কাতারে গ্রীষ্মকালীন ছুটিতে কেনাকাটা ও আড্ডার আনন্দ বাড়িয়ে দিতে মাসব্যাপী 'হালা সামার শপিং ফেস্টিভ্যাল'-এর ঘোষণা দিয়েছে ভিজিট কাতার। ‘হালা সামার’ ক্যাম্পেইনের আওতায় পুরো আগস্ট মাসজুড়ে (১ থেকে ৩১ আগস্ট) এই বিশেষ উৎসব চলবে।
এ সময় দেশটিতে থাকা প্রবাসী, স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা বিভিন্ন বড় বড় মল ও রেস্তোরাঁয় বিশেষ মূল্যছাড়, অফার এবং আকর্ষণীয় সব সেট মেন্যুর সুবিধা পাবেন।
যেসব মলে মিলবে অফার
কাতারের প্রায় সব বড় শপিং মল এবং 'টেস্ট অব কাতার'-এর নিবন্ধিত নামিদামি রেস্তোরাঁগুলো এই উৎসবে অংশ নিচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
-
প্লেস ভেন্ডোম, দোহা ফেস্টিভ্যাল সিটি ও মল অব কাতার।
-
ভিলাজিও মল, সিটি সেন্টার, ল্যান্ডমার্ক ও দোহা মল।
-
ওয়েস্ট ওয়াক, গেওয়ান, হায়াত প্লাজা এবং আল হাজম।
২০০ রিয়াল খরচ করলেই গাড়ি জেতার সুযোগ
উৎসব চলাকালে এসব নির্দিষ্ট স্থান থেকে সর্বনিম্ন ২০০ কাতারি রিয়াল কেনাকাটা বা খাওয়া-দাওয়া করলেই মিলবে র্যাফেল ড্রয়ের কুপন।
-
কুপন সংগ্রহের উপায়: কেনাকাটার রসিদে বিশেষ স্ট্যাম্প লাগিয়ে মলের নির্দিষ্ট 'রিডেম্পশন বুথ' থেকে কুপন নেওয়া যাবে।
-
সাপ্তাহিক ড্র: আগস্টজুড়ে প্রতি সপ্তাহে আলাদা ৪টি মলে (দোহা ফেস্টিভ্যাল সিটি, মল অব কাতার, প্লেস ভেন্ডোম ও ভিলাজিও) বড় ড্র অনুষ্ঠিত হবে।
-
মূল পুরস্কার: বিজয়ী ভাগ্যশালীদের জন্য ৫টি একদম নতুন ব্র্যান্ড নিউ গাড়িসহ থাকছে অসংখ্য আকর্ষণীয় উপহার।
শিশুদের জন্য বিনোদন
কেনাকাটার পাশাপাশি পরিবারের ছোটদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। কেনাকাটা করার সময় অভিভাবকরা যেন নিশ্চিন্ত থাকতে পারেন, সেজন্য মলে মলে শিশুদের জন্য থাকবে বিনামূল্যে খেলার ব্যবস্থা, লাইভ পারফর্মেন্স ও বিভিন্ন মজার খেলাধুলা।
ভিজিট কাতারের এই বিশাল আয়োজন সেপ্টেম্বরের শেষ পর্যন্ত চলতে থাকা 'হালা সামার' উৎসবের অংশ, যা গ্রীষ্মকালীন পর্যটন ও কেনাকাটায় কাতারকে আরও আকর্ষণীয় করে তুলবে।
অংশগ্রহণকারী মল ও রেস্তোরাঁর বিস্তারিত তালিকা