১৭ অক্টোবর ২০২৬

সৌদির ওপর হামলায় কাতারের কড়া হুঁশিয়ারি! শিশুদের সুরক্ষায় নতুন আইনি পদক্ষেপ

প্রকাশ: শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
সৌদির ওপর হামলায় কাতারের কড়া হুঁশিয়ারি! শিশুদের সুরক্ষায় নতুন আইনি পদক্ষেপ

সৌদি আরবের নিরাপত্তা কাতার তথা সমগ্র উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) যৌথ নিরাপত্তার সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত বলে পুনর্ব্যক্ত করেছে কাতারের মন্ত্রিসভা।

একই সাথে সাম্প্রতিক শূরা কাউন্সিলে দেওয়া মহামান্য আমির শেখ তামিম বিন হামাদ আল থানির ভাষণকে সব মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের কাজের মূল দিকনির্দেশনা হিসেবে গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার দোহায় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভার শুরুতেই সম্প্রতি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহী গোষ্ঠীর বারংবার হামলার তীব্র নিন্দা জানানো হয়।

একে সৌদি আরবের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তা, সাধারণ নাগরিক ও বেসামরিক বিমান চলাচলের ওপর সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করে কাতার। নিজেদের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সৌদি আরবের গৃহীত যেকোনো পদক্ষেপে কাতারের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে সামাজিক উন্নয়ন ও পরিবার মন্ত্রণালয়ের সামাজিক কৌশল (২০২৫-২০৩০)-এর অংশ হিসেবে প্রস্তুতকৃত শিশুদের অধিকারবিষয়ক নতুন খসড়া আইন এবং শিশুদের ডিজিটাল সুরক্ষাসংক্রান্ত খসড়া আইনের অনুমোদন দেওয়া হয়।

শিশুদের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশে বড় হয়ে ওঠা নিশ্চিত করার লক্ষ্যে এই খসড়া আইনটি সর্বসাধারণের মতামতের জন্য কাতারের 'আল মিযান' আইনি পোর্টাল ও 'শারিক' প্ল্যাটফর্মে ১০ দিনের জন্য উন্মুক্ত রাখা হবে।

এছাড়া পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং কাতারএনার্জির যৌথ উদ্যোগে প্রস্তুতকৃত তেজস্ক্রিয় পদার্থের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক একটি খসড়া নির্দেশিকাও মন্ত্রিসভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।

পারমাণবিক বা তেজস্ক্রিয় উপাদানের ব্যবহার, পরিবহন ও সংরক্ষণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) মানদণ্ড নিশ্চিত করতে এটি প্রস্তুত করা হয়।

সভা শেষে কাতার-আর্মেনিয়া বিচারিক সহযোগিতা এবং কাতার-বাহরাইন পরিবহন ও লজিস্টিকস সেবাসংক্রান্ত কয়েকটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকও অনুমোদন প্রদান করা হয়।

ইসরাইলি সংস্থার হামলার শিকার আল-জাজিরা

প্রকাশ: শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
ইসরাইলি সংস্থার হামলার শিকার আল-জাজিরা

কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা ও অন্যান্য প্রতিষ্ঠানের ব্যবহৃত বেশ কিছু ডিভাইসে ক্ষতিকারক স্পাইওয়্যার বসাতে সহায়তা করেছে ইসরাইলের একটি বিজ্ঞাপন প্রযুক্তি সংস্থা ডিসকভার-টেক। কানাডাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিটিজেন ল্যাবের এক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক গত বৃহস্পতিবার তাদের কর্মীদের ওপর চালানো এই স্পাইওয়্যার হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে নিজস্ব কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও প্রযুক্তি ব্যবস্থা সুরক্ষায় কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে সংবাদমাধ্যমটি।

সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানানোকে সংবাদপত্রের স্বাধীনতার ওপর হামলা হিসেবে আখ্যায়িত করেছে আল-জাজিরা। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আল-জাজিরার নিজস্ব অভ্যন্তরীণ তদন্তের পর বিষয়টি নিয়ে গবেষণা শুরু করে টরন্টো বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি গবেষণা ইউনিট সিটিজেন ল্যাব।

তাদের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, ক্ষতিকারক সাইবার তৎপরতার জন্য ২০২১ সালে যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক কালো তালিকাভুক্ত ইসরাইলি সাইবার প্রতিষ্ঠান ক্যান্ডিরুর তৈরি স্পাইওয়্যার দিয়েই এসব ডিভাইসে হামলা চালানো হয়।

এতে প্রথমবারের মতো জিরো-ক্লিক টার্গেটেড বিজ্ঞাপন কৌশল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

