কাতারের বিশিষ্ট প্রতিরক্ষা ও প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ‘তামিম বিন হামাদ সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার পর এবার এর উচ্চপর্যায়ের বোর্ড অব ট্রাস্টিজ নিয়োগ দিয়েছেন দেশটির আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ আল থানি।
জারিকৃত আমিরি ডিক্রি নং (৩৭) অনুযায়ী এই বোর্ড অব ট্রাস্টিজ গঠন করা হয়। নতুন এই ডিক্রি অনুযায়ী কাতারি সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ এই বোর্ডের চেয়ারম্যান এবং প্রতিরক্ষামন্ত্রী বোর্ডের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দ:
১. স্বরাষ্ট্রমন্ত্রী
২. শিক্ষা ও উচ্চশিক্ষামন্ত্রী
৩. পরিবহনমন্ত্রী
৪. স্টেট সিকিউরিটি সার্ভিসের প্রধান
৫. সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ
৬. ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির প্রধান
৭. কাতার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট
৮. ড. মারিয়াম আলী সুলতান আল-মাদিদ
৯. শেখা ড. দিনা বিনতে আহমেদ বিন সাইফ আল থানি
ডিক্রিতে আরও উল্লেখ করা হয়েছে যে, বোর্ডের চেয়ারম্যান প্রয়োজনে অন্যান্য অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদেরও এই বোর্ডে যুক্ত করতে পারবেন। সরকারি গেজেটে প্রকাশের দিন থেকেই এই ডিক্রি কার্যকর হবে। দেশের সামরিক ও প্রযুক্তিগত শিক্ষা এবং প্রতিরক্ষা গবেষণাখাতকে আরও সুদৃঢ় করতে এই বিশ্ববিদ্যালয় ও নতুন বোর্ড গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।