্যাঙ্কিংয়ের পরিবর্তে নেতৃত্বের প্রকৃত প্রভাব ও কর্মক্ষমতাকে প্রাধান্য দিতে তালিকাটি একটি ‘নন-র‍্যাঙ্কড’ (Non-ranked) বিন্যাসে প্রকাশ করা হয়েছে। নিরপেক্ষ সম্পাদক এবং স্বাধীন পরামর্শকদের সমন্বয়ে গঠিত প্যানেল প্রধানত ৫টি বিষয়ের ওপর ভিত্তি করে নেতাদের নির্বাচিত করেছেন:

  • আর্থিক কর্মক্ষমতা: দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রবৃদ্ধি ও শেয়ারহোল্ডারদের জন্য টেকসই মূল্য তৈরির সক্ষমতা।

  • বাজার প্রভাব: সংশ্লিষ্ট খাত, অর্থনীতি এবং জাতীয় অবকাঠামোয় ইতিবাচক ও রূপান্তরকারী ভূমিকা।

  • উদ্ভাবন: নতুন ব্যবসায়িক মডেল, পণ্য বা প্রযুক্তিগত মানদণ্ড প্রতিষ্ঠা করা।

  • সুশাসন: স্বচ্ছতা, পেশাদারিত্ব ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার মানদণ্ড রক্ষা করা।

  • স্থিতিস্থাপকতা: সাময়িক বা নির্দিষ্ট বছরের সাফল্য নয়, বরং পুরো অর্থনৈতিক চক্রের মন্দা ও চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করার সক্ষমতা।

সংস্থাটি স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, মনোনয়নের জন্য নেতাদের অবশ্যই মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (MENA) অঞ্চলে সক্রিয়ভাবে পরিচালিত কোনো প্রতিষ্ঠানে নূন্যতম ১ বছর ধরে প্রধান নির্বাহী বা শীর্ষ পদে অধিষ্ঠিত থাকতে হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কিংবা পাবলিক বিবরণী থাকা ব্যক্তিগত মালিকানাধীন বড় প্রতিষ্ঠানগুলোর যাচাইযোগ্য পরিচালনা ও আর্থিক রেকর্ড পর্যালোচনা করেই এই তালিকা প্রস্তুত করা হয়েছে।