এই কৌশল ব্যবহারের ফলে কোনো ডিভাইসে সংক্রমিত একটি বিজ্ঞাপন দৃশ্যমান হলেই পুরো ডিভাইসটি আক্রান্ত হয়ে পড়ে। এর পর থেকে ওই ডিভাইসের যাবতীয় তথ্য হ্যাকারদের কাছে পৌঁছাতে থাকে।

ক্ষতিকারক এই সফটওয়্যারটি ফাইল, নথি, ব্রাউজারের কুকিজ, বুকমার্ক ও সংরক্ষিত পাসওয়ার্ডসহ স্পর্শকাতর তথ্য চুরি করতে সক্ষম। এটি কি-বোর্ডের টাইপিং, স্ক্রিনশট, মাইক্রোফোন ও ওয়েবক্যামের রেকর্ড এবং বিভিন্ন পরিচিত যোগাযোগ মাধ্যম থেকে ইমেইল ও বার্তা সংগ্রহ করতে পারে।

নিরাপত্তা ব্যবস্থার নজর এড়াতে স্পাইওয়্যারটি চুরি করা তথ্য এনক্রিপ্ট করা চ্যানেলে ছোট ছোট ভাগে ভাগ করে নির্দিষ্ট সময় পরপর হ্যাকারদের কাছে পাঠাত। বিশেষ এই সাইবার টুলটি তৈরি করতে কয়েক মিলিয়ন ডলার ব্যয় হয়েছে বলে জানা গেছে।

এই ঘটনাটি ক্যান্ডিরুর মতো সাইবার প্রতিষ্ঠান ও তাদের গ্রাহকদের অত্যাধুনিক নিরাপত্তা প্রতিরক্ষাকে ফাঁকি দেয়ার সক্ষমতা ও জটিল ঝুঁকিকে সামনে নিয়ে এসেছে।

টরন্টো বিশ্ববিদ্যালয়ের সিটিজেন ল্যাব প্রতিবেদনে উল্লেখ করেছে, বিজ্ঞাপনী সংস্থা ডিসকভার-টেক স্পাইওয়্যারযুক্ত এসব বিজ্ঞাপন কিনেছিল। পরে সেই বিজ্ঞাপনের মাধ্যমে তারা ব্যবহারকারীদের ডিভাইসকে ক্যান্ডিরুর ম্যালওয়্যারে সংযুক্ত করে।

আক্রান্ত হওয়া লাখ লাখ ডিভাইসের মধ্যে আল-জাজিরার কয়েকজন সাংবাদিকের ফোনও ছিল, যাদের অনেকে স্পর্শকাতর বিষয়ে সাংবাদিকতায় যুক্ত ছিলেন।

২০২৪ সালে আল-জাজিরার নিজস্ব প্রযুক্তি দল কর্মীদের ডিভাইসে অস্বাভাবিক কিছু আলামত শনাক্ত করে, যা ২০২৫ সাল পর্যন্ত অব্যাহত ছিল। পরে বিস্তারিত অনুসন্ধানের জন্য সিটিজেন ল্যাবের সহায়তা চায় সংবাদমাধ্যমটি।

গত বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে টরন্টোভিত্তিক দলটি জানায়, ‘হামলার সময় সংগৃহীত নেটওয়ার্ক লগের বিশদ বিশ্লেষণ এটি কীভাবে পরিচালিত হয়েছিল তার স্পষ্ট সময়রেখা প্রদান করে।’ আল-জাজিরা জানিয়েছে, এই সহযোগিতা হামলাগুলোর সত্যতা যাচাই ও নথিভুক্ত করতে সহায়তা করেছে।

এদিকে নিউ ইয়র্কভিত্তিক বিজ্ঞাপন নিরাপত্তা সংস্থা কনফিয়েন্ট আলাদা এক প্রতিবেদনে জানিয়েছে, ডিসকভার-টেকের প্রদর্শিত কিছু বিজ্ঞাপন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন, জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গুরুত্বপূর্ণ নেটওয়ার্কেও দেখা গেছে।

এর আগেও ক্যান্ডিরুর তৈরি স্পাইওয়্যার ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ১০০ জন সাংবাদিক, ভিন্নমতাবলম্বী ও রাজনৈতিক বিরোধীদের ওপর নজরদারি চালানো হয়েছিল।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কাতার-জার্মানির আলোচনা

প্রকাশ: শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে  কাতার-জার্মানির আলোচনা

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক একটি সামগ্রিক চুক্তির পথ সুগম করা এবং সমুদ্রপথে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত কূটনৈতিক প্রচেষ্টার প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে কাতার।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

বুধবার দোহায় সফররত জার্মানির পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী গেজা আন্দ্রেয়াস ফন গেয়ার-এর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, বৈঠকে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা এবং উত্তেজনা কমাতে দুই দেশের মধ্যে সমন্বয়ের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া অর্থনীতি, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা করেন তারা।

বৈঠকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার এবং সমুদ্রপথে অবাধ চলাচল নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

কাতারের কাছ থেকে যেভাবে বিমান উপহার পেয়েছিলেন ট্রাম্প

প্রকাশ: শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
কাতারের কাছ থেকে যেভাবে বিমান উপহার পেয়েছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বিমান বহর ‘এয়ার ফোর্স ওয়ানের’ জন্য কাতারের কাছে একটি বোয়িং বিমান ধার চেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি বিমানটি যুক্তরাষ্ট্রকে উপহার দেন বলে দাবি করেছেন ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার (১৪ অক্টোবর) অ্যারিজোনা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচার চালানোর সময় তিনি এ কথা জানান।

মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি শুরুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির কাছে সাময়িকভাবে ব্যবহারের জন্য একটি বোয়িং ৭৪৭ বিমান ধার চেয়েছিলেন। তবে কাতারের আমির বিমানটি ধার দেওয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়ার প্রস্তাব দেন।

জনসভায় ট্রাম্প বলেন, ‘কেউ যখন আপনাকে উপহার দেয়, তখন তা গ্রহণ করাই তো স্বাভাবিক, তাই না? কেউ যখন আপনাকে একটি ৭৪৭ বিমান উপহার দেয়, তখন কেবল দুটি শব্দই বলা যায়, ‘আপনাকে ধন্যবাদ।’

ট্রাম্প জানান, তিনি শেখ তামিমের কাছে এই অনুরোধ করেছিলেন, কারণ বর্তমানে মার্কিন প্রেসিডেন্টদের ব্যবহারের জন্য যে বিমানগুলো রয়েছে, সেগুলো বেশ পুরোনো হয়ে গেছে।

ট্রাম্প বলেন, ‘আমরা এটি ধার নিতে চেয়েছিলাম। কারণ আমাদের বিমানগুলোর বয়স ৩৫ বছর।’

তিনি আরও বলেন, ‘আমি কাতারের রাষ্ট্রপ্রধানকে ফোন করলাম—তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি, দারুণ মানুষ, তরুণ, সুদর্শন... এবং তার প্রচুর টাকা আছে।’

ট্রাম্প বলেন, ‘আমি তাকে বললাম, তামিম, যদি সম্ভব হয়, তবে যুক্তরাষ্ট্র ও আমাদের বিমান বাহিনীর পক্ষ থেকে আমি কি আপনার ৭৪৭ বিমানটি কিছু দিনের জন্য ধার নিতে পারি? আমাদের নতুন বিমান না আসা পর্যন্ত এটি এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহার করা যেত।’

ট্রাম্পের ভাষ্য, কাতারের আমির বিমানটি ধার দিতে অস্বীকৃতি জানান এবং এর পরিবর্তে সেটি যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দেওয়ার প্রস্তাব দেন।

ট্রাম্প ঘটনাটি বর্ণনা করে বলেন, ‘তিনি বললেন, না, না, না, না, না, না! আপনি আমার বন্ধু। আমি আপনাকে এটি ধার নিতে দেব না। বরং আমি চাই, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আপনি এটি গ্রহণ করুন। এটি আপনারই থাকল।’

ট্রাম্প জানান, তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেই বিমানটি গ্রহণ করেছেন।

মার্কিন বিমান বাহিনী কাতারের এই বিমানটির নাম দিয়েছে ‘ভিসি-২৫বি’। নতুন দুটি বোয়িং ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্টের বহরে যুক্ত হওয়ার কথা। এর আগ পর্যন্ত কাতারের দেওয়া বিমানটি ব্যবহার করবে যুক্তরাষ্ট্র।

জেরুজালেমে ইসরাইলের দূতাবাস খোলার সিদ্ধান্তে কলম্বিয়ার নিন্দা কাতারের

প্রকাশ: শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
জেরুজালেমে ইসরাইলের দূতাবাস খোলার সিদ্ধান্তে কলম্বিয়ার নিন্দা কাতারের

জেরুজালেমে ইসরাইলের দূতাবাস খোলার সিদ্ধান্তে কলম্বিয়ার নিন্দা জানিয়েছে কাতার। বুধবার এক বিবৃতিতে এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবের লঙ্ঘন বলে উল্লেখ করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, জেরুজালেমের আইনি ও ঐতিহাসিক মর্যাদা পরিবর্তনের লক্ষ্যে নেওয়া যেকোনো পদক্ষেপ প্রত্যাখ্যান করে কাতার।

বিবৃতিতে আরো বলা হয়, অধিকৃত জেরুজালেমে নতুন কোনো বাস্তবতা চাপিয়ে দেওয়ার চেষ্টা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য, জেরুজালেমের মর্যাদা ও সেখানে কূটনৈতিক মিশন স্থাপন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বিরোধের বিষয়। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে।