কাতারে বাংলাদেশি উদ্যোক্তাদের হাত ধরে এগিয়ে যাচ্ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য। সেই ধারাবাহিকতায় নতুন ওয়্যারহাউস উদ্বোধন করেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি মাইন উদ্দিন সোহেল।
শিল্পনগরী সানাইয়া লজিস্টিক ভিলেজে উদ্বোধন হওয়া এম ইউ সোহেল ট্রেডিং ও মইন ফ্রেশের স্বত্বাধিকারী মাইন উদ্দিন সোহেল দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে নিচ্ছেন তাঁর ব্যবসায়িক কার্যক্রম। নতুন এই ওয়্যার হাউস তাঁর ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি ভবিষ্যতে আরও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
অনুষ্ঠানে সবার দোয়া ও সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি মাইন উদ্দিন সোহেল। এতে বিশেষ অতিথি ছিলেন , শিক্ষক তফসিল উদ্দিন,অধ্যাপক আমিনুল হক,আবু জাহের বাবুল, আরিয়ান ভূঁইয়াসহ কোম্পানির কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
মাইন উদ্দিন সোহেল ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে সিআইপি নির্বাচিত হন। পরে অ্যাসোসিয়েশন অব ফেনীর পক্ষ থেকে মাইন উদ্দিন সোহেল'কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সংগঠনের নেতাকর্মীরা।

এসময় মোহনা টিভির কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন, ডিবিসি নিউজের সাংবাদিক আমিন বেপারী ও বিজয় টিভির আহসান উল্লাহ সজিব সিআইপি মাইন উদ্দিন সোহেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে আমদানি করা বিভিন্ন ফলমূল ও সবজি কাতারের বিভিন্ন হাইপার মার্কেট ও সুপার মার্কেটে সরাসরি সরবরাহ করে থাকেন তিনি।দূরদর্শী পরিকল্পনা, কঠোর পরিশ্রম আর অদম্য মনোবল নিয়ে মাইন উদ্দিন সোহেলের এই অগ্রযাত্রা আগামী দিনে আরও সাফল্য বয়ে আনবে—এমনটাই কাতার প্রবাসীদের।