ফিলিস্তিনের গাজা নগরীতে মঙ্গলবারের বিমান হামলায় হামাসের সামরিক শাখার এক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। বুধবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী নিহত ব্যক্তির পরিচয় মোমেন আহমদ সালামেহ আয় হিসেবে উল্লেখ করে। সেনাবাহিনীর দাবি, তিনি হামাসের গাজা ব্রিগেডের কমান্ডারদের সহকারী হিসেবে দায়িত্ব পালন করতেন।
তবে হামাসের পক্ষ থেকে তার নিহত হওয়ার খবর স্বাধীনভাবে নিশ্চিত করা হয়নি।
এদিকে, গাজায় গত বছর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৪৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।