রাজধানীর ডেমরায় কলেজপড়ুয়া প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Loading...

রাজধানীর ডেমরায় কলেজপড়ুয়া প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

রাজধানীর ডেমরায় হাজীনগর এলাকার একটি বাসায় ইশরাত জাহান রত্না (২০) নামে কলেজপড়ুয়া প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত ইশরাত জাহান শরীয়তপুরের সখীপুর উপজেলার আবুল বাশারের মেয়ে। বর্তমানে ডেমরার হাজীনগর পরিবারের সঙ্গে থাকতো।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

নিহতের স্বজনরা জানান, সে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করত। ৭-৮ মাস আগে সৌদি প্রবাসী সৌরভের সঙ্গে তার বিয়ে হয়। পরে ছেলে আসলে তুলে দেওয়ার কথা ছিল।

জানা গেছে, স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলার সময় মনোমালিন্য হয়। এতে অভিমানে সে গলায় ফাঁস দেয়।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

ঘটনার পর স্বজনরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ভোর ৪চার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। তবে তাদের কোন অভিযোগ নাই বলে জানিয়েছেন রত্নার ভাই নুর নবী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading