১৬ অক্টোবর ২০২৬

কাতারের কাছ থেকে যেভাবে বিমান উপহার পেয়েছিলেন ট্রাম্প

প্রকাশ: শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
কাতারের কাছ থেকে যেভাবে বিমান উপহার পেয়েছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বিমান বহর ‘এয়ার ফোর্স ওয়ানের’ জন্য কাতারের কাছে একটি বোয়িং বিমান ধার চেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি বিমানটি যুক্তরাষ্ট্রকে উপহার দেন বলে দাবি করেছেন ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার (১৪ অক্টোবর) অ্যারিজোনা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচার চালানোর সময় তিনি এ কথা জানান।

মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি শুরুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির কাছে সাময়িকভাবে ব্যবহারের জন্য একটি বোয়িং ৭৪৭ বিমান ধার চেয়েছিলেন। তবে কাতারের আমির বিমানটি ধার দেওয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়ার প্রস্তাব দেন।

জনসভায় ট্রাম্প বলেন, ‘কেউ যখন আপনাকে উপহার দেয়, তখন তা গ্রহণ করাই তো স্বাভাবিক, তাই না? কেউ যখন আপনাকে একটি ৭৪৭ বিমান উপহার দেয়, তখন কেবল দুটি শব্দই বলা যায়, ‘আপনাকে ধন্যবাদ।’

ট্রাম্প জানান, তিনি শেখ তামিমের কাছে এই অনুরোধ করেছিলেন, কারণ বর্তমানে মার্কিন প্রেসিডেন্টদের ব্যবহারের জন্য যে বিমানগুলো রয়েছে, সেগুলো বেশ পুরোনো হয়ে গেছে।

ট্রাম্প বলেন, ‘আমরা এটি ধার নিতে চেয়েছিলাম। কারণ আমাদের বিমানগুলোর বয়স ৩৫ বছর।’

তিনি আরও বলেন, ‘আমি কাতারের রাষ্ট্রপ্রধানকে ফোন করলাম—তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি, দারুণ মানুষ, তরুণ, সুদর্শন... এবং তার প্রচুর টাকা আছে।’

ট্রাম্প বলেন, ‘আমি তাকে বললাম, তামিম, যদি সম্ভব হয়, তবে যুক্তরাষ্ট্র ও আমাদের বিমান বাহিনীর পক্ষ থেকে আমি কি আপনার ৭৪৭ বিমানটি কিছু দিনের জন্য ধার নিতে পারি? আমাদের নতুন বিমান না আসা পর্যন্ত এটি এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহার করা যেত।’

ট্রাম্পের ভাষ্য, কাতারের আমির বিমানটি ধার দিতে অস্বীকৃতি জানান এবং এর পরিবর্তে সেটি যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দেওয়ার প্রস্তাব দেন।

ট্রাম্প ঘটনাটি বর্ণনা করে বলেন, ‘তিনি বললেন, না, না, না, না, না, না! আপনি আমার বন্ধু। আমি আপনাকে এটি ধার নিতে দেব না। বরং আমি চাই, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আপনি এটি গ্রহণ করুন। এটি আপনারই থাকল।’

ট্রাম্প জানান, তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেই বিমানটি গ্রহণ করেছেন।

মার্কিন বিমান বাহিনী কাতারের এই বিমানটির নাম দিয়েছে ‘ভিসি-২৫বি’। নতুন দুটি বোয়িং ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্টের বহরে যুক্ত হওয়ার কথা। এর আগ পর্যন্ত কাতারের দেওয়া বিমানটি ব্যবহার করবে যুক্তরাষ্ট্র।

জেরুজালেমে ইসরাইলের দূতাবাস খোলার সিদ্ধান্তে কলম্বিয়ার নিন্দা কাতারের

প্রকাশ: শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
জেরুজালেমে ইসরাইলের দূতাবাস খোলার সিদ্ধান্তে কলম্বিয়ার নিন্দা কাতারের

জেরুজালেমে ইসরাইলের দূতাবাস খোলার সিদ্ধান্তে কলম্বিয়ার নিন্দা জানিয়েছে কাতার। বুধবার এক বিবৃতিতে এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবের লঙ্ঘন বলে উল্লেখ করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, জেরুজালেমের আইনি ও ঐতিহাসিক মর্যাদা পরিবর্তনের লক্ষ্যে নেওয়া যেকোনো পদক্ষেপ প্রত্যাখ্যান করে কাতার।

বিবৃতিতে আরো বলা হয়, অধিকৃত জেরুজালেমে নতুন কোনো বাস্তবতা চাপিয়ে দেওয়ার চেষ্টা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য, জেরুজালেমের মর্যাদা ও সেখানে কূটনৈতিক মিশন স্থাপন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বিরোধের বিষয়। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে।

কমিউনিটি সংবাদ

কাতারে ১২ বছরে পদার্পণ করলো বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব

প্রকাশ: শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
কাতারে  ১২ বছরে পদার্পণ করলো বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব

প্রবাসের ব্যস্ত জীবনে সম্প্রীতি, সৌহার্দ্য আর বন্ধুত্বের বন্ধন অটুট রাখার প্রত্যয়ে কাতারে বাংলাদেশ ফেন্ডস ক্লাবের ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রাজধানী দোহার মধুবন রেস্টুরেন্টে মো. আশিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশি কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন।

সি এম হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন ও জিটিভির সিইও ইকবাল করিম নিশান।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল আহমেদ রনি, রিফাত মাওলা , ফারিয়াজ, আব্দুল আউয়াল, তাজুল ইসলাম, আমিনুল ইসলাম সুমন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে নিজেদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় সংগঠনের ধারাবাহিক কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের কল্যাণে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন কাতারের জনপ্রিয় শিল্পী জেমস, তপু ও নয়ন।পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কমিউনিটি সংবাদ

কাতারে যাত্রা শুরু করলো বাংলাদেশ শেফ কমিউনিটি

প্রকাশ: বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
কাতারে যাত্রা শুরু করলো বাংলাদেশ শেফ কমিউনিটি

কাতারের বিভিন্ন রেস্তোরাঁ ও হোটেলে কর্মরত বাংলাদেশি শেফদের পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নিজেদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশ শেফ কমিউনিটি কাতার নামে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন।

দোহার ঘরোয়া রেস্টুরেন্টে নবনির্বাচিত কমিটিতে মো. আলী হোসেনকে সভাপতি ও জয়নুল আবেদিনকে সাধারণ সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা প্রকাশ করেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন।

মাহমুদ ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহজাহান সাজু, আমিনুল হক, সংগঠনের প্রধান উপদেষ্টা সাইদুল ইসলাম চয়ন, বেলায়েত হোসেন আরজু, কাউছার হোসেনসহ অন্যরা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান রাসেল, অহিদুল ইসলাম, মিরাজ হোসেন, উপদেষ্টা শাহজালাল ও জসিম উদ্দিন প্রমুখ।

ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশি শেফরা কাতারের আতিথেয়তা ও খাদ্যশিল্পে নিজেদের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

কমিউনিটি সংবাদ

কাতারে বাংলাদেশি ব্যবসায়ীর নতুন ওয়্যারহাউস উদ্বোধন

প্রকাশ: বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
কাতারে বাংলাদেশি ব্যবসায়ীর নতুন ওয়্যারহাউস উদ্বোধন

কাতারে বাংলাদেশি উদ্যোক্তাদের হাত ধরে এগিয়ে যাচ্ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য। সেই ধারাবাহিকতায় নতুন ওয়্যারহাউস উদ্বোধন করেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি মাইন উদ্দিন সোহেল।

শিল্পনগরী সানাইয়া লজিস্টিক ভিলেজে উদ্বোধন হওয়া এম ইউ সোহেল ট্রেডিং ও মইন ফ্রেশের স্বত্বাধিকারী মাইন উদ্দিন সোহেল দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে নিচ্ছেন তাঁর ব্যবসায়িক কার্যক্রম। নতুন এই ওয়্যার হাউস তাঁর ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি ভবিষ্যতে আরও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

অনুষ্ঠানে সবার দোয়া ও সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি মাইন উদ্দিন সোহেল। এতে বিশেষ অতিথি ছিলেন , শিক্ষক তফসিল উদ্দিন,অধ্যাপক আমিনুল হক,আবু জাহের বাবুল, আরিয়ান ভূঁইয়াসহ কোম্পানির কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

মাইন উদ্দিন সোহেল ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে সিআইপি নির্বাচিত হন। পরে অ্যাসোসিয়েশন অব ফেনীর পক্ষ থেকে মাইন উদ্দিন সোহেল'কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সংগঠনের নেতাকর্মীরা।

এসময় মোহনা টিভির কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন, ডিবিসি নিউজের সাংবাদিক আমিন বেপারী ও বিজয় টিভির আহসান উল্লাহ সজিব সিআইপি মাইন উদ্দিন সোহেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে আমদানি করা বিভিন্ন ফলমূল ও সবজি কাতারের বিভিন্ন হাইপার মার্কেট ও সুপার মার্কেটে সরাসরি সরবরাহ করে থাকেন তিনি।দূরদর্শী পরিকল্পনা, কঠোর পরিশ্রম আর অদম্য মনোবল নিয়ে মাইন উদ্দিন সোহেলের এই অগ্রযাত্রা আগামী দিনে আরও সাফল্য বয়ে আনবে—এমনটাই কাতার প্রবাসীদের।