১০ জুলাই ২০২৬

তুরস্ক ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কী আলোচনা হলো?

প্রকাশ: শুক্রবার, জুলাই ১০, ২০২৬
তুরস্ক ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কী আলোচনা হলো?

অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তুরস্ক ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ফোনালাপে উভয় পক্ষ সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালিতে সাম্প্রতিক ঘটনাবলি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক সংকট মোকাবিলায় কূটনৈতিক যোগাযোগের সর্বোচ্চ ব্যবহার, নিয়মিত সংলাপ ও সমন্বয় অব্যাহত রাখা এবং উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়া ঠেকানোর গুরুত্বের ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা।

এদিকে, ইরানের উপকূলীয় স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল কমে গেছে বলে সামুদ্রিক নজরদারি তথ্য থেকে জানা গেছে।

এর আগে চলতি সপ্তাহে এক মার্কিন কর্মকর্তা জানান, মঙ্গলবার হরমুজ প্রণালির কাছে ওমানের আঞ্চলিক জলসীমায় তিনটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি চালায় ইরান। ওই কর্মকর্তা দাবি করেন, জাহাজে ইরানের হামলার প্রতিক্রিয়ায় প্রতিবারই যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নিয়েছে।

ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান, দাবি ইসরাইলের

প্রকাশ: শুক্রবার, জুলাই ১০, ২০২৬
ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান, দাবি ইসরাইলের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান—এমনটাই দাবি করেছে ইসরাইলি গোয়েন্দারা।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইসরাইল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছিল যে, তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান তার বিরুদ্ধে হত্যাচেষ্টার পরিকল্পনা করছে।

অন্যদিকে, সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যটি ট্রাম্পকে হত্যার একটি নির্দিষ্ট পরিকল্পনা সংক্রান্ত ছিল।

তবে এ বিষয়ে এখনও যুক্তরাষ্ট্র সরকার বা ইরান কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এর আগে ওয়াশিংটন একাধিকবার দাবি করেছিল, ইরান ট্রাম্পকে হত্যার কয়েকটি পরিকল্পনা করেছিল, যা তারা নস্যাৎ করে দিয়েছে।

চলতি সপ্তাহে ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় গিয়ে ট্রাম্পও ইরানের কাছ থেকে নিজের জীবনের প্রতি হুমকির কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইরান তাকে তাদের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে।

খামেনির জানাজা পড়ালেন ১০১ বছর বয়সি ইমাম

প্রকাশ: শুক্রবার, জুলাই ১০, ২০২৬
খামেনির জানাজা পড়ালেন ১০১ বছর বয়সি ইমাম
শিয়া বিশ্বের অন্যতম প্রভাবশালী ও প্রবীণ ধর্মীয় পণ্ডিত গ্র্যান্ড আয়াতুল্লাহ হোসেইন নূরি হামেদানি।

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনির শেষ জানাজা পড়িয়েছেন শিয়া বিশ্বের অন্যতম প্রভাবশালী ও প্রবীণ ধর্মীয় পণ্ডিত ১০১ বছর বয়সি গ্র্যান্ড আয়াতুল্লাহ হোসেইন নূরি হামেদানি।

বৃহস্পতিবার ইরানের পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারে খামেনির দাফন সম্পন্ন করার আগে এই জানাজা অনুষ্ঠিত হয়।

শতায়ু পেরোনো এই বর্ষীয়ান শিয়া আলেম ও ইসলামি গবেষক মুসলিম বিশ্বে অত্যন্ত প্রভাবশালী এবং শ্রদ্ধেয় এক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত।

গ্র্যান্ড আয়াতুল্লাহ হোসেইন নূরি হামেদানি ১৯২৫ সালের মার্চ মাসে ইরানের হামাদান প্রদেশে জন্মগ্রহণ করেন। দীর্ঘ এক শতাব্দীর বেশি সময় ধরে বেঁচে থাকা এই প্রবীণ আলেম ইরানের প্রধান ধর্মীয় কেন্দ্র কোম নগরীতে দীর্ঘদিন শিয়া সম্প্রদায়ের অন্যতম নীতিনির্ধারক ও ধর্মীয় অভিভাবক হিসেবে কাজ করছেন।

ছাত্রজীবনে তিনি আল্লামা তাবাতাবাই এবং গ্র্যান্ড আয়াতুল্লাহ বোরুজেরদীর মতো ইসলামি ইতিহাসের বিখ্যাত ও কালজয়ী তাত্ত্বিক পণ্ডিতদের অধীনে সরাসরি শিক্ষা লাভ করেন। তার এই সুদীর্ঘ কর্মজীবনে তিনি সব সময় ইরানের ইসলামি প্রজাতন্ত্র ও খামেনি সরকারের অন্যতম প্রধান এবং কট্টর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে ১৯৭৯ সালের ঐতিহাসিক ইরানে ইসলামি বিপ্লবের পর, তিনি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইরানি সম্প্রদায়ের অবস্থা ও ধর্মীয় বিষয়াবলি পর্যালোচনার জন্য সরকারের বিশেষ দূত হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।

দেশের ধর্মীয় ও রাজনৈতিক কাঠামোয় কট্টরপন্থী এবং ঐতিহ্যবাহী শিয়া মূল্যবোধকে রক্ষা করার পেছনেও তার অবস্থান ছিল আপসহীন। শিয়া অনুসারীদের কাছে একজন ‘মারজা’ বা অনুকরণীয় পথপ্রদর্শক হিসেবে খামেনির মৃত্যুর পর বর্তমান ক্রান্তিলগ্নে ইরানের রাষ্ট্রীয় সংহতি প্রকাশে তিনি অনন্য ভূমিকা পালন করছেন। আর এ কারণেই খামেনির শেষ ইচ্ছা ও রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এই প্রভাবশালী ও প্রবীণ নেতাকে মাশহাদের ঐতিহাসিক জানাজা পরিচালনার জন্য বেছে নেওয়া হয়েছিল।

তুরস্ক ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কী আলোচনা হলো?

