২৭ জুলাই ২০২৬

এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই বাংলাদেশির মৃত্যু

প্রকাশ: সোমবার, জুলাই ২৭, ২০২৬
এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত দুজনের নাম সাফিকুল মিয়া (৩২) ও মোজাহিদ (২৬) বলে জানা গেছে।

রোববার (২৬ মে) দুপুরে রিয়াদের একটি ভবনে এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এ দুজন। নিহত দুজনের বাড়িই ভৈরবের আগানগর ইউনিয়নে। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহমেদ।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, সাফিকুল মিয়া সাত বছর আগে কাতার প্রবাসী ছিলেন। বছর দুয়েক আগে তিনি দেশে আসেন। দুই সপ্তাহ আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে পাড়ি জমান তিনি।

আরেক নিহত মোজাহিদ রিয়াদে যান আড়াই বছর আগে। পরিচিত হওয়ার সুবাদে মোজাহিদ ও সাফিকুল রিয়াদের ইশারা ডাইরেক্টর এলাকায় একইসঙ্গে থাকতেন। কাজও করতেন একসঙ্গে।

এ বিষয়ে আগানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সেলিম আহমেদ বলেন, একই গ্রামের দুই যুবকের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের কথা চিন্তা করে আমাদের গ্রামের সন্তানরা বিদেশে পাড়ি জমান। একটি দুর্ঘটনায় উপার্জনক্ষম দুটি সন্তান হারিয়ে অসহায় হয়ে পড়েছে তাদের পরিবার। মরদেহ দুটি যেন ঠিকভাবে দেশে আনা যায় সেজন্য নিহতদের পরিবারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।

মৃত্যুর ১১ মাস পর অবশেষে দেশে ফিরল প্রবাসী মিন্টু মিয়ার মরদেহ

প্রকাশ: সোমবার, জুলাই ২৭, ২০২৬
মৃত্যুর ১১ মাস পর অবশেষে দেশে ফিরল প্রবাসী মিন্টু মিয়ার মরদেহ

কম্বোডিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশি অভিবাসী মিন্টু মিয়ার মরদেহ প্রায় ১১ মাস পর দেশে ফিরেছে। আর্থিক অনটনে দীর্ঘদিন মরদেহ আনতে না পারা পরিবারের সহায়তায় এগিয়ে আসে উইটনেস ফাউন্ডেশন। সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে অবশেষে দেশে ফেরানো হয় মরদেহ।

মৃত্যুর এগারো মাস পর দেশে আনা হলো কম্বোডিয়ায় মারা যাওয়া বাংলাদেশি প্রবাসী মিন্টু মিয়ার মরদেহ। আর্থিক অনটনে মরদেহ আনতে পারছিল না তার পরিবারের সদস্যরা। সহায়তায় এগিয়ে আসে বেসরকারি সংগঠন উইটনেস ফাউন্ডেশন। একই সঙ্গে সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বয়ে রোববার বাংলাদেশে পৌঁছায় মিন্টু মিয়ার মরদেহ।

প্রবাস জীবন মানেই পরিবারের জন্য স্বপ্ন বোনা। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের পথেই অনেকের জীবন থেমে যায় ভিনদেশের মাটিতে। দুই বছরের মাথায় কম্বোডিয়ায় প্রবাস জীবন থমকে যায় মিন্টু মিয়ার। ২০২৫ সালের ২৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মিন্টু মিয়ার স্ত্রী জানান, সরকারি দপ্তরে যোগাযোগ করেন পরিবারের সদস্যরা। সহযোগিতা নেন বেসরকারি সংগঠন উইটনেস ফাউন্ডেশনের। এক বছরের অপেক্ষা ও চেষ্টার পর বোরবারে দেশে আনা হয় মিন্টু মিয়ার মরদেহ।

প্রবাসীদের মরদেহ দেশে ফিরিয়ে আনার দীর্ঘসূত্রিতা, আবারো সামনে নিয়ে এলো মিন্টু মিয়ার পরিবারের সদস্যদের দুঃসহ অপেক্ষা ও মরদেহ ফিরিয়ে আনার ঘটনায়।

প্রবাসী যুবকের গো.পনা.ঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, আটক চাচি

প্রকাশ: শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রবাসী যুবকের গো.পনা.ঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, আটক চাচি

নোয়াখালীর চাটখিলে প্রবাসী জুয়েল (২৪)-এর গোপনাঙ্গ কেটে পালালো তার আপন চাচি জেসমিন আক্তার। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মর্জাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

ঘটনার পর জুয়েলকে রক্তাক্ত অবস্থায় প্রথমে চাটখিল সরকারি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জুয়েলের চাচা মনির হোসেন দেড় বছর আগে মারা যান।

জুয়েল ৮ বছর পর ওমান থেকে বাড়ি আসে। জুয়েলের সঙ্গে জেসমিনের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। জুয়েল চাচিকে বিবাহ করার আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। গত বুধবার চাচি জানতে পারে জুয়েলের অন্যত্র বিয়ে ঠিক হয়েছে।

এ সংবাদ পেয়ে চাচি কৌশলে বুধবার দিবাগত রাত ২টার দিকে জুয়েলকে তার শয়ন কক্ষে ডেকে নিয়ে কৌশলে কেচি দিয়ে গোপনাঙ্গ কেটে দেয়। জুয়েলের বাবা কামাল হোসেন জানান, রাত ২টার দিকে তার ভাইয়ের ঘরে হঠাৎ জুয়েলের চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে আসে।

এ সময় জুয়েলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। ঢাকা-মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল জানান, চাচির সঙ্গে তার কোনো অবৈধ সম্পর্ক নেই।

রাতে সে ঘরের বাহিরে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে চাচি তাকে ডেকে নিয়ে জোর করে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। এ সময় চাচিকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলে জুয়েল তাতে রাজি হয়নি।

জুয়েল আরও জানান, এ সময় চাচি তাকে জোর করে পানি খেতে দেয়। পানি পান করার পর কিছু বুঝে উঠার আগেই চাচি তার গোপনাঙ্গ কেটে দেয়।

২২ দিনে ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

প্রকাশ: শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
২২ দিনে ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

চলতি জুলাই মাসের প্রথম ২২ দিনে প্রবাসী বাংলাদেশীরা দেশে ২ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলারের বিনিময় হার ১২২ টাকা হিসাবে স্থানীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৬ হাজার ৪৭৪ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা জানান, ২২ জুলাই পর্যন্ত দেশে সর্বমোট ২ হাজার ১৭০ মিলিয়ন (২.১৭ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স এসেছে, যার মধ্যে কেবল ২২ জুলাই একদিনেই এসেছে ৭৫ মিলিয়ন ডলার। যেখানে গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৭৫৯ মিলিয়ন ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে ২৩ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি দেখা গেছে।

এদিকে প্রবাসীদের পাঠানো আয় বাড়ার ইতিবাচক প্রভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও বড় উত্থান ঘটেছে। বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪৮১ দশমিক ০৬ মিলিয়ন বা ৩৬ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবরীতি বিপিএম-৬ অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৭৮৪ দশমিক ৮৫ মিলিয়ন বা ৩১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

প্রকাশ: শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় হজ্বে যাওয়া পথে প্রাইভেট কার দুর্ঘটনায় মা, ছেলে ও মেয়েসহ ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাবা ও ছেলে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর তিনটার দিকে সৌদি আরবের রিয়াদে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তানিয়া তাহমিনা রিনা (৪৫), ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা(১৫)। আহতরা হলেন,স্বামী শফিকুল ইসলাম খোকন ও বড় ছেলে নাবিল। তানিয়া তাহমিনা রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার সেজো মেয়ে। তানিয়া তাহমিনা রিনার স্বামীর বাড়ি কিশোরগঞ্জের ভৌরব এলাকার বাসিন্দা।

নিহত তানিয়া তাহমিনা রিনার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর বলেন, আমার ফুফাতো বোন, দুলাভাই এবং তাদের তিন ছেলে মেয়েসহ বৃহস্পতিবার সকালে ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কা যাচ্ছিল। রিয়াদ থেকে রওনা হয়ে ৩০০ কিলোমিটার যাওয়ার পরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। দুইজন মারাত্মক আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে নিহত তানিয়া তাহমিনা রিনার ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ বলেন, আমার বোন, দুলাভাই তাদের ছেলে মেয়েসহ পাঁচজন ওমরাহ পালনের জন্য রিয়াদ থেকে মক্কা যাওয়ার পথে প্রাইভেটকারের পিছন থেকে বড় কোন গাড়ী সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে আমার বোন,ছোট ভাগ্নে ও ভাগ্নি নিহত হয়েছেন। আমার ভগ্নিপতি ও আরেক ভাগ্নে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।