প্রকাশ: শুক্রবার, জুলাই ১০, ২০২৬
তুরস্ক ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কী আলোচনা হলো?

অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তুরস্ক ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ফোনালাপে উভয় পক্ষ সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালিতে সাম্প্রতিক ঘটনাবলি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক সংকট মোকাবিলায় কূটনৈতিক যোগাযোগের সর্বোচ্চ ব্যবহার, নিয়মিত সংলাপ ও সমন্বয় অব্যাহত রাখা এবং উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়া ঠেকানোর গুরুত্বের ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা।

এদিকে, ইরানের উপকূলীয় স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল কমে গেছে বলে সামুদ্রিক নজরদারি তথ্য থেকে জানা গেছে।

এর আগে চলতি সপ্তাহে এক মার্কিন কর্মকর্তা জানান, মঙ্গলবার হরমুজ প্রণালির কাছে ওমানের আঞ্চলিক জলসীমায় তিনটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি চালায় ইরান। ওই কর্মকর্তা দাবি করেন, জাহাজে ইরানের হামলার প্রতিক্রিয়ায় প্রতিবারই যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নিয়েছে।

পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান

প্রকাশ: বৃহস্পতিবার, জুলাই ০৯, ২০২৬
পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান

পাকিস্তানের করাচি উপকূলে ৫ জন ক্রু সদস্যসহ একটি কার্গো (মালবাহী) বিমান নিখোঁজ হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচি যাওয়ার পথে বোয়িং ৭৩৭ বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হওয়ার ঠিক আগে বিমানটিতে নেভিগেশন ত্রুটি দেখা দিয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পাকিস্তানের এভিয়েশন (বিমান চলাচল) কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পর বুধবারেও অনুসন্ধান অভিযান অব্যাহত রেখেছে দেশটির নৌ ও বিমান বাহিনী। প্রায় ২০ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো বিমানটির সন্ধান পাওয়া যায়নি।

পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে (১৬:২১ জিএমটি) বোয়িং ৭৩৭ বিমানটি দ্রুত নিচে নেমে আসে এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সাথে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটি করাচি-ভিত্তিক একটি বেসরকারি কার্গো এয়ারলাইন ‘কে-টু এয়ারওয়েজ’ দ্বারা পরিচালিত হতো। কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, এটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

বুধবার এক বিবৃতিতে কে-টু এয়ারওয়েজ বিমানে থাকা পাঁচজন ক্রু সদস্যের পরিচয় প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, তারা পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) এবং অন্যান্য সরকারি সংস্থার সাথে পুরোপুরি সহযোগিতা করছে।

বিবৃতিতে বলা হয়, আমরা আমাদের সহকর্মীদের নিরাপত্তার জন্য আন্তরিকভাবে প্রার্থনা চালিয়ে যাচ্ছি।

ফ্লাইট-ট্র্যাকিং প্ল্যাটফর্ম (ফ্লাইট ট্র্যাক করার মাধ্যম) ‘ফ্লাইটরাডার২৪’-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, খাড়াভাবে নিচে নেমে আসার আগে বিমানটির উচ্চতায় তীব্র ওঠানামা রেকর্ড করা হয়েছিল।

পাকিস্তানে সর্বশেষ বড় ধরনের বিমান দুর্ঘটনার ঘটনাটি ঘটেছিল ২০২০ সালে একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী ফ্লাইটে। ওই ঘটনায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান করাচি বিমানবন্দরে পৌঁছানোর ঠিক আগে বিধ্বস্ত হয়, যাতে বিমানে থাকা ৯৯ জন আরোহীর মধ্যে দুজন ছাড়া বাকি সবাই নিহত হন।

যুক্তরাষ্ট্রের ৪৩২ কোটি টাকার ড্রোন ভূপাতিত করল ইরান

প্রকাশ: বৃহস্পতিবার, জুলাই ০৯, ২০২৬
যুক্তরাষ্ট্রের ৪৩২ কোটি টাকার ড্রোন ভূপাতিত করল ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা যুক্তরাষ্ট্রের একটি এমকিউ ৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

বুধবার আইআরজিসির মুখপাত্র হোসেইন মহবি বলেন, বুশেহর শহরের আকাশসীমা লঙ্ঘনের পর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ভূপাতিত করে। ইরানের দাবি অনুযায়ী, ভূপাতিত হওয়া ড্রোনটির মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩২ কোটি টাকা।

এমকিউ ৯ রিপার যুক্তরাষ্ট্রের বহুল ব্যবহৃত একটি অত্যাধুনিক সশস্ত্র ড্রোন। এর মৌলিক কাঠামোর উৎপাদন ব্যয় প্রায় ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। তবে এতে মাল্টি স্পেক্ট্রাল টার্গেটিং সিস্টেম, থার্মাল ক্যামেরা, উন্নত রাডার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং হেলফায়ার ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম যুক্ত হলে একটি পূর্ণাঙ্গ ড্রোনের দাম ৩ কোটি থেকে ৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলারে পৌঁছায়।

বিশেষায়িত নজরদারি প্রযুক্তি ও অতিরিক্ত সক্ষমতা যুক্ত সংস্করণের মূল্য ৫ কোটি থেকে ৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। তবে ইরানের এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া স্বাধীনভাবেও এ দাবি যাচাই করা সম্ভব হয়নি।